২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী

ক্ষিতিশ সরকার

ছাত্র ও শিক্ষকের কাহিনী

ইয়েমানের সুবাদার উজির বদর অল-দিনের এক পরম রূপবান কনিষ্ঠভ্রাতা ছিলো। তার অতুলনীয় রূপের জেল্লায় মুগ্ধ নয়নে চেয়ে দেখতো সবাই। বদর অল-দিনের মনে ভয় হতো, না। জানি কোন খারাপ সংসর্গে মিশে ভাই তার বয়ে যাবে। তাই সে সব সময় তাকে চোখে চোখে রাখতো। তার সমবয়সী ছেলেদের সঙ্গে বড় একটা মিশতে দিত না। এই আশঙ্কায় সে তাকে মাদ্রাসায় পাঠাতো না। এক প্রবীণ প্রাজ্ঞ সদাশয় শিক্ষককে তার গৃহ-শিক্ষক নিযুক্ত করে লেখাপড়া শেখাবার ব্যবস্থা করেছিলো। এই বৃদ্ধ মৌলভী প্রতিদিন তার বাড়িতে এসে তাকে পড়িয়ে যেত। বাড়ির একটি নিভৃত কক্ষে দ্বার রুদ্ধ করে বহুক্ষণ ধরে সে তাকে পড়াশুনা করাতো। সে ঘরে কারুরই প্রবেশ অধিকার ছিলো না, এমনকি স্বয়ং উজির সাহেবও যেত না।

কিন্তু অল্পদিনের মধ্যেই বৃদ্ধ মৌলভী খুব সুরৎ কিশোরের প্রেমে মশগুল হয়ে পড়লো। অচিরেই মৌলভীর বুড়ো হাড়ে বহুকালের সুপ্ত বসন্ত চেগে উঠলো।

একদিন সে আর মনের আকুলি-বিকুলি চেপে না রাখতে পেরে কিশোরের কাছে তার মহব্বৎ পেশ করে বসলো, তোমাকে দেখা ইস্তক আমার বুকের মধ্যে আঁকু পাঁকু করছে। তোমাকে ছাড়া এ জিন্দগী আমার বরবাদ হয়ে যাবে-আমি বাঁচতে পারবো না।

বদর অল-দিনের ভাই বৃদ্ধ মৌলভীর এই আকুল আবেদনে বিচলিত হয়ে পড়ে। বলে, কিন্তু আমার বড়ভাই সব সময় আমাকে চোখে-চোখে রাখে। তার নজর এডিয়ে আপনাকে আমি কি করে খুশি করতে পারি?

বৃদ্ধ বলে, উপায় আমি ভেবেছি। রাত্রে যখন তোমার বড়ভাই ঘুমিয়ে পড়বে তখন তুমি ওপাশের ছাদে গিয়ে দাঁড়াবে। আমি দেওয়ালের ওপাশে তোমার জন্য অপেক্ষা করবো। তোমার সাড়া পেলেই আমি দেওয়াল বেয়ে উপরে উঠে আসবো। তারপর তোমাকে নিয়ে দেওয়াল টপকে ওপাশে চলে যাবো। কেউ জানতে পারবে না।

এই সময়ে রাত্রি প্রভাত হয়ে আসে। শাহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে থাকে।

সুলতান শাহরিয়ার মনে মনে ভাবে, শাহরাজাদকে এখন মারা চলবে না। ছেলেটাকে নিয়ে বৃদ্ধ মৌলভী কী কাণ্ড করে একবার জানতে হবে।

তিনশো পচাত্তরতম রজনীতে আবার কাহিনী শুরু হয় :

শাহরাজাদ বলতে থাকে। ছেলেটি বললো, ঠিক আছে তাই হবে। সন্ধ্যা হতে না হতেই সে ঘুমাবার ভান করে শুতে চলে গেলো। কিন্তু বিছানায় ঘাপটি মেরে পড়ে রইল্ল। কিছু পরে বড় ভাই বদর অল-দিন দিনের কাজকর্ম সেরে নিজের ঘরে চলে গেলে সে চুপিচুপি ছাদের কিনারে এসে দাঁড়ালো।

বৃদ্ধ মৌলভী আগে থেকেই অপেক্ষা করছিলো সেখানে। শয়তানটা তাকে দেওয়ালের ওপারে নিয়ে চলে গেলো। তারপর সোজা নিয়ে গিয়ে তুললো তার নিজের শোবার ঘরে।

নানা রকম সুন্দর সুন্দর ফলমূল এবং দামী দামী সরাবে সাজানো ঘর। স্মৃর্তি করার সব সাজ-সরঞ্জাম সেখানে হাজিরা। ঘরের মেজেয় ফুটফুটে চাঁদের আলো এসে পড়েছে। মৌলভী একখানা সাদা মাদুর বিছিয়ে ছেলেটিকে পাশে নিয়ে বসলো।

তারপর চলতে থাকলো তাদের পানাহার। একের পর এক মদের পেয়ালা নিঃশেষ করে ওরা। চলতে থাকে লঘু সুরের প্যােলা মারা গান। মৃদুমন্দ হাওয়া, মধুক্ষরা জ্যোৎস্নালোক, সরাবের মন্দিরত আর হাল্কা সুরের সঙ্গীত এক অপূর্ব মোহময় স্বপ্নলোকের ইন্দ্রজাল রচনা করছিলো তখন।

এইভাবে মধুর আবেশের মধ্যে অনেকক্ষণ কেটে গেছে। আরও কত সময় কাটতো কে জানে। কিন্তু একটা ব্যাপার ঘটে গেলো।

বদর অল দিন নিজের ঘরে বিশ্রাম করছিলো। হঠাৎ তার খেয়াল হলো, ভাই-এর সঙ্গে দেখা করবে। কিন্তু তার শোবার ঘরে এসে অবাক হলো, বিছানায় সে নাই। সারাবাড়ি আঁতিপাতি করে। খোঁজা হলো। কিন্তু না, কোথাও তাকে পাওয়া গেলো না। খুঁজতে খুঁজতে এক সময় সে ছাদের সেই প্রান্তে এসে দাঁড়ায়। বদর অল দিন দেখতে পেলো, প্রাচীরের ওপাশের বাড়ির একটি ঘরে বসে তার ভাই মীলভীর সঙ্গে মদের পেয়ালা হাতে মশগুল!

হঠাৎ মৌলভীর নজর পড়ে ছাদের দিকে। স্বয়ং উজির বদর অল দিন ছাদের প্রান্তে দণ্ডায়মান। মৌলভী প্রমাদ গুণলো। কিন্তু মুহূর্ত মধ্যে নিজেকে সামলে নিয়ে সে লঘু গানের বয়ান বদলে এক উচ্চ মাগের সঙ্গীত শুরু করে দিলো।

বদর অল দিন সব ভুলে তন্ময় হয়ে শুনতে থাকে সেই সুমধুর মার্গ-সঙ্গীত। মাথা দুলিয়ে দুলিয়ে তারিফ করতে থাকে, বহুৎখুব-তোফা।

এই রাতে মৌলভীর ঘরে ভাইকে মদের পেয়ালা হাতে দেখেও তার আর খারাপ লাগে না। বরং মনে হয়, তার ভাইকে কালোয়াতী গানের তালিম দিতে নিয়ে গিয়ে মৌলভীসাহেব ভালোই করেছে। নিশ্চিন্ত মনে সে নিজের ঘরে ফিরে যায়।

এর পর মৌলভীটা ছেলেটিকে নিয়ে সুখের সমুদ্রে সুধা পান করতে থাকে।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%