৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী

ক্ষিতিশ সরকার

এইবার আমি তোমাদের একটি সম্পূর্ণ নতুন ধরনের গল্প শোনাবো। সে তার নতুন গল্প শুরু করে :

কুফার বিখ্যাত কবি গায়ক মহম্মদ এই কাহিনীটা বলেছিলো :

যারা আমার কাছে গান শিখতো তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলো সলমা। শুধু দেখতেই সে অপরূপা ছিলো না, গানের সময় তার কণ্ঠে মধু ঝরতো। অসাধারণ বুদ্ধিমতী ছিলো সে। অতি সহজেই কঠিন সুরও আয়ত্ত করে ফেলতো।

এই শশাঙ্ক-শুভ্র সুন্দরীকে আমি আদর করে নীলা বলে ডাকতাম। তারও অবশ্য একটা কারণ ছিলো। মেয়েটির ওপর ঠোঁটের উপরে গোঁফের জায়গাটা ঈষৎ নীলাভ দেখাতো। ঠিক কৈশোর কাটিয়ে তারুণ্যে পা রাখার আগে ছেলেদের যেমনটা হয়, তেমনি। মনে হতো, কেউ যেন ওর নাকের নিচে খানিকটা জলকালি মাখিয়ে দিয়েছে।

আমি যখন ওকে গান শেখাতাম তখন ও কুমারী কিশোরী। তবে কুঁড়ি ফুটবো ফুটবো করছে। বুঝতে পারতাম, ওর কামিজের নিচে ছোট ছোট স্তন দুটি দিনে দিনে সুগঠিত এবং তিলে তিলে তিলোত্তমা হয়ে উঠেছে।

কেন জানি না, ওর দিকে চোখ পড়লেই আমার হৃদয় মথিত হয়ে যেত। বুকের মধ্যে এক তুফান উঠতো। চোখ দুটো ধক ধক করে জ্বলতে থাকতো, মাথাটা কেমন যেন বোঁ বোঁ করে ঘুরে যেত।

যদিও সে সময় নীলার সতীর্থ ছিলো কুফার সেরা সেরা সুন্দরী কন্যারা, তবু আমার কিন্তু ওকে ছাড়া আর কাউকেই তেমন মনে ধরেনি। আমার কেন কোনও পুরুষই ওর দিকে তাকিয়ে বুকের তড়ফানী চেপে রাখতে পারতো না। একবার যারা দেখতে তারাই মনে-প্রাণে কামনা করতো সলমার সঙ্গ-সুখ।

জানি সে আমার ছাত্রী। গুরু শিষ্যার সম্পর্কের মধ্যে কাম-গন্ধ থাকতে নাই। তবু অকপটে বলবো, সলমাকে আমি ভালোবেসেছিলাম। শুধু নির্ভেজাল নিরামিষ মহব্বৎ নয়, কামনার শরে জাগরিত ছিলো সেই উত্তপ্ত প্রেম। ওর একটি ইশারায় কিনা অসাধ্য সাধন করতে পারতাম আমি! যদি সে বলতো, একটা জ্যান্ত মানুষের শির কেটে মগজ এনে দাও, ভেজে খাবো, তাও আমি অনায়াসে এনে দিতে পারতাম তাকে। যদি সে হুকুম করতো, ঐ দুর্লঙ্ঘ্য গিরিচূড়ায় উঠে পেড়ে আনতে হবে বকপাখীর ডিম, তাও আমার পক্ষে অসাধ্য ছিলো না। কিন্তু হায়, আমার পোড়া কপাল, তেমন কোন আজ্ঞাই তার কাছ থেকে পেলাম না কখনও।

এই সময় রাত্রি প্রভাত হয়ে এলো। শাহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে রইলো।

নয়শো একাশিতম রজনী :

আবার সে বলতে থাকে–

ওস্তাদ ইবন ঘানিমের সঙ্গে সলমা মক্কায় গিয়েছিলো, তখন আমি তার বিরহে একটা গান লিখেছিলাম। কিন্তু সে গান একান্তই আমার ব্যক্তিগত বিরহের অভিব্যক্তি।

আমার চেয়ে হতভাগ্য ছিলো আর একজন। তার নাম ইয়াজিদ ইবন আয়ুফ। সেও নীলার প্রেমাকাঙ্ক্ষী ছিলো।

একদিন ওস্তাদ ঘানিম সলমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা নীলা, এখানে কী তোমাকে কখনও কেউ ব্যর্থ প্রেম নিবেদন করেছে? সত্যি কথা বলতো?

সলমা বললো, না, তেমন কেউই কিছু করেনি। তবে একদিন ইয়াজিদ ইবন আয়ুফ আমাকে একটিমাত্র চুম্বন করেছিলো।

ওস্তাদ ঘানিম অবাক হয়ে প্রশ্ন করেন, কী রকম? তোমার অমতে জোর জবরদস্তি করে?

