বাঁচা

তসলিমা নাসরিন

অথৈ অন্ধকারে, অদ্ভুত অজ্ঞাতবাসে
পড়ে থাকা অসার আমার কাছে কেউ নেই আসে।

চাঁদের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকি,
মানুষের কাছে, আশ্চর্য, চাঁদও শিখেছে ফাঁকি।
জীবনে অমাবস্যা ঢেলে দিয়ে পূর্ণিমা পালায়,
পেছনে দৌড়ে দৌড়ে কত ডাকি, আয়, ফিরে আয়।
চাঁদের কী আসে যায়!
মানুষের কাছে দুদণ্ড ইদানীং মানুষই থাকে না,
দূরত্ব খোঁজে আত্মার আত্মীয়, জন্ম জন্ম চেনা।

দক্ষিণ থেকে উতল হাওয়ারা ছুটে ছুটে ছুঁতে আসে,
হাওয়াই ভরসা ছিল অতপর অজ্ঞাতবাসে।
হা কপাল! হাওয়াও উজার করে হাহাকার দিল,
জীবনে যা কিছু ছিল বা না-ছিল, নিল।

আকাশের কাছে কিছুই চাই না, ও আর কী দেবে?
দিলে এক শূন্যতা দেবে!
ও আমার যথেষ্ট আছে, ও নিয়েই আছি,
ও নিয়েই ভারতবর্ষের অজ্ঞাতবাসে বাঁচি।

২৫.০২.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%