২.২৩ সমস্যা-সমাধান

ক্ষিতিশ সরকার

একদিন উজির জাফর খলিফা হারুন অল রসিদকে তার বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলো। নানা উপাচারে খলিফাকে খানাপিনা করাচ্ছে সে, এমন সময় খলিফা জাফরকে বললেন, জাফর তোমার বাড়িতে দেখছি ভারি সুন্দর বাঁদী রেখেছো। আমার খুব ইচ্ছা মেয়েটাকা আমি তোমার কাছ থেকে কিনে নেব।

জাফর বললো, কিন্তু ধর্মাবতার, আমি ওকে বিক্রি করতে চাই না।

খলিফা বললেন, তা হলে এমনিতেই দাও।

জাফর বলে, তাও আমি দিতে পারবো না, জাঁহাপনা।

এবার খলিফা ক্রুদ্ধ হয়ে ওঠেন। আমি বার বার তিন কসম খেয়ে বলছি জাফর আমার কথা যদি না মান-যদি ন্যায্য দাম নিয়ে বিক্রি না কর, অথবা এমনিতে না দাও তা হলে আজই আমি আমার প্রধান বেগম জুবেদাকে তালাক দিয়ে দেব।

জাফর সমানে গলা চড়িয়ে বলতে লাগলো, আমিও বার বার তিনবার কসম খেয়ে বলছি, আপনার কথা যদি মানতেই হয় তবে, আমার বালবাচ্চাদের মা—আমার বিবিকে বিয়ান তালাক দিয়ে দেব আমি। তারা দুজনেই মদের ঝোকে এইরকম মারাত্মক কসম খেয়ে বসলো কিন্তু একটুক্ষণ পরে দুজনেই বুঝতে পারলে কাজটা ভালো হয়নি। তখন কীভাবে এই সঙ্কট থেকে রেহাই পাওয়া যায় তারই উপায় খুঁজতে লাগলো।

কিছুক্ষণ পরে খলিফা একটা মতলব বের করলেন।

–জাফর, এসো আমরা কাজী ইউসুফের পরামর্শ চাই। তিনি আইনজ্ঞ মানুষ, নিশ্চয়ই এর একটা বিধান করে দিতে পারবেন।

তখুনি কাজী ইউসুফের কাছে লোক পাঠানো হলো। এত রাতে খলিফা ডেকে পাঠিয়েছেন, ইউসুফ চিন্তিত হলো, নিশ্চয়ই এমন কোনও কাণ্ড তিনি করে বসেছেন যার ফলে ইসলাম বিপন্ন হতে বসেছে। তডিঘডিবাড়ি থেকে বেরিয়ে একটা খচ্চরে চেপে কাজী ইউসুফ আগস্তুক পেয়াদাকে বললো, তুমি এই বাক্সটা নিয়ে রওনা হও, আমি এখুনি আসছি।

কাজী ইউসুফ এলো। খলিফা এবং জাফর তারই প্রতীক্ষায় সময় গুণছিলো। কাজী ইউসুফের সম্মানে দু’জনেই আসন ছেড়ে উঠে দাঁড়ালো। খলিফা একমাত্র ইউসুফকেই এই সম্মান দিতেন। আর কাউকেই না। খলিফা বললেন, আমি আপনাকে বড় বিপদে পড়ে ডেকে পাঠিয়েছি।

খলিফা আগাগোড়া সব ঘটনা খুলে বললেন তাকে। —ধর্মাবতার, আবু ইউসুফ বললো, ব্যাপারটা একেবারেই জটিল কিছু না, পানির মতো সোজা সরল।

তারপর জাফরের দিকে তাকিয়ে বললো, আপনি বাঁদীর অর্ধেকটা খলিফাকে বিক্রি করবেন, বাকী অর্ধেকটা দান করবেন।

কাজীর বিচারে খলিফা খুশিতে নেচে ওঠেন। এতে শুধু যে তিনি নিদারুণ সঙ্কট থেকে অব্যাহতি পেলেন তাই নয়, তার আকাঙ্ক্ষিত সুন্দরী বাঁদীটাকেও পাওয়ার পথ পরিষ্কার হয়ে গেল। খলিফা বললেন, মহামান্য কাজী সাহেব, আপনি আর কালবিলম্ব করবেন না। তাড়াতাড়ি আইনের খুঁটিনাটি সেরে নিন যাতে আমি মেয়েটিকে নিয়ে এখুনি চলে যেতে পারি।

