একাকীত্ব

সুব্রত গুহ

বেশ, দর্শকগণকে বলছি, ডাঃ দিয়াজের আকর্ষণীয় কথিকাটি শোনার পর যা আমরা এই মাত্র প্রচার করলাম, যদি এই সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে তা জিজ্ঞাসা করার জন্য আপনাদের স্বাগতম। টেলিফোন লাইনের মাধ্যমে অংশ নেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।... এই ক্ষেত্রে আপনারা ৩৪০-৭৭৬১ নম্বরে ডায়াল করতে পারেন। আমাদের লাইন খোলা আছে। স্ক্রিনেও ফোন নম্বরটি পড়তে পারেন...

মনে হয় ইতিমধ্যেই একটি কল আছে। সুপ্রভাত...

-সুপ্রভাত কিছু বলার আগে প্রথমেই আমি ডাক্তার কে অনেক ধন্যবাদ জানাতে চাই তাঁর এই আকর্ষণীয় কথিকায় অংশগ্রহণের জন্য এবং একই সঙ্গে আপনাদের ও ধন্যবাদ জানাচ্ছি।

প্রত্যেক বৃহস্পতিবার সকালে আমাদের জন্য প্রচারিত এই প্রোগ্রামটির জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি নিশ্চিত যে বহু লোকের কাছে এটা অত্যন্ত দরকারি...

...অনেক ধন্যবাদ সেনোরা, আপনার মন্তব্যের জন্য। এইবার আপনার প্রশ্নটা বলুন।

-হ্যাঁ ধন্যবাদ। আমি জানতে চাই দীর্ঘস্থায়ী মাইগ্রেন, যেমন ডাক্তার বললেন, গর্ভাবস্থায় এর ফল খারাপ হতে পারে। দেখুন ডাক্তারবাবু আমার পাঁচ বছরের ছেলেকে দুজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম কিন্তু সে সব সময়ই মাথার যন্ত্রণার কথা বলে।

আমার মনে আছে যখন আমি গর্ভবতী ছিলাম তখন আমার খুব মাথার যন্ত্রনা হত। আর এটা গর্ভাবস্থার প্রায় ন’মাস ছিল। আমায় ডাক্তারবাবু বিভিন্ন পরীক্ষার জন্য আমাকে পাঠিয়েছিলেন। কিন্তু, ওইসব পরীক্ষায় খারাপ কোন কিছুই পাওয়া যায়নি। ডেলিভারিও স্বাভাবিক ছিল।

-আপনার ছেলের বয়স কত?

-আমি আপনাকে আগেই বলেছি ডাক্তার, যে আমার ছেলের বয়স এখন পাঁচ বছর। সে যেন তার মাথাটা আর ধরে রাখতে পারছে না।

-ধন্যবাদ ম্যাডাম। আপনি এখন ফোন রেখে দিতে পারেন, কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু আপনার প্রশ্নের উত্তর দেবেন...

-ধন্যবাদ। আপনাদের প্রোগ্রামের জন্য অভিনন্দন জানাচ্ছি আশা করি ভবিষ্যতে আপনারা আরও এগিয়ে যাবেন...

-ধন্যবাদ সেনোরা...ডাঃ দিয়াজ এইবার আপনার প্রশ্নের উত্তর দেবেন। এই সব ক্ষেত্রে কী ঘটতে পারে। একটি পাঁচ বছরের শিশুর ক্ষেত্রে এই রকম যন্ত্রণা, বিশেষতঃ সে যখন আরো ছোট ছিল।...

হ্যাঁ। মিঃ  দাভিলা, যে মহিলা আমাদের ফোন করেছিলেন, তাঁর সেই ব্যাপারে বলতে চাই। ওনার প্রশ্নের নির্দিষ্ট কোন উত্তর দেওয়া, এই মুহূর্তে সত্যিই অসম্ভব।

প্রথমত শিশুটির কি চিকিৎসা হয়েছিল, তার কোন ইতিহাস আমরা জানি না। তাছাড়া, আরেকটি কারণ কোন রকম দায়িত্বহীন মতামত দেওয়াটা ঝুঁকিপূর্ণ হতে পারে। যাই হোক আমি ভদ্রমহিলাকে বলতে চাই যে আজকাল, এই যন্ত্রণার কারণগুলো জানতে আপনার ডাক্তার বাবু যে যে পরীক্ষার সুপারিশ করবেন, সে গুলি করে নেওয়া উচিত।

এই প্রসঙ্গে, আমি মনে করি যে যে বিশেষজ্ঞ ইতিমধ্যে ওকে দেখেছেন এবং কিছু খুঁজে পাচ্ছেন না, সে ক্ষেত্রে এটি একটি মনস্তাত্ত্বিক শারীরিক সমস্যা বলে মনে করা যেতে পারে। যদিও আমরা আপনাকে আশ্বস্ত করার উদ্যোগ নিতে পারছি না, তবুও আপনার  সন্তানের সাথে সম্পর্ক এবং সেই সঙ্গে বৈবাহিক সম্পর্কের সাথে বিবেচনা করা ও পর্যালোচনা করা ভালো।

যখন বাড়ীতে অনেক কিছু অথবা কোন কিছু ঠিকমত কাজ করেনা তখন কিছু মানুষের  ক্ষেত্রে শারীরিক অসঙ্গতি দেখা যায়। আমার মনে হয় এই সমস্যা সমাধানের জন্য কোন পেশাদার কারো সঙ্গে পরামর্শ করলে সমস্যার সমাধান  সহজ হবে।

আর্তুরো আবার সেই একই নাম্বার ঘোরালো। দাভিলা, যিনি ‘ঘরেতে ডাক্তার’এর পরিচালক, তিনি উত্তর দিলেন:

-শুভ সকাল। আপনার প্রশ্ন?

