২.২৯ বখরা

ক্ষিতিশ সরকার

একদিন রাতে খলিফার চোখে আর কিছুতেই ঘুম আসছিলো না। উজির জাফরকে ডেকে খলিফা তার অনিদ্রার দুঃখ জানাচ্ছিলেন এমন সময় দেহরক্ষী মসরুর উচ্চৈঃস্বরে হোসে উঠলো। তার উচ্চকিত হাসির শব্দে খলিফা বিরক্ত হয়ে ভ্ৰী কুঁচকে মসরুরের দিকে তাকিয়ে বললেন, এতে হাসির কী হলো? তোমার কী মাথার কিছু বিকৃতি ঘটেছে? তা না হলে এইরকম বেয়াদপের মতো হেসে ওঠার মানে কী?

হারুন অল রসিদের এই ধমকে মসরুর লজ্জিত হয়ে মাথা নিচু করে।

—আমার গোস্তাকি মাফ করবেন, জাঁহাপনা। আমি আপনার কোনও কথা শুনে হাসি নি। আপনাকে অবজ্ঞা করার স্পর্ধা আমার কী করে হতে পারে? আমি-হাসলাম একটা হাসির কথা মনে পড়ে গেলো বলে।

-কী কথা?

গতকাল টাইগ্ৰীসের ধারে বেড়াতে গিয়েছিলাম। সেখানে একদল লোক ইবন অল কবিবী। নামে ভাড়কে ঘিরে তার কিসসা শুনতে শুনতে হেসে গড়িয়ে পড়েছিলো। আমিও শুনেছিলাম। তার রসের গল্প। সেই কথা মনে হতে হাসি আর চাপতে পারলাম না, জাঁহাপনা। খলিফা বললেন, তাই নাকি! তা হলে তো শুনতে হয় তার রসাল কিসসা। বেশ, তলব করে নিয়ে এসো তাকে। দেখা যাক, তার হাসি মাস্করার গল্প শুনে মেজাজটা হাল্কা হয়। কিনা। তা হলে হয়তো ঘুমও আসতে পারে।

তক্ষুণি মসরুর ছুটে গেলো। সেই ভাঁড় ইবন কবিবীর সন্ধানে। খুঁজে পেতে তাকে ধরে নিয়ে এলো খলিফার প্রাসাদে। খলিফার সামনে হাজির করার আগে মসরুর তাকে কড়ার করতে বললো, দেখ ভাঁড় আমার জন্যেই তুমি আজ খলিফার সামনে দাঁড়াতে পারছে। তা শোনো, তোমার কিসসা শুনে খলিফা খুশি হয়ে যা বকশিস করবেন তার তিনভাগ আমাকে দেবে আর এক ভাগ নেবে তুমি।

লোকটা চোখ কপালে তুললো, তুমিই তিন ভাগ নিয়ে নেবে? আমার একটা কথা রোখ। যা পাবো তার দু ভাগ তোমাকে দেব, আমি নেব এক ভাগ। মসরুর আরও কিছু দর কষাকষি করতে চেয়েছিলো, কিন্তু দেরি হয়ে যাবার আশঙ্কায় সে বললো, ঠিক আছে, চালো। ভাড়টাকে দেখে খলিফা তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি নাকি খুব লোক হাসাতে পার? তা আমাকে দু-একটা শোনাও দেখি তোমার চুটকী। কিন্তু একটা কথা, তোমার চুটকী শুনে যদি আমার মজা না লাগে, হাসি না পায় তবে চাবুকের ঘা খেতে হবে, মনে থাকে যেন?

খলিফার সামনে এমনিতেই দাঁড়াতে তার হাত-পা কাঁপিছিলো, এখন এই চাবুকের ভয়ে হাসি তামাশা বেমালুম সব তার মগজ থেকে উবে গেলো। অনেক চেষ্টা করেও একটা চুটকী সে মনে করতে পারলো না। যতই সে ভাবতে চেষ্টা করে ততই সব গুলিয়ে যেতে থাকে। ঘামে সারা শরীর নেয়ে যায়। হাত-পা সিটিকে ধরে। মুখ দিয়ে কথা বেরোয় না-তো তো করতে থাকে।

খলিফা ধমক দেয়, থামো, আর ন্যাকামী করতে হবে না। এই কে আছিস, একশো ঘা চাবুক লাগাও। যদি বা চাবুকের চোটে বাছাধনের মগজ খোলসা হয়।

সঙ্গে সঙ্গে ঘাতক এসে লোকটাকে মাটিতে ফেলে চাবুকের ঘা বসাতে থাকে। ভাড়াটা মুখ বুজে। নীরবে সহ্য করে এই সাজা প্রতিটি চাবুকের ঘা গুণতে থাকে সে। এক-দুই-তিন …এইভাবে তিরিশ ঘা পর্যন্ত সে একটিও শব্দ উচ্চারণ করে না। কিন্তু তার পরেই সে তড়াক করে উঠে বসে, এর পরের চাবুকগুলো মসরুরকে মারার হুকুম দিন জাঁহাপনা।

খলিফা অবাক হন, কেন? মসরুরকে কেন?

ভাঁড় বলে, এখানে আসার আগে মসরুর আমাকে কড়ার করিয়ে নিয়েছে, আপনার কাছ থেকে যা পাবো তার দুভাগ সেই নেবে, আমি পাবো একভাগ মাত্র।

খলিফা গর্জে উঠলেন, কোথায় মসরুর, ধরে নিয়ে এসো তাকে। লোগাও চাবুক। প্রহরীরা বেঁধে নিয়ে এসে হাজির করে মসরুরকে। সপাং সপাং করে চাবুকের ঘা পড়তে থাকে তার পিঠে। কয়েক ঘা মাত্র মারা হয়েছে হঠাৎ খোজা-সর্দার হা হাঁ করে ওঠে, থামো থামো। আর ওকে নয়। বাকীটা আমার পিঠে মারো।

এই সব কাণ্ড দেখে খলিফা হেসে গড়িয়ে পড়েন। হাসতে হাসতে তার দেহ মনের সব গ্লানি সাফ হয়ে যায়। ঝরঝরে তাজা মানুষ হয়ে ওঠেন। তিনি। জাফরকে বলেন, ওদের তিনজনকে হাজার দিনার করে বকশিস দিয়ে দাও।

তখনও রাত বেশ কিছু বাকী। শাহরাজাদ আরও একটা ছোট গল্প বলতে শুরু করে-এক মাদ্রাসার মৌলভীর কিসসা।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%