খুব উঁচু মানুষ

তসলিমা নাসরিন

খুব উঁচু মানুষ
(শিবনারায়ণ রায়কে শ্রদ্ধাঞ্জলি)

একটি মানুষ ছিলেন আমার পাশে,
আমার যে কোনও দুঃসময়ে তিনি পাশে ছিলেন,
পৃথিবীর যে প্রান্তেই ছিলাম, ছিলেন,
নির্ভীক লড়াকু মানুষটি প্রশাসন আমার পাশে নেই,
প্রতিষ্ঠান পাশে নেই পরোয়া করেননি, তিনি ছিলেন।
এত উঁচু মানুষ ছিলেন তিনি, তার নাগাল পাওয়া,
তার বিদগ্ধ চোখদুটোয় তাকানো সহজ ছিল না কারও।

এই সেদিনও, আমার এই ঘোর দুঃসহ বাসে,
টুকরো টুকরো হয়ে আমার আর
আমার স্বপ্নগুলোর ভেঙে পড়ায়
এতটুকু কাতর না হয়ে বলেছিলেন,
লেখো, যেখানে যেভাবেই থাকো,
যে দেশেই, যে পরিস্থিতিতেই, লিখে যাও,
তোমার জীবন হলো তোমার কলম।

শিথিল হয়ে আসা হাতের কলম আমি আবার শক্ত মুঠোয় ধরেছি,
মানুষটি ছিলেন পাশে, আগুনের মতো ছিলেন।
গোটা পৃথিবীও যখন আমাকে ত্যাগ করে সরে যায়,
তখনও জানি, একজনও যদি কেউ সঙ্গে থাকেন, তিনি তিনি।

উঁচু মানুষেরা হারিয়ে যাচ্ছেন একা একা।
নির্ভীক নিঃস্বার্থর সংখ্যা ক্রমে ক্রমে কমে কমে শূন্য হচ্ছে,
এই ভীতু আর স্বার্থান্ধ আর ক্ষুদ্রদের পৃথিবীতে বড় একা হয়ে যাচ্ছি,
তাদের চিৎকারে, দাপটে বধির হচ্ছি,
তাদের রক্তচক্ষু দেখে দেখে যোবা।

উঁচু মানুষটি নেই,
শীতার্ত অন্ধকার গ্রাস করে নিচ্ছে আমার নিঃসঙ্গ জগত।

২৬.০২.০৮

সকল অধ্যায়
১.
দুঃখবতী মা
২.
মৃত্যু
৩.
মাটি
৪.
ঘাস
৫.
শিউলি
৬.
ঝরাপাতা
৭.
অতলে অন্তরিন
৮.
অজ্ঞাতবাস
৯.
কয়েক বছর
১০.
কোনও কবিকে কি কখনও গৃহবন্দি করেছিলো কেউ?
১১.
সময়
১২.
আমার শহর নয়
১৩.
অন্তরিন
১৪.
দেশ বলে কি কিছু থাকতে নেই আমার
১৫.
ওরাই তাহলে পৃথিবী শাসন করুক
১৬.
বাঁচো
১৭.
মানুষ
১৮.
সিসিইউ থেকে সিসিইউ
১৯.
নো ম্যানস ল্যান্ড
২০.
ভারতবর্ষ
২১.
এমন দেশটি…
২২.
মুক্তি
২৩.
আমরা
২৪.
ছোটখাটো জিনিস
২৫.
আমার বাংলা
২৬.
প্রশ্ন
২৭.
নিরাপত্তা
২৮.
নিরাপদ বাড়ি
২৯.
কন্যাটির কথা
৩০.
দুঃসময়
৩১.
সাফ কথা
৩২.
নিষিদ্ধ বস্তু
৩৩.
আমার কলকাতার বাড়ি
৩৪.
আশা দিও
৩৫.
সাত মাসের শোকগাঁথা
৩৬.
বাঁচা
৩৭.
খুব উঁচু মানুষ
৩৮.
মাসি
৩৯.
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা
৪০.
ওই গোলাপ, ওই জল
৪১.
বইমেলা
৪২.
আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন
৪৩.
বাঙালি
৪৪.
ভয়ংকর
৪৫.
গুডবাই ইন্ডিয়া
৪৬.
তারা কারা
৪৭.
সেইসব দিন ১
৪৮.
সেইসব দিন ২
৪৯.
দিক-দর্শন
৫০.
দূর-দৃষ্টিহীন
৫১.
ছি!
৫২.
স্বাধীনতা
৫৩.
নাম
৫৪.
রেটিনোপ্যাথি
৫৫.
ভারতবর্ষের উপহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%