বাঁচো

তসলিমা নাসরিন

সত্য বললে কিছু লোক আছে খুব রাগ করে,
এখন থেকে আর সত্য বোলো না তসলিমা।
গ্যালিলিওর যুগ নয় এই যুগ, কিন্তু
এই একবিংশ শতাব্দিতেও
সত্য বললে একঘরে করে সমাজ,
দেশছাড়া করে দেশ।
গৃহবন্দি করে রাষ্ট্র,
রাষ্ট্র শাস্তি দেয়,
সত্য বোলো না।

তার চেয়ে মিথ্যে বলো,
বলো যে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে,
বলো যে সূর্যের যেমন নিজের আলো আছে, চাঁদেরও আছে,
বলো যে পাহাড়গুলো পৃথিবীর গায়ে পেরেকের মতো পুঁতে দেওয়া,
বলো যে পুরুষের পাঁজরের হাড় থেকে নারীকে বানানো,
বলো যে নারীর ঘাড়ের কী যেন একটা হাড় খুব বাঁকা।
বলো যে শেষ-বিচারের দিনে মানুষেরা সব কবর থেকে,
ছাই থেকে, নষ্ট হাড়গোড় থেকে টাটকা যুবক যুবতী হয়ে
আচমকা জেগে উঠবে, স্বর্গবা নরকে অনন্তকালের জন্য জীবন কাটাতে যাবে।
তুমি মিথ্যে বলো তসলিমা।
বলো যে বিশ্বব্রহ্মাণ্ডের অগুনতি গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজি মিথ্যে,
মাধ্যাকর্ষণ শক্তি মিথ্যে, মানুষ চাঁদে গিয়েছিলো, মিথ্যে।

মিথ্যে বললে তুমি নির্বাসন থেকে মুক্তি পাবে,
তুমি দেশ পাবে, প্রচুর বন্ধু পাবে,
হাত পায়ের শেকল খুলে দেওয়া হবে, তুমি আলো দেখবে, আকাশ দেখবে।
একা একা অন্ধকারে হাঁমুখো মৃত্যুর মুখে ছুঁড়ে দেবে না তোমাকে কেউ।
তুমি সত্য বলো না তসলিমা, বাঁচো।

২৫.০১.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%