ছি!

তসলিমা নাসরিন

আমি জেলে থাকি তাতে কার কী?
এরকম কত লোক জেলে আছে!
অন্যায় করিনি তাতেই বা কী!
কত নিরপরাধ মরে পড়ে আছে কতখানে!
ফাঁসি হয়ে যায় কত নির্দোষের,
যাবজ্জীবনও হচ্ছে তো প্রতিদিনই।
আমি কারাগারে এ আর এমন কী!
এ তথ্য নতুন নয়। অনেক লেখককে
শাসকেরা ভুগিয়েছে বিভিন্ন দেশে।
খুব কিছু অভিনবনয় কারাগার-বাস।
এরকম বলে দায়িত্ব এড়ান বড় বড় লোক।

হঠাৎ কখনও রহস্যময় মৃতুটি এসে গেলে
খবর বেরোবে, আপদ মরেছে অবশেষে
তাতেই বা কারও কিছুই কি যায় আসে!
কজন দাঁড়াবে জানতে মৃত্যুর কারণ,
প্রতিবাদ মিছিলে সাকুল্যে
কুড়িজন হবে তোক?

অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে বটে,
ক্ষমতাকে কম বেশি সবাই আমরা চিনি।
নির্বাসনে না গেলে মানুষ কি চেনা যায়?
এই মেরুদণ্ডহীনের দেশে

ভাবতে লজ্জা হয় ভালোবেসে বাস করি।
হাতে গোনা কিছু সৎ ও সাহসী মানুষ
হৃদয়ে রয়ে যাবে যতদিন বাঁচি,
এই দেশ থেকে আর প্রাপ্তির কিছু নেই।

১০.০৩.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%