নিষিদ্ধ বস্তু

তসলিমা নাসরিন

আমি তো মানুষ ছিলাম, সমাজ সংসার ছিল, স্বপ্ন ছিল,
বারান্দার ফুলগাছ, বাজার হাট, বিকেলবেলার থিয়েটার,
বন্ধুর বাড়ি–আর সবার মতো আমারও ছিল।
হঠাৎ কিছু লোক তুড়ি মেরে মুহূর্তে আমাকে
নিষিদ্ধ বস্তু বানিয়ে দিল!

কার কী নষ্ট করেছিলাম আমি?
কিছুই তো ছিল না আমার, শুধু ওই স্বপ্নটুকু ছিল,
ওই স্বপ্ন সম্বল করে বেঁচে ছিলাম সুখে দুখে, নিজের মতো। ব্য
স্ত শহরের ভিড়ে, রোদে ভিজে, আর সব
মানুষের মতো আমার ওই সামান্য বেঁচে থাকাটুকু–
কেন কেড়ে নিতে হবে কারও!

নিষিদ্ধ বস্তুকে গর্তে পুরে রেখেছে রাজার লোকেরা।
ধর্ম-ধ্বংস-করা ডাইনিকে অবশেষে পাকড়াও করা গেছে–
ঢ্যাঁড়া পিটিয়ে পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছে খবর,
ধর্মান্ধদের হাঁ করা মুখে ঢেলে দিচ্ছে সুস্বাদু খাদ্য,
সন্ত্রাসীর জিভ থেকে ঝরানো হচ্ছে গনগনে লাভা।

কারও খেলার জিনিস তো নয়। আমার জীবন তো জীবন!
জনতার আদালত বলে কোনও আদালত কোথাও কি নেই?

২০.০২.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%