চকিতা চট্টোপাধ্যায়

চায়না টাউনের একটা পুরনো রেঁস্তোরার একটা নির্জন পর্দা ঢাকা কেবিনে বসে আছে ওরা দুই বন্ধু। জয় আর রঞ্জিত। রঞ্জিত সহাস্যে নিজের ড্রিংকসের গ্লাসটা জয়ের গ্লাসের সঙ্গে ঠুকে দেয়।
“চিয়ার্স!”
তারপর এক চুমুকে পেগটা শেষ করে।
“তুঝে ইঁয়াদ হ্যায়? ম্যায়নে তুঝে উসদিন বোলা থা—ইসবার ম্যায় ছোড়নেওয়ালা নেহি হুঁ! উয়ো তেরি হোকরই রহেগি!”
জয়ের মুখে এক ঝলক সলজ্জ হাসি ফুটে উঠেই পরক্ষণেই মিলিয়ে যায়। পরিবর্তে সেখানে দেখা দেয় চিন্তা!
“মগর গড়বড় হো গয়া হ্যায় ইয়ার! ইসি লিয়েই তো তুঝে ফরেন বুলায়া থা—শুন্—”
ওরা নিচু স্বরে ঘনিষ্ঠভাবে আলোচনা করতে থাকে। রাত গভীর হয়।
ড্রেসিংটেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল জয়িতা। দীপ একটু দূরে খাটে শুয়ে শুয়ে গতকাল রাত্রের পুরো ঘটনাটা ভাবতে ভাবতে অন্যমনস্কের মতো সেদিকে তাকিয়ে হঠাৎই লক্ষ করে জয়িতার হাতে শাঁখা-পলা-নোয়া কিচ্ছু নেই! এমনকি সিঁথিতে সিঁদুর পযর্ন্ত না! প্রথমে ভ্রূ কোঁচকায় দীপ—পরক্ষণেই ওর মুখটা হিংস্র, কঠিন হয়ে যায়! সে ভেবেছিল গতরাতে ও যা যা নিজের চোখে দেখেছে তার সত্যাসত্য আজ যাচাই করবে জয়িতার কাছে! এখন তো নিজেকে সত্যিই একটা আস্ত গাধা বলে মনে হচ্ছে! নাহলে নিজের বউয়ের এই ব্যাভিচারিতা একই বাড়িতে থেকেও ও টের পায়নি এতদিন! দীপের মুখটা ক্রমশ নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম হয়ে ওঠে! দীপ আস্তে আস্তে উঠে জয়িতার পেছনে গিয়ে দাঁড়ায়। আয়না দিয়ে জয়িতা ওকে দেখতে পেয়েই সচকিত হয়ে ওঠে। দীপ আচমকা এক হ্যাঁচকা টানে ওর চুলের মুঠি ধরে ওকে নিজের মুখোমুখি দাঁড় করায়! যন্ত্রণায় কাতরে ওঠে জয়িতা!
জয়িতার বাঁ হাতটা মুচড়ে ধরে প্রশ্ন করে দীপ।
জয়িতা দীপের হাত থেকে এক ঝটকায় ওর নিজের হাতটা ছাড়িয়ে নিতে নিতে তীব্রভাবে বলে ওঠে, “যে বিয়েটাই হয়েছিল একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে—আজ যেটা শুধুমাত্র একটা ফার্স ছাড়া আর কিচ্ছু না—সেই বিয়ের চিহ্নগুলো আর বয়ে নিয়ে বেড়াব না বলে ঠিক করেছি!”
জয়িতার দিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে হিসহিসিয়ে বলে ওঠে দীপ, “এতদূর! অ্যাঁ? এতদূর বেড়েছিস তুই! এত দুঃসাহস তোর আসছেটা কোথা থেকে সেটা আমি জানি না ভেবেছিস?”
জয়িতা এবার চমকে ওঠে! কী বলতে চাইছে দীপ? কী জানে ও?
বুকটা ধড়াস করে ওঠে জয়িতার! ওর মুখে ধরা পড়া ভাব। দীপ এবার বিশ্রীভাবে হাসতে হাসতে বলে ওঠে, “যেমনভাবে একদিন ওর জীবনের বারোটা বাজিয়ে দিয়েছিলাম, ঠিক তেমনভাবেই এবারও ওর জীবনের সাড়ে সর্বনাশ ঘটাব!”
আঁতকে ওঠে জয়িতা! দীপ নিজের হাতের মুঠোয় জয়িতার গালদুটো শক্ত করে ধরে।
উত্তেজনায় হাঁফাতে হাঁফাতে জয়িতা মরিয়া হয়ে চিৎকার করে বলে ওঠে, “তাহলে তুইও শুনে রাখ—সেবার চালাকি করে বাজিটা জিতে গেলেও এই শেষ বাজিটা কিন্তু তুই জিততে পারবি না দীপ!”
