২.২৮ স্ত্রী না পুরুষ

ক্ষিতিশ সরকার

শাহরাজাদ বলে, এবার পুরুষ না নারী সেই কাহিনী শুনুন, জাঁহাপনা।

শোনা যায়, পারস্যের মহান সুলতান খুসরাও মাছ খেতে খুব ভালোবাসতেন। একদিন তিনি তার পরমা সুন্দরী বেগমকে নিয়ে ছাদের ওপরে বসেছিলেন। এমন সময় এক জেলে কিছু মাছ নিয়ে সেখানে হাজির হলো। তার ডালা থেকে একটা বিরাট বড় মাছ বের করে সে সুলতানের সামনে তুলে ধরলো। সুলতান তো দেখে মহা খুশি। জেলেকে চার হাজার দিরহাম ইনাম দেবার হুকুম দিলেন তিনি। কিন্তু সুলতানের এই বদন্যতা বেগম সাহেব সিরিনের মোটেই পছন্দ হলো না। লোকটা চলে গেলে সে সুলতানকে বললো, সামান্য একটা মাছের জন্য এত ইনাম দেবার কী প্রয়োজন? এটা নেহাতই খামখেয়ালী বাজে খরচ। তুমি ওকে অত টাকা দিও না। এর ফলে হবে কি, যখনই কোনও লোক কোনও কিছু নিয়ে আসবে সেও এই রকমই আশা করবে। কিন্তু সবাইকে যদি তুমি এইভাবে খয়রাতি কর, তাহলে লাটে উঠতে হবে যে!

সুলতান বললো, কিন্তু আমি একবার যা দান করেছি তা-ফেরত নেওয়া কী সম্ভব? এতে আমার ইজ্জত থাকবে? যা হবার হয়ে গেছে, ছেড়ে দাও।

সিরিন অবাক হয়, তুমি কী বলছে! ব্যাপারটা কী ছেলে খেলা? ছেড়ে দেব বললেই ছেড়ে দেওয়া চলে? তার চেয়ে সাপও মরে লাঠিও না ভাঙ্গে আমি সে ব্যবস্থাই করছি। তুমি ডাকো তাকে?

সুলতান কিছুতেই বুঝতে পারেন না বেগম সাহেবা কীভাবে দুকূল রক্ষা করতে পারবে? জেলের কাছ থেকে টাকাটাও ফেরৎ নেবে অথচ তার ইজ্জত বাঁচবে।–তা কী করে সম্ভব?

সিরিন বলে আমি একটা ফন্দী এঁটেছি। জেলেটাকে ডেকে তুমি জিজ্ঞেস কর, মাছটা পুরুষ না মেয়ে। লোকটা একটা কিছু জবাব দেবে। যদি সে বলে, পুরুষ, সঙ্গে সঙ্গে বলবে, না না, পুরুষ মাছ আমি খাই না, তুমি নিয়ে যাও আমি মেয়ে মাছ ছাড়া খাই না। আর যদি বলে মেয়ে, তুমি বলবে তোমার পুরুষ মাছের দরকার। ব্যাস অতি সহজ ভাবেই কেল্লা ফতে হয়ে যাবে।

সুলতানের বিবি অন্ত প্ৰাণ। তাকে তিনি কিছুতেই অখুশি রাখতে পারেন না। ব্যথিত মনেই তিনি জেলেকে ডেকে পাঠালেন।

-ওহে, মাছটা তো দিয়ে যাচ্ছে, তা-মাছটা কী? পুরুষ না মেয়ে?

সুলতানের কথায় জেলে প্রথমে ঘাবড়ে যায়। কী জবাব দেবে ভেবে পায় না। একটুক্ষণ চিন্তা করে সে বলে, জাঁহাপনা এ মাছ পুরুষও না মেয়েও না, একে বলে ক্লাব।

জেলের কথা শুনে সুলতান তো মহা খুশি। ছেলেও না মেয়েও না-ক্লাব। এমন আজব বস্তু তো বড় একটা দেখা যায় না। সে তৎক্ষণাৎ হুকুম দিলো জেলেকে চার হাজারের বদলে আট হাজার দিরহাম ইনাম দিয়ে দাও। জেলেটা তো আনন্দে গদগদ হয়ে গুণে গুণে আট হাজার দিরহাম থলেয় ভরে বাড়ির পথা হাঁটা দিলো।

তখনও সে প্রাসাদ প্রাঙ্গণ পার হতে পারেনি, হঠাৎ তার থলেটার মুখের বাঁধন খুলে গিয়ে সমস্ত দিরহামগুলো আঙ্গিনায় ছত্রাকারে ছড়িয়ে পড়লো। মাথার ডালাটা মাটিতে নামিয়ে সে তীক্ষ দৃষ্টি মেলে একটা একটা করে দিরহামগুলো কুড়িয়ে গুণে গুণে আবার থলোয় ভরতে থাকলো। যতক্ষণ না শেষ দিরহামটাও সে খুঁজে পেল ততক্ষণ চললো তার সেই একান্ত অনুসন্ধান।

