সেইসব দিন ২

তসলিমা নাসরিন

বিখ্যাতদের সঙ্গে ওঠাবসা আমার কখনও ছিল না।
নামী নামী লোকেরা আমার আশেপাশে
খুব একটা ঘেসেনি কোনওদিন, অথবা সন্তর্পনে আমিই
দূরে দূরে থেকেছি ভয়ে বা সংকোচে।
আমার মতো করে তাই বাস করতে পারতাম শহরে,
আমার মতো করে মাটিতে মাটির মানুষের সাথে।

সহজ সাধারণরাই সাধারণত আমার স্বজন,
বাজারের ঝাঁকাওয়ালা, তরকারিওয়ালা,
মাছ কাটার টগবগে ছেলেরা, মাছওয়ালা,
চায়ের দোকানের বেজায় ভদ্রলোকটি
ধনঞ্জয় ধোপা,
আর সেই মল্লিকপুর থেকে আসা মঙ্গলা,
সোনারপুরের সপ্তমী,
এদের ছেড়ে কোথায় কার কাছে যাবো?

ওদিকে দুর্গা প্রতিমার মতো মুনা,
কল্যাণী থেকে ছুটে আসা গার্গী,
মানসী মেয়েটির ওই একবার ছুঁয়ে দেখতে চাওয়া,
ছেড়ে কোথায় কোন নির্বাসনে যাবো আমি?

উঠোনের ঘাসে ফুটে থাকা মনকাড়া ফুল,
মালিদা মালিদা, ও ফুলের নাম কী?
একগাল হেসে মালিদা কতদিন বলেছে,
ও ফুলের তো দিদি কোনও নাম নেই!
দিগন্ত অবধি কত মাঠ জুড়ে কত সুগন্ধ ছড়ানো
কত নামহীন ফুল,
ছেড়ে কোথায় কার কাছে যাবো?

০৭.০৩.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%