১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে

ক্ষিতিশ সরকার

মেষপালক রাখাল আর একটি মেয়ে

আমাদের দেশের উত্তরে যে গিরিপর্বতমালা আছে তারই এক প্রান্তে এক মেষপালক বাস করতো। তার মতো ধার্মিক, সৎ এবং পরোপকারী মানুষ আর দু’টি হয় না। তার গুণপনায় মুগ্ধ হয়ে শুধু মানুষই না, বনের হিংস্র পশুরাও তাকে খুব খাতির করতো। তার পাল থেকে একটা ভেড়াও কোন দিন খোয়া যেত না।

আল্লাহ একদিন ভাবলেন, লোকটার গুণগানে দেশের মানুষ তথা পশুপাখি সবাই পঞ্চমুখ। কি ব্যাপার। এমন সৎ ধর্মপ্রাণ মানুষ এখনকার দিনে হয় নাকি। আচ্ছা একবার পরীক্ষা করেই দেখা যাক। সুতরাং তিনি বেহেস্তের এক হুরীকে পাঠিয়ে দিলেন তার কাছে।

মেষপালক তখন অসুস্থ হয়ে নিজের গুহায় শুয়ে শুয়ে আল্লাহর গুণগান করছিলো। এমন সময় সে দেখলো, একটি ফুটফুটে সুন্দর মেয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। কাজল-কালো চোখ, টুকটুকে গুলাবের মতো লাল দু’টি গাল। মুখে তার মিষ্টি মধুর হাসিযেন মুক্তো ঝরে পড়ছে। গুহার ভিতর হঠাৎ আতরের খুশবুতে ভরে গেলো। মেয়েটির দেহের সুবাস। মেষপালকের মন চনমন করে ওঠে।

–হ্যাঁ গো, মেয়ে, এখানে তুমি কি করছে? কি তোমার নাম আর পরিচয়? আমি তো তোমাকে ডাকিনি, বা ডাকার

কোন প্রয়োজন বোধ করিনি—তবে কেন এসেছো এখানে?

মেয়েটি তার পাশে এসে বসলো। বললো, আমার দিকে ভালো করে তাকাও। আমি সবে ষােলয় পা দিয়েছি। আমার দেহে যৌবনের জোয়ার আসতে শুরু করেছে। এবং এখনও আমি অপাপবিদ্ধকুমারী। আমি এসেছি তোমার কাছে আমার নিজের সুখের জন্য। তুমি আমাকে গ্রহণ করে আমাকে তৃপ্ত করে এই আমার একমাত্র কামনা। শুনেছি—তুমি খুব দয়ালু। কারো অভীপ্সাই অপূর্ণ রাখে না। তাই বড় আশা নিয়ে এসেছি, আমাকেও তুমি অখুশি করে ফেরাবে না।

মেষপালক বিছানায় উঠে বসে। রাগে তার সারা শরীর কাঁপতে থাকে। বেরিয়ে যাও, এক্ষুণি এখান থেকে বেরিয়ে যাও; শয়তানী। দূর হও, আমার সামনে থেকে। তোমার মতো নষ্টচরিত্র মেয়েমানুষের মুখ দেখাও মহাপাপ। আর কখনো এপথ মাড়াবে না। যে ক’টা দিন বাঁচি একমাত্র তাঁর নামগান ছাড়া আমার আর অন্য কোনও কামনা বাসনা নাই।

মেয়েটি কিন্তু নড়ে না। বিলোল কটাক্ষ হেনে লাস্যময় ভঙ্গী করে আধো ভাষায় আশনাই করে বলে, কেন আমাকে তুমি নেবে না? আমি কি দেখতে এতই খারাপ? তুমি বুড়ো হয়েছ। তাতে কি! আমি তোমার শরীরে এমন যাদু ঢুকিয়ে দেব, দেখবে কামনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। এই যে আমার কাজল কালো হরিণীর মতো চোখ, আপেলের মতো গাল, আর পাকা আঙুরের মতো এই দু’টো ঠোট দেখে তোমার চিত্তে কি কোনও বিকারই ঘটছে না? দেখ, কি সুন্দর আমার বুক, কি সরু আমার কটি আর এই ভারি নিতম্ব দেখে তোমার মনে কি কোনও চাঞ্চল্যই জাগছে না?

