কন্যাটির কথা

তসলিমা নাসরিন

কন্যাটিকে ফেলে আসতে হয়েছে কলকাতায়,
নাওয়া খাওয়া বন্ধ করে বসেছিল দীর্ঘদিন,
এখনও মলিন মুখে জানালায় বসে থাকে, দিন গোনে।

শীত কাটাতে হল একা একা,
নরম লেপের তলায় আমার উষ্ণতা পেতে পেতে
এ বছর আর ঘুমোনো হল না ওর।
আমার অপেক্ষা করে ওর শীত গেল, ছুটির গরমকাল
যেন না যায়, যে-করেই হোক আমাকে ও চায়,
ফিরে পেতে চায় নিশ্চিন্তির দিন।

গড়িয়াহাট থেকে তুলে আনা শিশুটি কয়েকবছরে
ধীরে ধীরে বুকের ধন হয়ে উঠেছিল,
 স্বজন বলতে এক আমিই ছিলাম ওর,
জগত বলতে এক আমিই।
আমার কিশোরী কন্যাটি তার ঘর বাড়ি, তার বিছানা বালিশ ছেড়ে
রোদ্দুরে ভেসে যাওয়া প্রিয় বারান্দাটি ছেড়ে, খেলনা-ইঁদুর ছেড়ে
মন-মরা বসে আছে স্যাঁতসেতে অন্ধকারে,
দিন-শেষে চোখ ভেসে যেতে থাকে চোখের জলে।

কলকাতা, আমাকে দাওনি, আমার নিরাশ্রয় কন্যাটিকে আশ্রয় দিও,
আমাকে রাখোনি, আমার অনাথ কন্যাটিকে দেখে রেখো।

১৭.০২.০৮

(কলকাতায় ফেলে আসা পোষা বেড়াল মিনুকে মনে করে)

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%