চকিতা চট্টোপাধ্যায়

‘বাড়ি থেকে পালিয়ে এসেছ?’
চমকে উঠেছিল জয়! কিছুক্ষণ আগেই বিনা টিকিটে ট্রাভেল করার অপরাধে ওকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে রায়পুর থানায় আনা হয়েছে আরও কয়েকজনের সঙ্গে। সেই সুদূর ছত্তিশগড়ের রাজধানীতে বসে বাংলা ভাষা শুনতে পাবে এটা ও একদমই আশা করেনি! সে চমকে মুখ তুলে তাকিয়েছিল থানার ইন্সপেক্টরের দিকে! ইন্সপেক্টর মৃদু হেসে বলেছিলেন, ‘অবাক হচ্ছ? আমি বাঙালি। বাড়ি ফিরে যাও। ভুল কোরো না!’
তিনি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু জয় বাড়ি ফেরেনি। আবারও নিরুদ্দেশ যাত্রা করেছিল। আবারও বিনা টিকিটের কারণে ধরা পড়তে হয়েছিল। তবে এবার আর সহানুভূতি দেখানোর জন্য কাউকে পায়নি জয়। সোজা চালান হয়ে গিয়েছিল। কয়েকটা মাস কাটাতে হয়েছিল গরাদের পেছনে! জীবনে সেই প্রথম তার কয়েদি হওয়া! প্রথম রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর খুব কেঁদেছিল ও জয়িতার নাম করে! কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, ‘জয়িতা, তুই হয়তো কোনওদিনও জানতেই পারবি না তোকে আমি ঠিক কতখানি ভালোবেসেছিলাম! জানলে এভাবে কিছুতেই আমাকে কষ্ট দিতে পারতিস না! বেশ ঠিক আছে! এই তো প্রথম আমার গায়ে আসামীর ছাপ পড়ল! আমাকে তো সবাই ভাবল আমি খুব খারাপ! ঠিক আছে। এবার থেকে সত্যিই আমি খারাপ হব! খুব খুব খুব খারাপ!’
হঠাৎ কাঁধে একটা হাতের স্পর্শে চমকে তাকিয়েছিল জয়! দেখেছিল ওর চেয়ে কিছুটা বড় একটা ছেলে অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে!
‘ইয়ে… জয়িতা কৌন হ্যায়?’
চমকে তাকিয়েছিল জয় ছেলেটির মুখের দিকে! তারপর মুখ নামিয়ে নিয়ে নিজের মাথা দু’পাশে নাড়িয়ে ‘না’ বলেছিল। ছেলেটা মৃদু হেসে বলেছিল, ‘সমঝ গয়া। মাশুকা হ্যায় না তেরা?’ এই প্রশ্নে জয় হঠাৎ কেঁদে ফেলেছিল! আর ওকে অবাক করে দিয়ে সেই ছেলেটা ওকে নিজের বুকে টেনে নিয়ে পিঠে সমবেদনার হাত বুলিয়ে দিয়েছিল সেদিন!
ছেলেটার নাম রঞ্জিত। ছোটখাটো অপরাধী হিসেবে পুলিশের খাতায় আগেই নাম উঠেছিল ওর। রঞ্জিতের কাছে নিজের জীবনের সব কথা উজাড় করে বলেছিল জয়! মন দিয়ে সবটা শুনেছিল ও। তারপর বলেছিল এখান থেকে বেরোনোর পর যদি কোনও প্রয়োজন হয় যেন ওকে বলতে সঙ্কোচ না করে। আরও একটা কথাও অবশ্য বলেছিল, ‘অগর জিন্দেগি মে কভি ভি তুঝে জয়িতা কঁহি ভি মিল যায়ে, তো ইসবার দের মাত্ করনা মেরি ইয়ার—সিধা উসকি মাঙ্গ সিন্দুর সে ভর্ দে না!’
