১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য

ক্ষিতিশ সরকার

সওদাগর আর আফ্রিদি দৈত্য

—তাহলে শুনুন, জাঁহাপনা। শাহরাজাদ শুরু করে। কোন এক সময়ে এক। কোটিপতি ধনী ব্যবসায়ী ছিলো। তামাম দুনিয়ায় যতো ধনী ছিলো তাদের সকলের সেরা সে। এক সময়ে বাণিজ্যের অন্বেষণে ঘোড়ায় চেপে নানা দেশ ঘুরে বেড়াতে থাকে সে। একদিন মধ্যাহ্ন সূর্যের খরতাপে দগ্ধ হয়ে শ্ৰান্ত হয়ে এক বিশাল বটবৃক্ষের ছায়ায় এসে বসলো সেই সওদাগর।

খাবারের ডিবেটা বের করে খান কয়েক চাপাটি একটু শব্জী। আর একটা ফল নিয়ে খানা শেষ করলো। হাত মুখ ধুয়ে মুখ তুলতেই দেখে সামনে দাঁড়িয়ে  এক বিশাল আফ্রিদি দৈত্য। হাতে তার শাণিত খাড়া। বলে, উঠে দাড়াও, আমি তোমাকে খুন করবো।

ভয়ে জড়োসড়ো হয়ে বণিক বললো, আমার কী গুনাহ্‌?

—তুমি আমার একমাত্র পুত্রকে হত্যা করেছে।

–আমি? কী করে?

–হ্যা তুমি। হুঙ্কার ছাড়ে আফ্রিদি। খাওয়ার সময় একটা ফল খেয়ে আঁটিটা ছুঁড়ে দিয়েছিলে। সেই আঁটির ঘায়ে আমার প্রাণের বাছা প্রাণ হারিয়েছে। আমি তোমাকে রেহাই দেবো না। জানের বদলে জন নেবো।

সওদাগর তখন জোড় হাতে আবেদন করে, তুমি দানব শ্রেষ্ঠ। আমি জীবনে কখনও মিথ্যাচার করিনি। সজ্ঞানে কোন পাপ করিনি। যাই হোক, আমার অজ্ঞাতসারেই যদি তোমার পুত্রের মৃত্যুর কারণ হয়ে থাকি তবে যে শাস্তি দেবে মাথা পেতে নেবো। কিন্তু তার আগে আমার আত্মীয় পরিজনদের সঙ্গে একবার দেখা করতে চাই। তুমি সেই অনুমতি আমাকে দাও, এই আমার মিনতি। অগাধ বিষয় সম্পত্তি আমার। আমার মৃত্যুর আগে তার একটা বিলি ব্যবস্থা করা দরকার। সেজন্যেও একবার দেশে যাওয়া নিতান্ত প্রয়োজন। আমার জাত ব্যবসা বাণিজ্য করা। সেই হেতু কিছু দেনা পাওনা থেকে যায়। সেগুলো মিটিয়ে আসাও আমার কর্তব্য। কোন ঋণ রেখে আমি মরতে চাই না। মরতে আমি আদৌ ভয় পাই না। কারণ এক সময় না এক সময় মৌত আসবেই জীবনে। কেউ তা এড়াতে পারবে না। সে চাই-দুদিন আগে হোক আর পিছে হোক। তাই মৌত-এ আমার কোন ভয় নাই। আমাকে বিশ্বাস করে ছেড়ে দাও কিছুদিনের জন্য। আমি দেশে যাই। সেখানকার কাজকাম সমাধা করে আবার এখানে ফিরে আসবো। তখন তোমার যা বিধান হয়। সেই শাস্তি আমাকে দিও, মাথা পেতে নেবো। আল্লার নামে হলফ করে বলছি, আমি ফিরে আসবো—আসবো—আসবো।

