আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন

তসলিমা নাসরিন

আজ যদি বেঁচে থাকতেন গান্ধিজী,
যে করেই হোক বন্দি শিবির থেকে
আমাকে উদ্ধার করতেন।
নিরাপদে বাড়ি পৌঁছে দিতেন।
এ আমি হলফ করে বলতে পারি, দিতেন।
হৃদয় বলে যেহেতু তাঁর কিছু ছিল, তিনি দিতেন।

বাড়ির ঘর দোর উঠোন আঙিনায়
নিশ্চিন্তে হাঁটাহাঁটি, উছলে পড়া খুশি,
বিন্দু বিন্দু স্বপ্ন দিয়ে সাজানো সংসার-সমুদ্রে
আমার সঞ্জীবনী সাঁতার দেখে
বড় সস্নেহে হাসতেন তিনি।
হৃদয় বলে যেহেতু কিছু ছিল তার, হাসতেন।
আমাকে আমার মতো যাপন
করতে দিয়ে আমার জীবন,
আমি নিশ্চিত, তিনি স্বস্তি পেতেন।

গান্ধিজী যদি বেঁচে থাকতেন আজ,
দেশের দুর্দশা দেখে তাঁর দুঃখ হত।
কালসাপের মতো ফুঁসে ওঠা অসহিষ্ণুতার সন্ত্রাস
বন্ধ করতে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের
ডাক দিতেন তিনি। নিশ্চয়ই দিতেন।

আমাকে আর কতটুকু,
মূলত দেশটাকেই বাঁচাতেন।

২৯.২.২০০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%