আমাকে কাছে টেনে নাও। আদর করে দেখ, তোমার হারানো যৌবন আবার ফিরে পাবে।

মেষপালক গর্জে ওঠে, ওরে শয়তানী, নরকের কীট এখান থেকে দূর হ। এ সব কথা শোনাও আমার পাপ। আর যদি না যাস, ঐ দেখ আমার লাঠি-তোর পিঠে ভাঙবো। বেলেল্লাপনার আর জায়গা খুঁজে পেলে না। আমাকে এসেছে ভােলাতে?

মেয়েটি কিন্তু তার এই রাগের কথায় কোনও কর্ণপাত করলো না। দুম করে গিয়ে তার গলাটা aভ জড়িয়ে ধরে একটা চুম্বন করে বললো, আমি একটা ডাগর ডাসা ফল, টকটক মিষ্টি মিষ্টি। চোখে দেখে যাও-দেখবে কি মজা। আমার কুমারীত্ব তোমার হাতে তুলে দিচ্ছি। যুঁই ফুলের মতো এর খুশবু, তোমার হৃদয় ভরিয়ে দেবে।

মেষপালক ঘৃণায় নাসিক কুঞ্চিত করে বলে, ইয়া আল্লাহ, আমার সারা দেহ মন অপবিত্র হয়ে গেলো। দূর দূর-বিদেয় হ।

মেয়েটি উঠে দাঁড়ালো। কিন্তু চলে গেলো না। ধীরে ধীরে সে তার সব সাজপোশাক খুলতে থাকলো। মেষপালক আর সহ্য করতে পারে না। মেয়েটার ঐ ফুটন্ত যৌবন তাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে।–না না-না। এ কিছুতেই হতে পারে না।

দু’ হাতে মুখ ঢাকে সে। তার নিজের উপরে দখল বুঝি সে হারিয়ে ফেলবে। আর সে কিছুতেই চোখ মেলে দেখবে না পদ্মকলির মতো তার দেহ বল্লরী-আমার চোখের সামনে থেকে সরে যা। ওরে শয়তানী মায়াবিনী দূর হ। যুগে যুগে কালে কালে তোদের জন্যেই দুনিয়ায় এত অশান্তি। সৃষ্টির আদিকাল থেকে ভালো মানুষগুলোকে তোরাই টেনে নিয়ে গিয়েছিস জাহান্নামে। তোদের মোহে পড়ে। পীর পয়গম্বর পথভ্বষ্ট হয়ে আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়েছে।

এই বলে মেষপালক তোয়ালে দিয়ে মুখ ঢেকে বসে রইলো।

মেয়েটি বললো, প্রাচীনকালোর মানুষের কথা বললে, তবে জেনে রোখ, পৃথিবীর সবচেয়ে গুণীজ্ঞানী মানুষদের কিন্তু আমাকে না হলে চলে না। আমিই তাদের জীবনের প্রেরণার উৎস। আমার এই রূপ-যৌবন তাদের বিভ্রান্ত তো করেই নি, বরং নতুন পথের সন্ধান দিয়েছে।

মেষপালক দু হাতে কান ঢেকে চিৎকার করে ওঠে-ওরে শয়তানী বেবুশ্যে এখনও বলছি ভাগ। তোর ছলনায় আমি ভুলছি না। তোর লোকভোলানো মিষ্টি মিষ্টি কথায় আমাকে কাবু করতে পারবি না।

তখন সেই লাস্যময়ী রমণীর কণ্ঠ শোনা গেলো, ওগো ধর্মাত্মা, তুমি তোমার পথেই অবিচল থেকে আল্লাহর নামগান করো। আমি চললাম।

এই বলে সেই হুরী অদৃশ্য হয়ে গেলো।

এই বলে শাহরাজাদ চুপ করলো। বাদশাহ শারিয়ার বলে শাহরাজাদ, তোমার কিসসা শুনে এই সিংহাসনের মায়া মোহ ছেড়ে দিয়ে আমারও ইচ্ছে করছে কোনও এক পাহাড়ের কন্দরে গিয়ে মেষ চরাই আর তাদের দুধ খেয়ে গুহার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর নামগান করে জীবনটা কাটিয়ে দিই। কিন্তু তার আগে আরও কিছু জ্ঞানের কথা তোমার কাছ থেকে শুনতে চাই।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%