দৈত্য বিশ্বাস করে ছেড়ে দিলো বণিককে। দেশে ফিরে এসে যা যা দায়দায়িত্ব ছিলো, এক এক করে সমাধা করতে লাগলো। বিবি আর বাচ্চাদের কাছে সব খুলে বললো নিজের দুর্ভাগ্যের কাহিনী। হাপুসা নয়নে কাঁদতে লাগলো তারা। বিষয় সম্পত্তি যাকে যা দেবার সাধ ছিলো সেইভাবে দানপত্র তৈরি করে দিলো। এই সব করতে করতে বছরের প্রায় তিনভাগই কেটে গেলো। বাকী কাঁটা দিন বৌ ছেলেমেয়েদের সঙ্গে কাটিয়ে আবার একদিন সেই দৈত্য-সন্ধানে বেরিয়ে পড়লো। তার শোকে ছেলেমেয়ে বৌ, পাড়াপাড়শী সবাই আকুলভাবে কাঁদতে লাগলো।

চলতে চলতে একদিন সেই বিশাল বৃক্ষটার নিচে এসে দাঁড়ালো বণিক। নিজের দুর্ভাগ্যের কথা ভেবে অঝোর নয়নে কাঁদতে লাগলো। এমন সময় দেখলো, শিকল বাঁধা একটা বুনো রামছাগলকে সামনে করে এক জোয়ান শেখ এগিয়ে আসছে তার দিকে।

বণিকের সামনে পৌঁছে সালাম জানালো শেখ! জিজ্ঞেস করলো, এই দৈত্যদানবের রাজ্যে বসে কী করছেন সওদাগর সাহেব?

বণিক তখন তার দুর্ভাগ্যের কাহিনী বললো তাকে সব শুনে শেখ তো অবাক। বললো, খোদা মেহেরবান, কিন্তু সত্য রক্ষার জন্যে আপনার এই কাহিনী বিশ্বাস করবে না দুনিয়ার মানুষ।

শেখ নানাভাবে সান্ত্বনা দিতে থাকে বণিককে। খোদা ভরসা, তিনিই রক্ষা করবেন! দুশ্চিন্তা, ভয় মুছে ফেলুন মন থেকে।

এই সময় আর এক শেখের আগমন হলো সেখানে। তার সঙ্গে ছিলো দুটি গ্রে-হাউন্ড জাতের কুকুর। তারও সেই একই প্রশ্ন। এই দৈত্যদানবের আস্তানায় কেন এসেছে সে? বণিকের দুর্ভাগ্যের কাহিনী সেও শুনলো। এই সময়ে আরও এক শেখ এসে হাজির হলো সেখানে। তার সঙ্গে ছিলো ছাই রঙের এক মাদি খচ্চর। যথারীতি একই প্রশ্ন তারও। সব শুনে তো তাজব সবাই।

এমন সময়ে সামনের তপ্ত বালুকায় ঘূণী ঝড় উঠলো। চতুর্দিক অন্ধকার হয়ে এলো। একটা বালির স্তম্ভ খাড়াই উঠে যেতে থাকলে উধৰ্ব্ব মুখে। ক্রমশ বৃক্ষটার দিকে এগিয়ে আসতে থাকে সেটা। ধীরে ধীরে সেই বিশাল বালুকারাশির গগনচুম্বী স্তম্ভটা এক বিকটাকৃতি আফ্রিদি দৈত্যের রূপ ধারণ করে দাঁড়ালো ওদের সামনে। শাণিত তলোয়ার উচিয়ে গর্জে উঠলো, উঠে এসো সওদাগর। তোমাকে আমি কোতল করবো। তুমি আমার জানের কলজে-প্ৰাণের বাছাকে মেরেছে।

সওদাগর তখন কান্না, ভয়ে ভেঙে পড়লো। তার দুঃখে তিন শেখও মুহ্যমান। প্রথম শেখ বুকে সাহস বেঁধে উঠে দাঁড়ালো। দৈত্যটার সামনে এসে একটা সালাম ঠুকে বললো, তুমি দানব-কুল শ্রেষ্ঠ, তোমাকে আমি আমার এই বুনো রামছাগলের কাহিনী শোনাতে চাই। শুনে যদি ভালো লাগে। তবে সওদাগরের গোস্তাকি মাফ করে দিও, এই আমার আর্জি।

আফ্রিদি তখন বললো, ঠিক আছে, আমার যদি ভালো লাগে। তবে সওদাগরের তিন ভাগ অপরাধের এক ভাগ আমি রেহাই দিয়ে দেবো।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%