সাতপাঁচ ভাবতে ভাবতে অন্যমনস্কের মতো রাস্তা দিয়ে হাঁটছিল দীপ। জয়িতা মুখে যতই তড়পাক, ও বা জয় কেউই তো জানে না ওদের জন্য কী অপেক্ষা করছে! ম্যাডাম ওদের ঠিকই বুঝিয়ে ছাড়বেন পরকীয়া প্রেমের পরিণতিটা! কিন্তু ম্যাডাম তো বলেছিলেন যোগাযোগ করবেন ওর সঙ্গে—তাহলে কেন এখনও ওঁর দিক থেকে কোনও সাড়াশব্দ পাচ্ছে না দীপ? জয়িতার মতো মেয়ে, যাকে কিনা ও দাবিয়ে, দমিয়ে, ভয় দেখিয়ে রেখেছিল এতকাল ধরে, সেই মেয়েও আজ ওকে হুমকি দিতে সাহস পাচ্ছে শুধু জয়ের জন্য! আসলে সেদিনের জয় চ্যাটার্জীর সঙ্গে আজকের নীল বর্মার তো আকাশপাতাল তফাত আছে! আজ সে একজন অন্ধকার জগতের মানুষ! ওর সঙ্গে টক্কর নিতে গেলে তো তেমন পালটা শক্তিশালী কাউকে দরকার! ওর একার পক্ষে তা তো সম্ভব নয়! ঠিক সেই জন্যই আরও জয়ের থুড়ি নীল বর্মার ওয়াইফের হেল্প তো ওর লাগবেই! না হলে যে নীল বর্মাকে জব্দ করা যাবে না আর সেই সঙ্গে জয়িতাকেও! ওর বউ, ওই ম্যাডামও নির্ঘাত অন্ধকার জগতেরই মানুষ! ওঁর হাবভাব আর লোকজনদের দেখে তো অন্তত তাই মনে হয়েছে! মহিলা অসম্ভব প্রতিহিংসা পরায়ণা! এই মহিলাই পারবে ওদের দু’জনকে বরাবরের মতো টিট করতে! কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে! এত বড় স্পর্ধা ওই জয় চ্যাটার্জীর! এত বছর পর কবর থেকে উঠে এসে ওর বউকে ভড়কানোর চেষ্টা করছে! না না ওকে কিছুতেই ছাড়া যাবে না! মজা ওকে টের পাওয়াতেই হবে! কিন্তু ম্যাডামের সঙ্গে যোগাযোগ না হলে তো—
আচমকা দীপের সামনে এসে একটা কালো মার্সিডিস ব্রেক কষল। দীপ ভয় পেয়ে পিছিয়ে গেল দু’-পা। গাড়ি থেকে নেমে এলো একজন লোক। সে সটান দীপের দিকে এগিয়ে এসে বলল, “আসুন স্যার! বস্ আপনার সঙ্গে কথা বলবেন।”
সেদিন যেহেতু দীপ ম্যাডামের লোকজনদের কারওরই মুখ দেখতে পায়নি, তাই আন্দাজে বুঝল একে ম্যাডামই পাঠিয়েছে। আর এদের জগতে তো নারী-পুরুষ সবাই বস্! দীপের মুখে এতক্ষণে হাসি ফোটে। যাক বাবা! এবার নিশ্চিন্ত। সে অত্যুৎসাহী হয়ে ওঠে মনে মনে।
গাড়ির দরজা খুলে ধরে লোকটি। দীপ সোৎসাহে গাড়িতে উঠে পড়ে। লোকটি উঠে দরজা বন্ধ করে দেয়। গাড়ি তৎক্ষণাৎ চলতে শুরু করে। দীপ তাকিয়ে দেখে ঠিক সেদিনের মতোই ওর সামনে-পেছনে আর দু’পাশে লোকজন ঘিরে রয়েছে ওকে। তবে আজ আর দীপের ভয় করে না। ও তো এখন ওদের বসের খাস লোক হয়ে গেছে!
গাড়িটা লোকালয় ছাড়িয়ে হাইওয়ে ধরে ডায়মন্ডহারবারে চলে আসে। দূরে গঙ্গা দেখতে পায় দীপ। একটা নির্জন পাড়ে এসে দাঁড়ায় গাড়িটা। দীপ সতর্ক দৃষ্টি বোলায় চারিদিকে—কোনও মানুষ দেখতে পায় না ও! গাড়িতে কালো কাচ তোলা। তাই বাইরেটা খুব স্পষ্ট নয়।
যে লোকটি ওকে গাড়িতে তুলেছিল সে ফোন করে মোবাইলে।
লোকটি এবার মোবাইলটা বাড়িয়ে ধরে দীপের দিকে।
দীপ সহাস্যে হাত বাড়ায়।
এক নিঃশ্বাসে কথাগুলো বলে দীপ থামতেই মোবাইলের অপর প্রান্ত থেকে ভেসে এল একটি পুরুষকণ্ঠ!
চমকে ওঠে দীপ।
দীপের গলা শুকিয়ে যায়! সে আড়চোখে চেয়ে দেখে ওকে ঘিরে ছ’জন লোক! চারপাশেও জনমনুষ্য নেই! একটু দূরেই গঙ্গা! ফোনের অপর প্রান্ত থেকে আবার ভেসে আসে সেই পুরুষকণ্ঠ।
এবার হাসতে শুরু করে লোকটা! দীপ আরেকবার তাকায় ওর চারপাশের লোকগুলোর দিকে—আর তাকিয়েই ভীষণভাবে চমকে ওঠে! ওদের প্রত্যেকের হাতেই চেম্বার আর সেগুলো প্রত্যেকটাই ওরই দিকে তাক করা! গলার কাছে প্রাণ উঠে এল দীপ সরকারের! সে চোখ বন্ধ করে ফেলল! ওর শুকিয়ে আসা গলা দিয়ে এবার বেরিয়ে এল কয়েকটা শব্দ—
পুরুষকণ্ঠ বলে ওঠে, ‘কেয়া? কেয়া বোলা আপনে? ম্যায়নে ঠিক সে শুনা নেহি! অউর এক্ বার জোরসে বোলিয়ে—’
দীপ দেখল গাড়িতে বসা লোকগুলো নিজেদের রিভলবারগুলো পকেটে পুরে ফেলেছে, বদলে ওর দিকে বাড়িয়ে ধরেছে কোর্টের পেপার!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন