২.২৬ গাধার গল্প

ক্ষিতিশ সরকার

একদিন এক দিল খোলা আমুদে লোক একটা রশিতে বেঁধে একটা গাধাকে টানতে টানতে বাজারের পথ দিয়ে যাচ্ছিল। তাই দেখে, একটা সেয়ানা চোর গাধাটাকে চুরি করার মতলব ভাজতে লাগলো। চোরটা তার সাগরেদকে বললো, গাধাটাকে হাওয়া করতে হবে। কিন্তু খুব সাবধান, লোকটা যেন জানতে না পারে। কী করে করা যায় বলো তো?

সঙ্গীটা বলে, কিসসু ভেবো না ওস্তাদ, তুমি আমার পিছনে পিছনে এসো। দেখ, আমার কীরকম হাত সাফাই।

এমন সময় রাত্রির আঁধার কাটতে থাকে, শাহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে রইলো।

তিনশো আশিতম রজনীতে আবার সে বলতে শুরু করে :

সাগরেদটা অতি সন্তৰ্পণে গাধা-মালিকের পিছনে পিছনে চলতে থাকে। দাঁও বুঝে এক সময় সে গাধার গলা থেকে দডির ফাঁসটা খুলে নিজের গলায় পরে নেয়। এই ফাঁকে ওস্তাদ গাধাটাকে নিয়ে উধাও হয়ে যায়। লোকটা গাধার গলার দড়ি নিজের গলায় পরে এমন ল্যাকপ্যাক করে চলতে থাকে যে লোকটার বিন্দুমাত্র সন্দেহ জাগে না। সে ভাবে, গাধাটা কুঁড়ের বাদশা। গতরটাকে একেবারে চালাতে চায় না।

কিছুক্ষণ পরে সাগরেদটা যখন দেখলো তার ওস্তাদ গাধাটাকে নিয়ে চোখের আড়ালে চলে গেছে, তখন সে হঠাৎ অনড় হয়ে দাঁড়িয়ে পড়লো মাঝ রাস্তায়। গাধার মালিক তখনও দড়ি ধরে টান দিতে থাকে। আর ভাবে গাধাটা কী ঘ্যাচড়া। কিন্তু একপাও যখন তাকে নড়াতে পারে না তখন সে রাগে জ্বলে ওঠে, পিছন ফিরে তাকায়। মুহূর্তের মধ্যে সে বিস্ময়ে হতবাক হয়ে যায়, একী? গাধা-তার গা-ধা-, এ সে জলজ্যান্ত একটা মানুষ! নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারে না। সে কী ভুল দেখছে না কী? কিন্তু না, ভুল হবে কী করে? পথ-চলতি আর পাঁচটা মানুষের মতো। এ-ও তো দেখছি একটা মানুষ। তা হলে তার গাধা—গাধা কোথায় গেলো? বোকার মতো সে প্রশ্ন করে, তুমি কী?

–আমি আপনার গাধা, মালিক। কেন আমাকে চিনতে পারছেন না?

চোরের সাগরেদটা খুব ধীর শান্তভাবে কথাগুলো বলে।

এবার গাধার মালিক ভড়কে যায়, গাধা আবার কথা বলে নাকি?

লোকটা বলে, আমি কিন্তু জন্মাবধি গাধা নাই, মালিক। আমি মানুষেরই বাচ্চা। কিন্তু আমার কর্মদোষে আজ আমি অভিশপ্ত–তাই গাধা হয়েছি।

মালিক অবাক হয়, সে কেমন?

–আমি ছোটবেলায় বড় দুরন্ত, বেয়াড়া ছিলাম। এই নিয়ে প্রায় প্রতিদিনই মা-এর সঙ্গে আমার ঝগড়া লাগতো। আমি পাড়াপাড়শীরবাড়ি ঘর গাছপালা তছনছ করে ফেলতাম। তাদের ছেলেমেয়েদের বিনা কারণে মারধোর করতাম। সেই জন্যে মা আমার ওপর ভীষণ ক্রুব্ধ হয়ে একদিন আমাকে অভিশাপ দিয়ে গাধা বানিয়ে ফেললো। সেই থেকে আমার এই হাল! আমি মনের দুঃখে ঘর ছেড়ে চলে গেলাম। কিন্তু রেহাই পেলাম না। একটা লোক আমাকে ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিলো। এবং সেখান থেকে কিনে আনলেন। আপনি। সেই থেকে আমি আমার সাধ্যাতীত মোট বয়ে চলেছি আপনার। যখন একান্তই বইতে পারিনি, হয়তো বা একটুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে জিরিয়ে নিতে চেয়েছি। কিন্তু আপনি আমাকে দাঁড়াতে দেন নি, পেটের মধ্যে খোঁচা মেরে আমাকে তখুনি চলতে বাধ্য করেছেন। এতকাল আমার মুখে কোনও ভাষা ছিলো না। তাই শত চেষ্টা করেও আপনাকে আমার মনের কথা জানাতে পারি নি। আজ আমার মুখে কথা ফুটেছে। আপনার কাছে আমার আজি, আমাকে মেহেরবানী করে খালাস করে দিন। আমি আমার মা-এর কাছে ফিরে যাই। তিনি আমাকে অভিশাপ থেকে মুক্তি দিলে আবার আমি পুরোপুরি আগের মতো মানুষ হতে পারবো।

লোকটার কথা শুনে গাধার মালিক হা হুতাশ করতে লাগলো, হায় হায় এ আমি কী পাপ করেছি। না জেনে তোমাকে কত কষ্টই না দিয়েছি! দোহাই আল্লাহ, তুমি আমার অপরাধ নিও না। আমার অনুতাপের শেষ নাই। ছিঃ ছিঃ, এ আমি কী করেছি। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আজই তোমার মা-এর কাছে ফিরে যাও তুমি। জানি না, আল্লাহ আমার এ গোস্তাকি মাফ করবেন। কিনা।

আর তিল মাত্র দেরি না করে গাধার মালিক তার গলার দড়ি খুলে দিলো। অনুতাপে দগ্ধ হতে হতে সেবাড়ি ফিরে বিছানায় ঢলে পড়লো।

দিন কয়েক পরে গাধার মালিক বাজারে এলো অন্য একটা গাধা কেনার জন্য। হঠাৎ তার নজর পড়লো একটা গাধার ওপর। আরে! এ যে তারই সেই আগের গাধাটা! বিক্রির জন্যে বাজারে তোলা হয়েছে! কী ব্যাপার, কিছু ঠাওর করতে পারে না সে। মনে মনে ভাবে হয়তো, এই পাজী বদমাইশটা আবার তার মাকে জালিয়েছে। তাই আবার তাকে গাধা করে বাজারে বেচে দিয়ে গেছে। যাই হোক, এই নচ্ছারটাকে আর সেবাড়ি নিয়ে যাবে না।

রাগে গাধাটার মুখের ওপর থুথু করে থুথু ছিটিয়ে দিয়ে সে অন্য একটা গাধার দিকে চলে গেলো। সারা বাজার ঘুরে ঘুরে সে অন্য একটা গাধা কিনে নিলো। লোকটা বুঝতেও পারলো না, হাড়ে হাড়ে বজাত, খাল সেই গাধাটার জুড়ি সারা বাজারে পাওয়া যাবে না।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%