ছাতের ওপর বসে বসে সুলতান খুসবাও এবং বেগম সিরিন এই দৃশ্য দেখে মজা পেল অনেক।

এই সময় রাত্রির অন্ধকার কাটতে থাকে। শাহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে রইলো।

তিনশো বিরাশিতম রজনীতে আবার সে শুরু করে :

সিরিন বলে, দেখ লোকটা কী লোভী, একটা মাত্র দিরহাম সে খুঁজে পাওয়ার জন্য কী পরিশ্রম না করলো। অথচ এই টাকাগুলো তার আদৌ হকের ধন নয়। তুমি দয়া করে দিয়েছ। তাই সে পেয়েছে।

সুলতান বললো, ঠিক-ঠিক বলেছ বেগম সাহেবা, লোকটা একেবারে কঞ্জস। দাঁড়াও ওকে ডেকে পাঠাচ্ছি।

সুলতানের হুকুমে তখনি জেলেটাকে হাজির করা হলো। সুলতান বললো, তুমি তো লোকটা বড় কৃপণ হে। এমন চিড়িয়ার মতো দিল কেন তোমার? একটা মাত্র দিরহাম তুমি খুঁজে পাচ্ছিলে না। তাতে এমন ভাব দেখাচ্ছিলে যেন, তোমার বিশাল সলতানিয়ৎ, দরিয়ায় ডুবে যাচ্ছিল। আমার সন্দেহ হচ্ছে, কলিজোটা মানুষের না। যে দিরহামটা খোঁজার জন্য এত কসরৎ করলে, যদি সেটা খুঁজে নাই-ই পাওয়া যেত কী এমন যেত। আসতো তোমার? তোমার আশার অনেক বেশি তো তুমি আজ পেয়েছ। তার থেকে দু-চারটে যদি হারিয়েই যায়, ক্ষতি কতটুকু? তোমার থলে থেকে যেটা পড়ে গিয়েছিলো সেটা হয়তো কোনও গরীবগুর্বে মানুষ কুড়িয়ে পেত। তার অনেক কাজে আসতো। কিন্তু তুমি বড় অর্থ গৃধু। একটা দিরহামের মায়া তুমি কাটাতে পারো না?

আভূমি আনত হয়ে জেলেটা কুর্নিশ জানায়, খোদা সুলতানকে শতায়ু করুন, দিরহামটা খুঁজে না পেলে যে আমার একটা বিরাট লোকসান হয়ে যেত সে কথা ঠিক নয়, জাঁহাপনা। সামান্য একটা দিরহামের কী মূল্য আমিও জানি। তার জন্য অত সময় এবং অত ধৈর্য ব্যয় করা সঙ্গত না তাও মানি। আমি কিন্তু ঐ দিরহামিটাকে খুঁজে পাওয়ার জন্য ঐরকম আকুল হইনি। আমি উদভ্ৰান্ত হয়েছিলাম অন্য কারণে। আমার রোজগারের পয়সা হলে একটা কেন পাঁচটা দিরহাম আমি ভিখিরিকে দান করেও দিতে পারতাম। কিন্তু এ অর্থ আমার সুলতানের কাছ থেকে পাওয়া ইনাম। এর মূল্য কোনও টাকা পয়সা দিয়ে বিচার করা যাবে না হুজুর। এ আমার কাছে অমূল্য সম্পদ। এর প্রতিটি দিরহাম আমার কাছে লক্ষ মোহরের চাইতেও বেশি।

জেলের এই স্তুতি বাক্য শুনে সুলতান গলে জল হয়ে গেলো। গর্বে তার বুক দশ হাত ফুলে উঠলো। না লোকটা সত্যিই বোদ্ধা। দানের মর্যাদা সে বোঝে। সুলতান হুকুম করলো জেলেকে আরও চার হাজার দিরহাম ইনাম দিয়ে দাও। আর সারা সালতানিয়াতের প্রজাদের ট্যাড়া পিটে জানিয়ে দাও : মেয়েমানুষের পরমর্শে যেন পুরুষ কোনও কাজ না করে। তাদের কথায় চললে, সাধারণ ভাবে যা লোকসান হওয়ার কথা তার চতুগুণ লোকসান বাড়বে।

এই কাহিনী শুনে সুলতান শাহরিয়ার সুলতান খুসরাও-এর প্রসংশায় পঞ্চমুখ হয়ে ওঠে, সুলতান খুসরাও-এর ফরমান অক্ষরে অক্ষরে ঠিক। মেয়েরাই যত নষ্টের গোড়া। তারাই সবচেয়ে বেশি ক্ষতি করে সংসারের।

সুলতানের কথা শুনে শাহরাজাদ স্মিত হেসে আর একটা গল্প শুরু করে।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%