৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর

ক্ষিতিশ সরকার

এক সময়ে দামাসকাস শহরে এক পরম রূপবান নওজোয়ান সওদাগর সারা শহরের তাবৎ কুলকন্যা বিবিবেগমদের চিত্তচাঞ্চল্য ঘটিয়েছিলো। দোকান খুলে বসা মাত্র নানা কারণে অকারণে সওদা করার ছল-ছুতোয় কুমারী তরুণী বিবাহিতা বিবি বাঁদীরা এসে ভীড় জমাতে থাকতো।

এমনি একদিন সকালে সে দোকান খুলে বসেছে, এমন সময় এক রমণী এসে প্রবেশ করলো। উদ্দেশ্য কিছু কেনা-কাটা করা।

যথাবিহিত সৌজন্য স্বাগত জানিয়ে সে তাকে সাদর অভ্যর্থনা করে বসতে দিলো।

মেহেরবানী করে আদেশ করুন, বান্দা আপনার কি কাজে লাগতে পারে।

মেয়েটি কেমন চঞ্চল বিহ্বল হয়ে বললো, না না, তেমন বিশেষ কিছু না। এই নিন টাকার তোড়া, আজকের মতো যাহোক কিছু একটা দিন, আসল সওদা করতে কাল আসবো আমি। আশা করি আমাকে খুশি করতে পারবেন।

এই বলে সে তাড়াহুড়ো করে দু-একটা তুচ্ছ জিনিসপত্র টেনে নিয়ে দোকান থেকে বেরিয়ে হনহন করে হেঁটে অদৃশ্য হয়ে গেলো।

পরদিন আবার ঠিক একই সময়ে দোকানে এসে দাঁড়ালো। এবার সে একা নয়। সঙ্গে একটি খুব অল্পবয়সী ডাগর ডাসা মেয়ে, পরমাসুন্দরীই বলা যায়। সওদাগর যুবকের চোখ এই ষোড়শীর দিকেই নিবদ্ধ হয়ে রইলো। আগের দিনের খদ্দের তার সঙ্গিনীর দিকে সে ফিরেই তাকালো না আর।

একটুক্ষণ পরে বয়স্কা রমণী সওদাগর যুবকের কানে কানে ফিসফিস করে বললো, তোমার কি একে পছন্দ? বল, কোনও সঙ্কোচ নাই। আমি সব ব্যবস্থা করে দেব, এ আমার নিজের মেয়ে।

সওদাগর যুবক কৃতার্থ হয়ে বলে, সবই আপনার হাতে বিবিসাহেবা। আমি আপনার কন্যাকে দেখামাত্র আসক্ত হয়ে পড়েছি। এখন আপনি যদি মেহেরবানী করে আমার মনোবাঞ্ছা পূর্ণ করেন তবেই আমার দেহমন তৃপ্ত হতে পারে। তবে এও ঠিক আপনার কন্যার যা রূপ তাতে আমার সঙ্গে ঠিক মানায় না। আর তা ছাড়া ওর যোগ্য দেনমোহরই কি দিতে পারবো?

বিবিসাহেবা বললো, না না, সে জন্য তোমার চিন্তা করার কোনও কারণ নাই। ও আমার মেয়ে, আমি যা বলবো তাই হবে। দেনমোহর? সেজন্য কিছু আটকাবে না। টাকা-পয়সার দিকে খাই নাই আমাদের। তোমার যা খুশি তাই দিয়ে ওকে ঘরে তুলে নাও, বাবা। তাও যদি তোমার সাধ্যে না কুলায়, বল, আমি শাদীর সব খরচা তোমার হাতে তুলে দিচ্ছি। শুধু আমি দেখতে চাই, আমার আত্মজা তোমার ঘরে গিয়ে সুখের নীড় খুঁজে পেয়েছে। আল্লার কুদরতে আমার অঢেল আছে। তবে এও ঠিক, শুধু অর্থ দিয়েই সব পাওয়া যায় না। সুখ অন্য বস্তু, শান্তি আরও দুর্লভ এবং মহব্বত শুধুমাত্র ভাগ্যবান পুণ্যাত্মারা লাভ করে। তোমাকে দেখা মাত্র আমি আকৃষ্ট হয়ে পড়েছি, বাবা। ভেবেছি, তোমার কাছে থাকলে আমার মেয়েটি সুখে শান্তিতে ভালোবাসায় দিন গুজরান করতে পারবে।

সওদাগর যুবক বললো, ঠিক আছে, আমি রাজি।

এই সময় রজনী প্রভাত হয়ে এলো। শাহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে রইলো।

আটশো নব্বইতম রজনী :

আবার সে বলতে থাকে :

তখুনি ঠিক হয়ে গেলো কোনও রকম জাঁকজমক না করে খুব শিগ্নিরই এক শুভলগ্নে শাদীপর্ব সমাধা হয়ে যাবে।

যথানির্দিষ্ট তারিখে কাজী এসে শাদীনামা তৈরি করে দিয়ে গেলো। মা কন্যার হাত ধরে পাত্রের বাসরঘরে পৌঁছে দিয়ে বেরিয়ে গেলো।

