ভারতবর্ষ

তসলিমা নাসরিন

ভারতবর্ষ
(সুমিত চক্রবর্তী শ্রদ্ধাভাজনেষু)

ভারতবর্ষ শুধু ভারতবর্ষ নয়, আমার জন্মের আগে থেকেই
ভারতবর্ষ আমার ইতিহাস।
বিরোধ আর বিদ্বেষের ছুরিতে দ্বিখণ্ডিত হওয়া, ভয়াবহ ভাঙন বুকে নিয়ে
উর্ধ্বশ্বাস ছোটা অনিশ্চিত সম্ভাবনার দিকে আমার ইতিহাস।
রক্তাক্ত হওয়া ইতিহাস, মৃত্যু ইতিহাস।
এই ভারতবর্ষ আমাকে ভাষা দিয়েছে,
আমাকে সমৃদ্ধ করেছে সংস্কৃতিতে
শক্তিময়ী করেছে স্বপ্নে।
এই ভারতবর্ষ এখন ইচ্ছে করলেই কেড়ে নিতে পারে
সব ইতিহাস, আমার জীবন থেকে আমার অস্বিত্ব,
আমার স্বপ্ন থেকে আমার স্বদেশ।

নিঃশেষ করতে চাইছে বলে আমি আজ নিঃস্ব হব কেন?
ভারতবর্ষ তো জন্ম দিয়েছে মহাত্মাদের।
আজ তারা হাত রাখছেন আমার ক্লান্ত কাঁধে,
এই অসহায়, এই অনাথ, এই অনাকাঙ্খিত কাঁধে।
দেশের চেয়েও দীর্ঘ এই হাত, দেশকাল ছাপিয়ে এই হাত আমাকে
জাগতিক সব নিষ্ঠুরতা থেকে বড় মমতায় নিরাপত্তা দেয়।
মদনজিৎ সিং, মহাশ্বেতা দেবী, মুকুন্দ দুবে—তাঁদেরই আমি
দেশ বলে আজ ডাকি,
তাঁদের হৃদয়ই আজ আমার সত্যিকার স্বদেশ।

০৫.০২.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%