-হ্যালো। সুপ্রভাত

-হ্যাঁ, শুভ সকাল। আপনার জিজ্ঞাসাটা কি?

-ধন্যবাদ। আমি শুধু ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম... কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে আমার স্ত্রীর কিছু সমস্যা আছে, আমি তাঁকে জিজ্ঞেস করতে চাই যে স্বামী হিসেবে, আমি কি করতে পারি। অথবা এ ব্যাপারে উনি আমাকে কি পরামর্শ দেন।

আমি লক্ষ্য করেছি যে আমার স্ত্রীর প্রধান সমস্যা হলো যে সে আমাদের শিশু সন্তানটিকে বুকের দুধ খাওয়াতে পারে না। সেই কারণে সে বাচ্চাও চায়না।ফলে তার সব সময় খারাপ লাগছে,আর নার্ভেও চাপ পড়ছে।

-আপনার স্ত্রীর বয়স কত?

-আমার বয়স পঁয়তাল্লিশ, আমার স্ত্রীর বয়স পঁয়তিরিশ...

-ঠিক আছে, ঠিক আছে। কল করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন ফোনটা নামিয়ে রাখুন। আপনার প্রশ্নের উত্তর এক্ষুনি দেয়া হবে। দেখতে থাকুন...

আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি এই মা এর সম্বন্ধে,অথবা এইরকম যাঁরা আরো অনেকে আছেন এবং যাঁরা নিশ্চয়ই আমাদের কথা শুনছেন...

আর্তুরো উত্তরের দিকে মনোযোগ দিল না। তার পাশে আরেকটি রেডিও ছিল। সেটায় ওয়ার্ল্ড রেডিও চালানো ছিল। আর তাতে চলছিল ‘আপনার কি অভিমত?’ সেইদিন ছিল অর্থ দপ্তরের মন্ত্রী মিঃ আলেখোস সেনিদরের সঙ্গে কথোপকথন।

বেশ। বন্ধুরা ‘আপনার কী অভিমত’ এই পর্যায়ে,শ্রদ্ধেয় আলেখোস সেনিদর আমাদের সঙ্গে আছেন। আমাদের প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে, তাঁর উপস্থিতি,আমাদের কাছে এক বিশেষ সম্মান এবং বিশেষাধিকার।আমরা সাধারন জনগনকে এই প্রোগ্রামে সরাসরি অংশগ্রহণের জন্য যোগাযোগ করতে বলছি। যাতে যে কেউ এই বিষয়ে প্রশ্ন করতে পারেন।

পারস্য উপসাগরে যুদ্ধের ফলে জাতীয় অর্থনীতিতে যে স্বল্প মেয়াদী প্রবনতার অবস্থা দেখা দেবে, সেই সম্পর্কে যে ব্যাখ্যা আমাদের দেয়া হয়েছে...

-হ্যালো, সুপ্রভাত। শ্রদ্ধেয় আলেখোস সেনিদরকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম...

-শুভ সকাল।আমরা আপনার প্রশ্নটিই শুনেছি।আপনার স্বর সবার কাছে পৌঁছে গেছে।

-শুভ সকাল শ্রদ্ধেয় আলেখোস।আমি জানি যে এর আগে আপনি শক্তি জ্বালানি এবং খনিজ বিভাগে ডিরেক্টর ছিলেন। সেই সময় আপনাকে অর্থ তছরূপ সংক্রান্ত ব্যাপারে অভিযুক্ত করা হয়। তো আমি জানতে চাইছি, এই অভিযোগের কি হলো শেষ পর্যন্ত...

দিয়েগো আন্তোনিও আলেখোস সেনিদর, একটু নার্ভাস ভাবে হাসলেন। ও.কে যদিও এটা আমাদের আলোচনার বিষয় নয় তবুও আমি ওই  প্রশ্নকর্তাকে বলতে চাই... আমি অসহায় বলি ছিলাম... অপবাদ... আমার পেশা...

আর্তুরো তার মুখের মধ্যে এক টুকরো স্পঞ্জ চালান করেছিল। যতক্ষণ আলেখোস সেনিদর কথা বলছিল, সেটাকে নিয়ে খেলা করছিলো,জিভ দিয়ে। তারপর আবার সেই নম্বরে ডায়াল করলো।

...আর যেমন বলেছিলাম, রেডিও শ্রোতা বন্ধুরা, যাঁরা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চান, তাঁদের আমরা অনুরোধ করছি যে আমাদের আজকের আলোচনা... উপসাগরীয় যুদ্ধ... এই সমস্যাটি যেন নিজেদের সীমাবদ্ধ রাখেন... আমাদের আরেকটি কল আছে... শুভ সকাল ‘আপনার কি অভিমত’এ আপনাকে স্বাগত... আপনার স্বর... শোনা যাচ্ছে...