-না তা নয়, তবে লোভ দেখিয়ে। সে আমাকে দুটো সুন্দর মুক্তো দেখিয়ে বলেছিলো, এ দু’টো তোমাকেই দেব, কিন্তু হাতে হাতে নয়। আমার মুখে থাকবে, তুমি মুখ দিয়েই তা বের করে তোমার মুখে পুরে নেবে।

সত্যি কথা বলতে কি ঐ মুক্তো দুটো দেখে আমার ভারি লোভ হয়েছিলো! ওর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম। পরে ঐ মুক্তো দু’টো বিক্রি করে আমি আশি হাজার দিরহাম পেয়েছিলাম।

ওস্তাদ ঘানিম গম্ভীর হয়ে বললেন, হুম, এই কাণ্ড!

এর পর ইয়াজিদের কপালে কি জুটেছিলো বুঝতেই পারছেন। বেতের ঘায়ে ঘায়ে জর্জরিত হয়ে ব্যাচারা শয্যাশায়ী হয়ে থেকে একদিন মারা গেলো। একটি চুমুর জন্য তাকে এইভাবে মূল্য দিতে হয়।

একদিন আমি ওস্তাদ ঘানিমের বাড়িতে যাচ্ছিলাম সলমাকে গানের তালিম দেবার জন্য। পথে দেখা ইয়াজিদের সঙ্গে। খুব রংদার জমকালো পোষাকে সেজে-গুজে সেও যেন কোথায় যাচ্ছে। জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, এতো সেজে-গুজে চললে কোথায়?

ইয়াজিদ বললো, তুমি যেখানে চলেছ, আমিও সেইখানেই যাচ্ছি। আমি বললাম, তা হলে তো ভালোই হলো, চলো এক সঙ্গেই যাওয়া যাক।

আমরা ঘানিমজীর বৈঠকখানায় বসে অপেক্ষা করতে থাকলাম। একটু পরে সলমা এলো। চুমকী বসানো হলুদ রঙের বাহারী শালোয়ার আর পায়ে টকটকে লাল রঙের কাতান। ওকে দেখে আমার মনে হলো এক জ্বলন্ত সূর্যের গোলা যেন। সলমার পিছনে এসে দাঁড়ালো একটি সুন্দরী বাঁদী। হাতে তারের বাদ্যযন্ত্র।

আমি ওকে যে গানটা শেখাচ্ছিলাম সেটা একবার গাইতে বললাম। বড় মধুর করে গেয়ে শোনালো সে।

ওস্তাদজী আমাদের বসিয়ে রেখে বাইরে বেরিয়ে গেলেন দুপুরের খানাপিনার বায়না দিতে। সেই সুযোগে ইয়াজিদ আরও কাছে ঘেষে বসলো সলমার। সলমা যাতে একটিবার তার দিকে অনুকম্পার দৃষ্টি মেলে তাকায়, সেই আশাতে অপলক চোখে ওর দিকে তাকিয়ে রইলো। কিন্তু সলমা তখন গানে বিভোর।

ইয়াজিদ কোমরের থলে থেকে দুটো সুন্দর মুক্তো বের করে নাচাতে লাগলো। এবং সলমা দেখে প্রলুব্ধ হলো। গান শেষ হলে ইয়াজিদ বললো, এ দু’টো আমি ষাট হাজার দিরহামে কিনেছি। যদি তোমার পছন্দ হয় নিতে পার।

সলমা বললো, তার বদলে আমাকে কী করতে হবে?

—কিচ্ছু না, শুধু একটি গান শুনিয়ে দাও—

সলমা একটা গান শোনালো ইয়াজিদকে, তারপর বললো, কই দাও এবার?

ইয়াজিদ বললো, কথা যখন দিয়েছি আলবাৎ দেব। কিন্তু আমি মনে মনে একটা পণ করেছি। এ দুটো আমার মুখে থাকবে। আর তুমি তা বের করে নেবে তোমার ঠোঁট দুটো দিয়ে।

সলমার গা গুলিয়ে গেলো। ঐ হতচ্ছাড়া লোকটার মুখে মুখ ঠেকাতে হবে? কিন্তু মুক্তো দু’টো কী দামী? একটি মাত্র চুম্বনের বদলে অমন জিনিস সে দিয়ে দেবে তাকে! কী বোকা হাঁদা?

অবশেষে লোভ সামলাতে না পেরে সলমা সম্মত হয়ে গেলো। এই হচ্ছে ওদের চুম্বন বৃত্তান্ত। এর পর আর একটা সত্য ঘটনা শোনাচ্ছি।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%