১.০৬ তৃতীয় শেখের কাহিনী

ক্ষিতিশ সরকার

তৃতীয় শেখের কাহিনী

তৃতীয় শেখ বললো, শোনো, আফ্রিদি সম্রাট, আমার কাহিনী আরও মজাদার। এই যে খচ্চরটা দেখছো, এ হচ্ছে আমার বিবি। কাজের তাগিদে, এক সময়, বছরখানেকের জন্যে বিদেশে গিয়েছিলাম। কাজকাম শেষ করে ঘরে ফিরলাম একদিন। রাত তখন অনেক, বাডিতে ঢুকেই বিবির সঙ্গে দেখা করার জন্যে অন্দরে গেলাম। ঘরে ঢুকতে গিয়েই মাথাটা ঘুরে গেলো। দেখি, এক নিগ্রো নফরের কোলে মাথা দিয়ে আমার এই বিবিজান বেশ রসালাপে মত্ত। মুখে চলেছে হাসিমস্করা এবং আদিরসের খেউড়। আর হাতে চলেছে শৃঙ্গার। এই ভাবে ক্রমে ক্রমে উত্তেজিত হয়ে উঠছে দুজনে। আমি দরজার ফাক দিয়ে দেখতে থাকলাম। এমন সময় হঠাৎ আমার ওপর নজর পড়লো আমার বিবির। আর তখুনি তাড়াৎ করে উঠে একটা জলের বাটি তুলে নিয়ে ছুটে এলো আমার দিকে। আমাকে যে কখন দেখে নিয়েছে, বুঝতে পারিনি। জলের বাটিটার ওপর বিড়বিড় করে কি সব মন্ত্র আওড়ালো। আর সেই জল নিয়ে ছিটিয়ে দিলে আমার গায়ে। আর কী আশ্চর্য, সঙ্গে সঙ্গে আমি একটা কুকুর হয়ে গেলাম। তখন সে আমাকে তাডিয়েবাড়ি থেকে বের করে দিলো।

সারা শহর ঘুরে ঘুরে শেষে এক কষাই-এর দোকানে এসে ফেলে দেওয়া কিছু মাংসের হাড়গোড় চিবুতে লাগলাম। দারুণ খিদে পেয়েছিলো আমার। কষাই-এর প্রাণে বোধহয় দয়া হলো।বাড়ি ফেরার সময় আমাকে সঙ্গে করে নিয়ে গেলো সে।

কষাই-এর কন্যা, আমাকে দেখামাত্ব, নাকাব দিয়ে মুখখানা ঢেকে ভৎসনা করতে লাগলো বাবাকে। তুমি তো জানো বাপজান, পর-পুরুষের সামনে আমি কখনও বেরোই না, তবে একে নিয়ে অন্দরমহলে ঢুকেছো কেন? এতো আর সত্যি সত্যি কুকুর না। একজন পুরুষ মানুষ। একটা শয়তান মেয়েমানুষ। ওকে যাদুমন্ত্র দিয়ে কুকুর বানিয়ে দিয়েছে। তুমি যদি বলো, এখনি আমি ওকে আবার মানুষ করে দিতে পারি।

কষাই বললো, তা হলে মা, তুমি আর দেরি করো না। ওকে এখুনি মানুষ করে দাও। আহা, বেচারার কি কষ্ট!

তখন একটা বাটিতে খানিকটা জল নিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়লো সে। তারপর জলটুকু হাতে নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিতে দিতে আবার কি যেন সব বিড়বিড় করে আওড়ালো। ধীরে ধীরে আমার দেহ রূপান্তরিত হয়ে গেলো আমার আগের চেহারায়। কৃতজ্ঞতায় ভরে গেলো আমার মন। মেয়েটির হাতে ছোট্ট একটা চুম্বন করে বললাম, আমাকে যে শয়তানী যাদু করে রাস্তার কুকুর বানিয়ে কষ্ট দিয়েছে তাকে আমি শায়েস্তা করতে চাই। মন্ত্র দিয়ে তুমি তাকে খচ্চর বানিয়ে দিতে পারো, সুন্দরী?

নিশ্চয়ই পারি। এ আর এমন কঠিন কি কাজ!

তখন কষাই-কন্যা ছোট্ট একটা পাত্রে খানিকটা জল এনে মন্ত্র পড়ে আমার হাতে দিয়ে বললো, যখন তোমার বিবি ঘুমিয়ে থাকবে তখন তার গায়ে এই পানি ছিটিয়ে দিয়ে মনে মনে যা কামনা করবে। সে তাই হয়ে যাবে।

দৈত্য সম্রাট, এই যে খচ্চরটা দেখছো, এ আমার সেই যাদুকরী বিবি।

তখন আফ্রিদি রসিকতা করে জিজ্ঞেস করে, কি গো, তোমার স্বামী যা সব বললো, ঠিক?

তারপর তৃতীয় শেখের দিকে ফিরে বললো, তোমার কাহিনী শুনে খুব খুশি হলাম, শেখ। সওদাগরকে সব গুনাহ থেকে মাফ করে দিলাম। যাও সওদাগর, তোমার ছুটি, তোমাকে খালাস করে দিলাম।

এমন সময় শাহরাজাদ দেখলো, ভোর হয়ে আসছে। গল্প থামিয়ে চুপ করে বসে রইলো সে। কনিষ্ঠা দুনিয়াজাদ আনন্দে গদগদ হয়ে বলে, কি সুন্দর গল্প, দিদি! আর কি মিষ্টি করেই না বলতে পারো তুমি!

এ আর এমনকি? শাহরাজাদ বললো, যদি বেঁচে থাকি তো কাল রাতে আরও মজার কাহিনী শোনাবো।

বাদশাহ ভাবে, বাকী গল্পগুলো না শুনে তো ওকে মারা যায় না! এরপর শহরাজাদ আর শারিয়ার আলিঙ্গনাবদ্ধ হয়ে ঘুমিয়ে পড়লো। দরবারের সময় সমাগত। শারিয়ার শয্যা ছেড়ে উঠে পড়লো। নিজেকে তৈরি করে নিয়ে চলে গেলো দরবারে। সারাদিন নানা কাজের ব্যস্ততায় কাটে। রাত্রে আবার ফিরে আসে খাসমহলে। শাহরাজাদের শয্যাকক্ষে।

দুনিয়াজাদ আব্দার ধরে, এবার তোমার কাহিনী শুরু করো, দিদি!

শাহরাজাদ বলে, এখুনি শুরু করছি, বোন। তারপর শুনুন জাঁহাপনা, সেই তৃতীয় শেখ তার গল্প শেষ করতে আফ্রিদি খুশি হয়ে বললো, তোমার গল্প শুনে খুব ভালো লাগলো, শেখ। সওদাগরের সব অপরাধ মাফ করে দিলাম আমি।

নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দে সওদাগর তখন কেঁদে ফেলেছে। তিন শেখকে বুকে জড়িয়ে ধরে গভীর কৃতজ্ঞতা জানালো সে। পরে সবাই যে যার দেশের পথে পা বাড়ালো।

কিন্তু এ কাহিনী, শাহরাজাদ বলতে থাকে, সেই ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনীর কাছে কিছু না।

শারিয়ার কৌতুহলী হয়ে প্রশ্ন করে, শোনাও দেখি, কেমন সে কাহিনী? শাহরাজাদ শুরু করে।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%