সুপ্রভাত, সরি, বলতে চাইছি যে প্রতি বৃহস্পতিবার, আপনাদের এই অনুষ্ঠানটি শুনি। আপনাদের অভিনন্দন জানাচ্ছি কারণ এটা সত্যিই একটা বড় সুযোগ। সবার আগে আমি শ্রদ্ধেয় সেনিদরের অংশগ্রহণকে অভিনন্দন জানাতে চাই। কিন্তু সেই সঙ্গে খুব সংক্ষেপে জানাতে চাই যে, যে ভদ্রলোক আগের কলটি করেছিলেন আমি তাঁর সঙ্গে একমত নই... বলতে চাইছি যে, যেভাবে শ্রদ্ধেয় সেনিদরকে প্রশ্নটা করা হয়েছে, আমি তার বিরুদ্ধে, তবে সেই সঙ্গে সব গুয়াতেমালার জনগণকে জানাতে চাই যে অনেক আগাছা আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

যখনই কোন শাসক দেশকে শাসন করতে চাইবে, খুব তাড়াতাড়ি তার সঙ্গে চলে আসে অপবাদ।আর সেটাই আমাদের এক জায়গায় আটকে রাখে। আমার মনে হয় সবার আগে দরকার ঐক্য।আর তাতেই আমরা গুয়াতেমালার জনগণ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য, দেশের মঙ্গলের জন্য। যিনি কল করেছিলেন তাঁকেই নয়, কিন্তু ব্যাপারটা রেডিওর সকল শ্রোতাদের মধ্যেই যাতে এটা প্রতিফলিত হয়।

এইবার আমরা পুরোপুরি খারাপ জিনিস গুলোকে উপেক্ষা করি। অতীতের উল্টোপাল্টা মন্তব্যগুলো যেন আমাদের ভাসিয়ে নিয়ে না যায়। আমরা গণতন্ত্রের মধ্যেই রয়েছি। ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে অথবা সেই দৃষ্টিকোণ থেকে এটাই সব। আর আমি আপনাদের অভিনন্দন জানাতে চাই। অনেক ধন্যবাদ এগিয়ে চলো শুয়োরের বাচ্চারা।

বাজারে হাসি, ঘরে মুখ হাঁ করা

ইওপপ

আলেখোস সেনিদর কিছু বলতে পারলেন না।

আমি সত্যিই উদ্বেগ স্বীকার করছি। রেডিওর শ্রোতা বন্ধুরা আমরা সত্যিই বিবেচনা করছি, সন্ধান... তিনি শব্দ খুঁজে পাচ্ছেন না।

আর্তুরো রেডিও সেট গুলো রেখে দিয়ে চলে গেল লেটার বক্স এর দিকে। খাম গুলোকে চালান করল এক হাত থেকে অন্য হাতে। পড়ে নিল প্রেরকের নামগুলো। তারপর বিরক্তির সঙ্গে বলল:

আমার বোন আবার আমার বোন

একটা চিঠি খুলে শুরু করল পড়তে।

আশা করি তুমি ভালো আছ... বজ্‌জ্‌জ্‌... বজ্‌জ্‌জ্‌ (দেখছি) ব্লা ব্লা ব্লা... আমি তোমাকে কত ভালোবাসি... মা আর আমি ভাবছিলাম... কিন্তু এটা বোকার মত... অপমান সরাসরি অপমান...

যে সাইকোলজিস্টকে তুমি সুপারিশ করেছিলে, আমার আন্টি ফ্লোরার তার কাছে গিয়ে কোন লাভ হয়নি... ব্লা ব্লা ব্লা...

হুম আর কি...

...তুমি চান কর না। আর ওই দক্ষতায় তোমাকে কল করতে হবে। প্রোগ্রাম স্বাভাবিক নয়। বুঝি এটা স্বাভাবিক নয়। এটা অনৈতিক...

-নৈতিকতাবাদী। আমি খুব নৈতিকতাবাদী ছিলাম...

চিঠিটা যা পাঠানো হয়েছিল, তা পড়া শেষ হওয়ার পর আবার রেডিওর পাশে।

প্রতিদিনের মত মনে হচ্ছিল, তার একাকীত্ব খুবই জোরদার। আর সে, বাইরে রাস্তায় যেতে চায়নি।আয়নার সামনে দাঁড়িয়ে তার গোঁফটা মসৃণ করল। দাঁত মেজে নিল। টাইটা বার করে গায়ে কিছু সুগন্ধি ছড়িয়ে, আঁচড়ে নিল চুলটা।

তারপর অফিসের দিকে যাত্রা করল আর একটা বোকাতে রূপান্তরিত হয়ে গেল, যেমন আর পাঁচটা শহরের লোক হয়ে যায়। যে শহরে সে থাকে।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%