তোমাদের জীবন সুখের হোক, বেটা।

সে দিন দামাসকাস শহরে এক নিভৃত কক্ষে দুই তরুণ-তরুণী কপোত-কপোতীর মতো আলিঙ্গনাবদ্ধ হয়ে সুখ-সম্ভোগের মধ্যে বাসররাত্রি অতিবাহিত করলো।

পরদিন সকালে শয্যাত্যাগ করে সওদাগর যুবক যথাসময়ে দোকানে চলে গেলো। সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যায় ঘরে ফিরে দেখলো, তার সদ্য পরিণীতা বিবি পর্দার আড়ালে অন্য এক তরুণের আলিঙ্গনে আবদ্ধ হয়ে প্রেমালাপ করছে।

নিমেষে সারা দুনিয়া আঁধার হয়ে এলো তার চোখের সামনে। তড়িতাহতের মতো ছিটকে বাইরে বেরিয়ে এলো সে।

দরজার সামনে শাশুড়ীর সঙ্গে দেখা হলো। জামাইকে উদ্ৰান্ত দেখে সে বিস্মিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে, বাবা?

—কী হয়েছে? ঘরে ঢুকে নিজের চোখেই দেখুনক্রোধে ফেটে পড়তে চায় সওদাগর।

শাশুড়ী খুব শান্ত সহজ গলায় বলে, ও তুমি ঐ ছেলেটির কথা বলছো? যে ছেলেটি তোমার বিবির পাশে শুয়ে আছে? তা বাবা, কী করবে বলল, শাদী তো বিনা দেনমোহরে সমাধা হয়েছে। কিন্তু সুন্দরী বিবিকে যোলআনা পেতে গেলে কি মুফতে হয়? তার চেয়ে বরং দু’জনে ভাগাভাগি করে নাও ওকে। কী, আমি খারাপ বললাম কিছু?

এ কথার জবাব দেবে কি সে। ক্রোধে উত্তেজিত হয়ে তৎক্ষণাৎ তিন তালাক উচ্চারণ করে বললো, আমি ওকে বয়ান তালাক দিলাম। অমন বিবিতে আমার দরকার নাই।

বাইরে দারুণ বাকবিতণ্ডা শুনে ততক্ষণে মেয়েটি বিছানা ছেড়ে উঠে দোরগড়ায় এসে দাঁড়িয়েছে। কিন্তু যেই সে তার স্বামীর মুখ থেকে বয়ান তালাক শুনলো অমনি বোরখার নাকাব দিয়ে নিজেকে ঢেকে নিয়ে এক পাশে সরে দাঁড়ালো। কারণ এখন আর সে তার স্বামী নয়, পরপুরুষ মাত্র।

পলকের মধ্যেই ঘটে গেলো এই সব ব্যাপার। কিন্তু সওদাগর যুবক হতবাক হয়ে তাকিয়ে দেখলো, তার বিবির পাশে আর একটি অল্পবয়সী মেয়ে এসে দাঁড়িয়েছে! তার অঙ্গের সাজাপোশাক বিলকুল এক নওজোয়ান যুবকের মতো!

সওদাগর হতবুদ্ধি নির্বোধ হয়ে দাঁড়িয়ে রইলো। বয়স্কা রমণী হাসতে হাসতে বললো, তোমাকে বোকা বানিয়ে তিন তালাক করিয়ে নেবার জন্য আমি দুঃখিত, বাবা। কিন্তু এ ছাড়া অন্য কোনও উপায় ছিলো না।

সওদাগর তরুণ আরও অবাক হয়ে বলে, মানে?

-মানে আর কিছু নয়, আমার এই মেয়েটির কয়েকদিন আগে একটি যোগ্য খানদানী পাত্রের সঙ্গে যথাবিহিত জাঁকজমক করেই শাদী হয়েছিলো। কিন্তু এমনই নসীব, শাদীর পরদিনই ঠিক একই ভাবে সেও ভুল বুঝে তাকে বয়ান তালাক দেয়। পরে নিজের ভুল বুঝতে পেরে অনুতাপের আগুনে দগ্ধ হতে থাকে। এর একমাত্র কারণ আমার এই ছোট কন্যা। ওরা দু’জনে পিঠেপিঠি বোন।কিন্তু ছোটটির শখ সব সময় ছেলে সেজে থাকা। আজকের মতো সে দিনও সে তার বোনের পাশে শুয়েছিলো ছোকরা সেজে। তার স্বামী দেখা মাত্র ক্রোধে অন্ধ হয়ে সঙ্গে সঙ্গে বয়ান তালাক দিয়ে দেয়। পরে নিজের ভুল বুঝতে পেরে সে কি তার কান্নাকাটি। কিন্তু হাদিসের বিধান কী করে অগ্রাহ্য করা সম্ভব। তাই তোমাকে একটি রাতের জন্য বর সাজাতে হয়েছিলো বাবা।

সওদাগরের মুখে করুণ হাসি ফুটে ওঠে, বর নয়, বর্বর বলুন! এই বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়লো।

এরপর শাহরাজাদ আর একটি কাহিনী বলতে শুরু করে :

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%