নাম

তসলিমা নাসরিন

একটা সরল সোজা মানুষকে নিয়ে রাজনীতি করছে তোমরা,
তার সত্য কথা বলা তোমাদের সহ্য হচ্ছে না,
তার সততা তোমাদের আর পছন্দ হচ্ছে না।
তাকে রাজ্য ছাড়া করেছো,
আচমকা তাকে তার ঘর থেকে উঠিয়ে নিয়ে গেছো
মিথ্যে ভয় দেখিয়ে বিমান বন্দরে,
ঘর বাড়ি যেমন ছিল, ওভাবেই এখনও পড়ে আছে,
যে বইটা পড়ছিলাম, সেটা ওভাবেই খোলা,
লেখার খাতাটাও ওভাবে,
কলমের নিব খোলা থেকে থেকে কালি শুকিয়ে গেছে সম্ভবত,
লেখকের কলমের কালি শুকিয়ে ফেলতে চাইছো তোমরা।
লেখককে তার লেখার ঘরে যেতে দিতে চাইছে না,
লেখককে বন্দি করেছে, যেভাবে কোনও
ঘৃণ্য হত্যাকারীকে বন্দি করো।
যেভাবে ফাঁসি দেওয়ার জন্য রেখে দাও দাগী আসামীকে,
সেভাবে আমাকে রেখে দিয়েছে,
কোথায় কোন গুহায় রেখেছো কাউকে জানতে দিচ্ছো না,
পৃথিবীর কাউকে না, আমাকেও না।
লেখককে ভাবতে দিতে চাইছে না,
লেখককে লিখতে দিতে চাইছে না,
লেখককে বাঁচতে দিতে চাইছো না,
তোমাদের না-চাওয়াগুলো স্পষ্ট দেখছে পৃথিবী।
ভাবনা কী!
তোমাদের বশীভূত লেখকেরা,
পোষ্য ঐতিহাসিকেরা
স্বর্ণাক্ষরে তো লিখেই রাখবে ইতিহাসে তোমাদের নাম?

১২.০৩.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%