ওর এই কথায় ম্লান হেসে জয় বলেছিল, ‘না রঞ্জিত, ও যেখানে আছে ভালো থাকুক। আমি শুধু এইটুকুই চাই! তাছাড়া, জয়িতার চোখে তো আমি চিরকালের মতোই অপরাধী হয়ে গেছি!’
রঞ্জিত জোরের সঙ্গে বলেছিল, ‘নেহি দোস্ত! জরুর কুছ গলতফ্যামি হুয়া হোগা তুম দোনো কে বিচ মেঁ! অগর জিন্দেগি দোবারা কভি ভি তুম দোনোঁ কো মিলায়েঁ, তো সমঝ লেনা সেকেন্ড চান্স দেনে কে লিয়েই শায়েদ মিলায়া হোগা রব নে! কুছ জরুরত্ অগর পড়ে তো মুঝে একবার জরুর ইয়াদ কার লেনা ইয়ার! ভুলনা মাত্! ইয়ে মেরা ওয়াদা রাহা!’
এই অপরাধ জগতের কাজ ছাড়া রঞ্জিতের হাতে ওকে দেবার মতো আর কোনও কাজ তো ছিল না। আর এই নির্বান্ধব জীবনে আর কাউকেই জয় চিনত না। তাই রঞ্জিতের সঙ্গেই সে একদিন পৌঁছে গিয়েছিল কাজের খোঁজে ওর বসের কাছে।
জয়িতার বেদনাক্লিষ্ট চোখদুটো দিয়ে জল গড়িয়ে এল!
বিস্মিত মুখে প্রশ্ন করেছিল জয়িতা!
জয়িতা জয়ের হাতের ওপর নিজের হাতটা রাখল।
জয়িতা এবার ভেঙে পড়ে কান্নায়!
জয়িতা এবার হেসে ফেলে! তার চোখে জল, মুখে হাসি! সে হাসতে হাসতে জয়ের পিঠে ঠিক সেই ছেলেবেলার মতোই কিল মারতে মারতে শুধু বলে, “তুই একটুও বদলাসনি!”
জয় বলে, “আজ এত বছর পর তোর এই মারটা যে কী মিষ্টি লাগছে কী বলব! এত কাছাকাছি দু’জনে বসে যে আছি এটা ভাবলে আমার এখনও মনে হচ্ছে এটা হয়তো সত্যি নয়, আমার কল্পনা! আচ্ছা, যে প্রশ্নটার উত্তর আজ কুড়ি বছর ধরে খুঁজে গেছি আমি, কিন্তু পাইনি—আজ সেই প্রশ্নটার জবাব চাইলে দিবি?”
জয়িতা মুখ নিচু করে।
নৌকাটা তখন মাঝগঙ্গায়। ওরা জানতেও পারে না পাড়ে একজন নিবিষ্ট চোখে বাইনোকুলার দিয়ে লক্ষ করছে ওদের নৌকাটাকে! দেবযানীর অ্যাপয়েন্ট করা সেই ইনভেস্টিগেটর। আজ এই নতুন তথ্য ম্যাডামকে দিলে উনি নিশ্চয়ই খুব খুশি হবেন! এত দিনে একটা খবরের মতো খবর সে দিতে পারবে! কিন্তু, অনেকক্ষণ তো হয়ে গেছে স্যার আর ওই মহিলা নৌকা ভ্রমণে গেছেন! এতক্ষণে তো ওঁদের ফিরে আসা উচিত! ইনভেস্টিগেটর একটু অবাকই হয়! ভাবে এই ভরদুপুরবেলাও কেউ গঙ্গাবক্ষে এমন করতে পারে! তাও আবার এতক্ষণ ধরে! সে এবার কিছুটা অসহিষ্ণুভাবে ব্যস্ত চোখে চায়ের দোকান খোঁজে। এঁদের ফূর্তির জন্য তাকে কি পেটে কিল মেরে ডিউটি করতে হবে নাকি সে যত টাকাই দিক ম্যাডাম! ইনভেস্টিগেটর একটা খাবারের দোকানের সামনের বেঞ্চে গিয়ে বসে পড়ে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন