২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী

ক্ষিতিশ সরকার

হারুন অল রসিদ তার চাচার মেয়ে বেগম জুবেদাকে প্ৰাণাধিক ভালোবাসতেন। তার মনোরঞ্জনের জন্য তিনি একটি সুন্দর নয়নাভিরাম বাগিচা বানিয়া দিয়েছিলেন। বাগিচার মাঝখান একটি বিরাট ফোয়ারা। তার চারপাশে পুকুর-সদৃশ এক চৌবাচ্চা—হাল্কা নীল জলে ভরা। বাগিচার চারপাশে ঘন বাঁপড়া গাছ বসানো। এই গাছের পাতার আচ্ছাদন বাগিচাটাকে বাইরের জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন করে রেখেছে। এই বাগিচায় বেগম জুবেদা অসংবৃত বেশবাসে ঘুরে বেড়ায়, সাঁতার কাটে, গোসল করে। বাইরের কোন জনপ্রাণীর দৃষ্টি এখানে পৌঁছবার কোনও উপায় নাই। এমন কি সূর্যের আলোও ঢুকতে পায় না। এখানে।

একদিন, প্রচণ্ড খরতাপে দগ্ধ হচ্ছিল দুনিয়া, দুপুরে বেগম জুবেদা বাগানে ঢুকে সাজপোশাক খুলে ফেলে ঝরনার ধারে এসে দাঁড়ালো। এক পা এক পা করে নেমৈ সে হাঁটুজলে গিয়ে দাঁড়ালো। আরও গভীরে যেতে তার ভয় করে। একে ঠাণ্ডা জল তার ওপর সে খুব ভালো করে। সাঁতার কাটতে জানে না।তাই সে কোমর ছুইছুই জলে দাঁড়িয়েই ঘটি করে জল ভরে কাঁধে ঢালতে থাকলো।

পা টিপে টিপে খলিফা তার পিছনে এসে ঢুকেছিলেন বাগানে। দূর থেকে ঝরনার পাশে জুবেদার উলঙ্গ শরীর দেখার লোভ তিনি আর সামলাতে পারেন নি। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে তিনি জুবেদার শঙ্খশুভ্র শরীরের লাবণ্য নিরীক্ষণ করতে থাকেন। খলিফা গাছের একটা ঝুলন্ত শাখা ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তার হাতের ভারে ডালটা মড়মড় শব্দ করে ভেঙ্গে পড়ে।

এই সময় রাত্রি শেষ হয়ে আসে। শাহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে থাকে।

তিনশো উনীআশিতম রজনীতে আবার সে শুরু করে :

হঠাৎ এই শব্দে আতঙ্কিত হয়ে ওঠে জুবেদা। দু হাতে নিজের শরীরের নিম্নাঙ্গ ঢাকার চেষ্টা করে এদিক ওদিক চাইতে থাকে। কোনও অদৃশ্য চোখের লোলুপতা থেকে নিজেকে রক্ষণ করতে চেষ্টা করে। কিন্তু বৃথাই সে চেষ্টা, ছোট দু’খানা হাতের আচ্ছাদনে তার অর্ধাংশও ঢাকা পড়ে না। সবই খলিফার দৃষ্টিগোচর হয়।

এর আগে খলিফা কখনও তার চাচার মেয়ে জুবেদাকে এই অবস্থায় দেখেন নি।

এমন ঝকঝকে প্রকাশ্য দিবালোকে এই তিনি প্রথম তাকে উলঙ্গ অবস্থায় দেখার সুযোগ পেলেন। জুবেদার গোপন অঙ্গের শোভা দেখে তিনি বিমুগ্ধ বিস্ময়ে দাঁড়িয়ে রইলেন। একটু পরে আবার পা টিপে টিপে, যেমন করে এসেছিলেন তেমনিভাবে, বাগিচা থেকে বেরিয়ে গেলেন। মন তার এক অনাস্বাদিত আনন্দে ভরে গেলো। গুন গুন করে তিনি গাইতে থাকলেন :

ঝরনার ধারে দেখে এলাম তারে…

কিন্তু অশান্ত হৃদয় উথাল পাথাল করতে থাকে। কিছুতেই মনকে সহজ শান্ত একাগ্র করতে পারলেন না। তাই গানের পরের কলি আর গুছিয়ে বানাতে পারলেন না। তিনি। চেষ্টার কোনও অন্ত ছিলো না, কিন্তু কিছুতেই তিনি মেলাতে পারলেন না। পরের ছত্র। তাই অপ্রকাশের যন্ত্রণায় তিনি ছটফট করতে থাকেন। শুধু সেই একটা কলিই-ঝরনার ধারে দেখে এলাম তারে—ফিরে ফিরে গাইতে লাগলেন।

এইভাবে আর কতক্ষণ অসহায়ভাবে কাটাতে পারা যায়। অসমাপ্ত কবিতাটা বুকের মধ্যে আঁকুপাকু করতে থাকে। কিন্তু মুখের ভাষায় সে মূর্ত হতে পারে না।

অবশেষে সে কবি আবু নবাসকে ডেকে পাঠায়। —দেখ তো কবি, আমি একটা গানের কলি বানিয়েছিঃ ঝরনার ধারে দেখে এলাম তারে—। কিন্তু পরের ছত্ব মনে আসছে। তবে মুখে আসছে না। তুমি মিলিয়ে দাও তো

আবু নবাস বলে, যে হুকুম, জাঁহাপনা। খলিফাকে অবাক করে দিয়ে সে তৎক্ষণাৎ পুরো গানটি বানিয়ে দিলো :

ঝরনার ধারে, দেখে এলাম তারে,
এখনও তার রূপের ছবি চক্ষে আমার ভাসে।
তার বুকের পাহাড়ে, পিছলে পড়ি আছড়ে,
ক্ষতি কিবা তার, মৃত্যুই যদি আসে।

খলিফা হতবাক হয়ে ভাবেন, যে কথাগুলো এতক্ষণ ধরে অনেক চেষ্টা করেও তিনি ভাষায় রূপ দিতে পারলেন না আবু নবাস মুহূর্তের মধ্যে কী করে তাকে সহজ সুন্দর করে প্রকাশ করে দিলো। ঠিক ঠিক এই কথাগুলোই তো উনি বলতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। কিন্তু আবু নবাস কত সহজে পারলো! নিশ্চয়ই সে এক অলৌকিক ক্ষমতার অধিকারী!

কবিকে প্রচুর ইনাম দিয়ে খুশি করলেন খলিফা।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%