তখনি বাঁদীকে সামনে হাজির করতে বলা হলো। কাজী ইউসুফ বললো একজন ক্রীতদাসকে ডাকুন।

সঙ্গে সঙ্গে এক দশাসই চেহারার ক্রীতদাসকে আনা হলো।

ইউসুফ বললো, এই ক্ৰীতদাসের সঙ্গে আমি বাঁদীটার শাদী দিয়ে দিচ্ছি। শাদীর পর সে তার বিবিকে সঙ্গে সঙ্গেই বিয়ান তালাক দিতে পারে। তার খেসারৎ হিসাবে তাকে দেন মোহর দিতে হয়। এ ক্ষেত্রেও তাই হবে। শাদীর সঙ্গে সঙ্গেই সে তাকে এক হাজার দেন মোহর দিয়ে তালাক দিয়ে দেবে। তালাক হয়ে গেলে তার পর এই বাঁদীকে খলিফা অনায়াসেই ইসলাম বিধি অনুসারেই রক্ষিতা করতে পারবেন।

ইউসুফ এবার ক্রীতদাসকে উদ্দেশ করে বললো, তুমি একে শাদী করতে চাও?

নফরটা মাথা নেড়ে সম্মতি জানালো, চাই।

—তা হলে এই মুহূর্তে এই বাঁদীর সঙ্গে তোমার শাদী হয়ে গেলো। আচ্ছা, এই নাও এক হাজার দেন মোহর। এবার এই দিনারগুলো তোমার সদ্য শাদী করা এই বিবিকে দিয়ে বলো, এক তালাক, দুই তালাক বয়ান তালাক দিলাম তোমাকে। এই নাও তোমার খেসারতের দেন মোহর।

ক্রীতদাসটা অবাক হয়ে বললো, কিন্তু এই মাত্র তো আপনি আমার সঙ্গে ওর শাদী দিলেন। এখন সে আমার আইনসম্মত বিবি। কেন তাকে তালাক দিতে যাবো? না—দেব না। আমি আমার বিবিকে ঘরে নিয়ে যাবো। আমরা সুখে ঘর সংসার করবো।

ক্রীতদাসের এই উদ্ধত্য দেখে ক্ৰোধে ফেটে পড়েন। খলিফা। কাজীকে উদ্দেশ করে বললেন, একটা ক্রীতদাসের এত বড় স্পর্ধা!

ইউসুফ খলিফাকে ধৈর্য ধরতে অনুরোধ করলো।–আপনি শান্ত হোন ধর্মাবতার, আমি সব সমাধান করে দিচ্ছি। ক্রীতদাস আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে আইনতঃ কোনও অপরাধ করেনি। কারণ বাঁদী এখন তার শাদী করা বিবি। সে যদি রাজি না হয়, তরে তাকে তালাক নাও দিতে পারে। কিন্তু তারও বিধান ইসলামেই দেওয়া আছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি শুধু এই ক্রীতদাসকে কিছুক্ষণের জন্য আমাকে দান করে দিন।

হারুন অল রসিদ তৎক্ষণাৎ বললেন, ওকে আমি আপনাকে দিয়ে দিলাম।

এইবার কাজী ইউসুফ বাঁদীকে বললো, এই ক্রীতদাসটাকে আমি তোমাকে উপহার দিলাম—নেবে একে?

বাঁদীটা বললো, হ্যাঁ, নেব।

কাজী ইউসুফ এবার সোচ্চার কণ্ঠে বললো, ব্যাস, কেল্লা ফতে। তোমাদের শাদী বাতিল হয়ে গেলো। এখন থেকে এই ক্রীতদাস আর তোমার স্বামী নয়, নাফর মাত্র। এই-ই ইসলামের বিধান। আমার বিচার খতম; এবার ধর্মাবতার আপনি অনায়াসে এই মুক্ত বাঁদীকে আপনার রক্ষিতা করে নিয়ে যেতে পারেন।

কাজীর এই বিচার বিচক্ষণতায় মুগ্ধ হয়ে খলিফা লাফিয়ে উঠলেন।

—আপনার তুল্য বিচারক তামোম দুনিয়ায় আর দ্বিতীয় নাই, কাজীসাহেব।

খলিফার হুকুমে তখনি একখানা বিরাট রেকবী ভর্তি সোনার মোহর। এনে কাজী আবু ইউসুফের সামনে ধরা হলো। খলিফা বললেন, আমি খুশি হয়ে আপনাকে দিচ্ছি। মেহেরবানী করে গ্রহণ করুন।

ইউসুফ খলিফার বদান্যতায় গদগদ হয়ে বললো, আল্লাহ। আপনাকে দীর্ঘায়ু করুন। ধর্মের পথে অবিচল থেকে আপনি প্রজোপালন করতে থাকুন।

তারপর সেই পেয়াদাকে বললো, আমার বাক্সটা নিয়ে এসো।

মোহর ঠাসা রেকবীখানা বাক্সে পুরে নিয়ে কাজীসাহেব স্বগৃহে! ফিরে গেলো।

এই ছোট্ট কাহিনী থেকে একটি আইনের জটিল সমস্যার সমাধান পাওয়া গেলো।

শাহরাজাদ একটুক্ষণ থেমে আর একটি কাহিনী বলতে শুরু করলো।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%