দিক-দর্শন

তসলিমা নাসরিন

ওদিকে ঐশ্বর্য,
ওদিকে যশ খ্যাতি,
ওদিকে সম্মান।
ওদিকে গণতন্ত্র,
বাক স্বাধীনতা,
ওদিকে মুক্তচিন্তা,
মানবাধিকার,
ওদিকে সুস্থতা,
সমতা,
ওদিকে সুন্দর,
ওদিকে সততা।
ওদিকে নিশ্চিতি,
নিরাপত্তা,
ওদিকে যুক্তিবাদ,
ওদিকে জীবন।

এদিকে দারিদ্র,
এদিকে দুষণ,
দুঃশাসন,
এদিকে সন্ত্রাস,
এদিকে নির্যাতন,
এদিকে মিথ্যে,
ধর্মান্ধতা,
জড়বুদ্ধি।
এদিকে পশ্চাৎপদতা,
পরাধীনতা,
এদিকে বৈষম্য
এদিকে আতংক,
অনিশ্চয়তা,
মৃত্যু।

আমি কোনদিকে যাবো?
জগত বলছে ওদিকে যাও, বাঁচো,
ওদিকে সহমর্মিতা, স্বর্ণপদক,
এদিকে অবজ্ঞা, এদিকে অপমান।

আমি এদিকটাকেই বেছে নিলাম।

০৮.০৩.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%