ভয়ংকর

তসলিমা নাসরিন

বরং বাঘ টাঘ নিয়ে বলো,
কৃষ্ণসার হরিণ নিয়ে কথা বলো।
মানুষের কথা বলো না,
মানুষ খুব ভয়ংকর।

বাঘকে খোঁচাবে তো রক্ষে নেই।
হরিণের গায়ে হাত তুলেছো কী মরেছে।
মানুষকে খোঁচালে চলে,
বোমা মেরে উড়িয়ে দিলেও ঠিক আছে।
যে মানুষ যুক্তি দেখায়, তর্ক করে,
ভাবে,
ভাবনাটা ছড়ায়,
তারা মানুষ তো নয়, আগুন।
আগুন যে করেই হোক নেভাতে হয়।

যে মানুষগুলো জন্তুর মতো,
ভাবনা নেই,
বেশ আছে,
খায় দায় ঘুমোয়,
যেভাবে অন্যরা চলে, সেভাবে চলে।
ওদের বাঁচিয়ে রাখো।

জন্তুরা খায় দায় ঘুমোয়,
আর জঙ্গলের শোভা বর্ধন করে।
এই চিন্তাশক্তিহীন লোকগুলোও
লোকালয় শোভিত
করে আছে বহুঁকাল।

এরাই থাকুক বেঁচে। দুধে ভাতে।
চিন্তকদের কথা ছাড়ো,
কৌশলে বন্দি করো ওদের,
পারলে মেরে ফেলো।

ওদের কথা নয়,
বরং অন্য কথা বলো।
হরিণ টরিণ।

২.৩.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%