স্বাধীনতা

তসলিমা নাসরিন

অভিজ্ঞতার জন্য সবার অন্তত এক বার
নির্বাসনের জীবন ভোগের প্রচণ্ড দরকার।
পরাধীনতার কিছুনা পোহালে স্বাধীনতা কী জিনিস
কী করে বুঝবে, কেই বা বুঝবে! মর্যাদা দেবে কেন?

স্বাধীনতা পেতে লড়াই করছি শৈশব থেকে প্রায়,
আমি বুঝি এর গভীর অর্থ, আবশ্যকতা কত।
জীবন দেখেছি বলে প্রাণপণে জীবন ফেরত চাই
অনেকের মতো নাহলে নিতাম পরাধীনতায় ঠাঁই।

স্বাধীনতা ভোগ যারা প্রতিদিনই করছে জানেনা এর
আসল মানেটা আসলে খুবই সামান্য কিছু কি না।
পরাধীনরাও গৃহস্থঘরে মরে পচে গলে যায়,
সারাজীবনেও জানতে পারেনা কী যে তারা অসহায়।

যুদ্ধ করেই বোঝাতে চাইছি যুদ্ধ করতে হয়,
স্বাধীনতা চাই সবাইকে দিতে, কেবল আমাকে নয়,
নিজে না ভাঙলে, নিজের শেকল কেউই ভাঙেনা এসে,
প্রয়োজনে পাশে মানুষ কোথায় দাঁড়াবে যে ভালোবেসে!

ধর্মতন্ত্র আমাকে ফাঁসিয়ে মিথ্যেকে দিল জয়
লক্ষ নারীকে পুরুষতন্ত্র বন্দি করেছে ঘরে,
বিক্রি হচেছ শত শত লোক ধনতন্ত্রের কাছে
স্বাধীনতা আজ দুর্লভ খুব দুর্ভাগাদের দেশে।

১১.০৩.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%