২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ

ক্ষিতিশ সরকার

হাসি-তামাশায় হারুন অল-রসিদ

শাহরাজাদ বলতে শুরু করে :

শুনুন জাঁহাপনা, একদিন খলিফা হারুন অল-রাসিদ তীর উজির অল বারম্যাকী, প্রিয়পাত্র গাইয়ে ওস্তাদ আবু ইশাক এবং বয়স্য কবি নবাসকে সঙ্গে নিয়ে বাগদাদের পথে-পথে ঘুরছিলেন। চলতে চলতে এক সময় তারা এসে পড়লেন শহরের এক প্রান্তে। এইখানে বাসরাহ থেকে রাস্তা এসে মিশেছে বাগদাদে। সুলতান দেখলেন, একটি বৃদ্ধ লোক গাধার পিঠে চেপে শহরের দিকে আসছে। হারুন অল-রাসিদ জাফরকে বললেন, জাফর, লোকটাকে জিজ্ঞেস করতো— কোথায় সে চলেছে।

ঠিক সেই মুহূর্তে জাফর ভেবে পেলো না, খলিফার কী উদ্দেশ্যে। কেনই বা তীর এই কৌতূহল। যাই হোক, সে বৃদ্ধের কাছে এগিয়ে গিয়ে ইশারায় তাকে থামতে বললো। বৃদ্ধ লাগামটা ঢ়িলে করে গাধাটাকে দাঁড় করালো। জাফর জিজ্ঞেস করলো হ্যাঁ গো, শেখ সাহেব, কোথায় চলেছে? কোথা থেকেই বা আসছে?

বৃদ্ধ জবাব দেয়, বসরাহ থেকে আসছি। বাগদাদেই যাবো।

জাফর বলে, এই লম্বা পথ পাড়ি দিয়ে এলেই বা কেন?

–খোদা মেহেরবান, শুনেছি, এখানে এই বাগদাদ শহরে অনেক নামকরা ধন্বন্তরী হেকিম আছেন। আমি তারই সন্ধানে এসেছি। চোখের ব্যামোয় বহুৎ কষ্ট পাচ্ছি। যদি কেউ ভালো সুর্ম বানিয়ে দিতে পারেন, এই আশায় এখানে আসছি।

জাফর বললো, সারা না। সারা খোদাতালার হাত; আমি একটা কথা বলবো শেখ সাহেব, এমন ধন্বন্তরী দাওয়াই আমি বানিয়ে দিতে পারি যা লাগালে এক রাতের মধ্যে তোমার চোখের সব অসুখ সেরে যাবে। এতে তোমার পয়সাও বাঁচবে ঢের।

বৃদ্ধ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। স্বগতভাবে বলে, একমাত্র আল্লাহই এর ইনাম দিতে পারে।

কিন্তু কথাটা শুনতে পায় জাফর। খলিফার কাছে সরে গিয়ে ইশারায় জানায়। তারপর বৃদ্ধের কাছে এগিয়ে এসে বলে, দেখোচাচা তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই সেধে এসে তোমার উপকার করতে চাইছি। তাহলে আমার দাওয়াই বানাবার মাল-মশলা ১) তোমাকে বাৎলে দিই? ভালো করে মন দিয়ে শোনো : তিন ছটাক নাকের প্রশ্বাস, তিন ছটাক সূর্যের আলো, তিন ছটাক চাঁদের আলো, আর তিন ছটাক চিরাগের আলো নেবে। একটা তলা খোলা হামানদিস্তায় ভালো করে মেশাবে সবগুলো। ২। তারপর খোলা হাওয়ায় রেখে দেবে সেগুলো। এই ভাবে তিন মাস হাওয়া খাওয়াবে। তার পর আরও তিনমাস ধরে সেই মেশানো মশলাগুলো খুব আচ্ছা করে ডলাইমলাই করবে। তারপর একটা পিরিচে ঢেলে নেবে। পিরিচ। সুদ্ধ মশলাগুলো আরও তিন মাস রোদে শুকোতে দেবে। এরপর তোমার দাওয়াই তৈরি হয়ে যাবে। একটা রাতে এই সূৰ্মা তিনশোবার লাগাবে তোমার চোখে। সন্ধ্যা থেকে সুবা অবধি। যদি আল্লাহ সহায় থাকেন, তবে দেখবে, এক রাতেই তোমার চোখের সব ব্যামো সেরে গেছে।

বৃদ্ধ তো কৃতজ্ঞতায় গদগদ। গাধার পিঠে বসেই মাথা নুইয়ে জাফরকে সালাম ঠুকে বললো, আপনি সেরা হেকিম। আপনার ঐ দাওয়াই-এর দাম কী দিয়ে শোধ করবো? যাই হোক, আপনি আর দেরি করবেন না, কষ্ট করে মাল-মশলাগুলো এখনি জোগাড় করে আমার দাওয়াই বানিয়ে দিন। একটু তাড়াতাড়ি করুন, নাহলে ওরা হয়তো উধাও হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, দেশে ফিরে গিয়ে আপনার জন্যে একটা বহুৎ মজাদার বাঁদী পাঠিয়ে দেব। মেয়েটার লাল টুকটুকে খুদে ডুমুরের মতো পাছাখানা দেখে আপনি ভিরমি খেয়ে যাবেন। মেয়ে-মানুষটা এমন সুন্দর করেকাঁদতে  পারে, দেখবেন, আপনার ঐ পাংশুটে মুখখানা থুথুয় লেপে দেবে, আর খড়খড়ে দাডিগুলো জব্বজবে করে ভিজিয়ে ছাড়বে।

এই বলে বৃদ্ধ তার গাধার লাগাম ঝাঁকিয়ে তড়বড় করে এগিয়ে চলে গেলো।

খলিফা তো হেসে খুন। জাফর বোকা বোবার মতো পাথর হয়ে দাঁড়িয়ে রইলো। একটাও কথা বলতে পারলো না। লাজায় সে তখন আড়ষ্ট।

কবি আবুনবাস শুধু বিজ্ঞের মতে এগিয়ে এসে জাফরকে বাহবা দিতে লাগলো। যেন পুত্রের কৃতকর্মের জন্য এক পিতার বুক দশ হাত ফুলে উঠেছে।

এই ছোট্ট সুন্দর কাহিনীটা শুনে সুলতান শাহরিয়ারের মুখ হাসিতে ঝলমল করে ওঠে। শাহরাজাদকে বললো, এই রকম আর একটা মজাদার কিসসা শোনাও, শাহরাজাদ।

কিছুক্ষণ বিরতির পর শাহরাজাদ। আবার এক কাহিনী বলতে শুরু করে।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%