৪.৩০ হাবিব হাবিবার কাহিনী

ক্ষিতিশ সরকার

এক সময়ে বাগদাদ শহরে দুটি প্রায় সমবয়সী তরুণ-তরুণী গভীর প্রেমে দিন কাটাচ্ছিল। সম্পর্কে তারা খুড়তুতো ভাইবোন। তাদের মা বাবারও খুব ইচ্ছে ওদের দুটির শাদী হোক। ওরা হেসে খেলে এক সঙ্গে মানুষ হচ্ছে ছোট থেকে। ওদের দু’জনের মধ্যে খুব ভাব সাব। শাদী দিলে সুখেই থাকবে ওরা।

এইভাবে আরও বছরখানেক কেটে গেলো। ইতিমধ্যে সময়ের ফেরে ছেলেটির বাবা ব্যবসায় সর্বস্ব খুইয়ে সর্বস্বান্ত হয়ে পড়লো। মেয়ের বাবা মেয়ের শাদীর জন্য পয়সাওলা পাত্রের সন্ধান করতে ব্যস্ত হয়ে পড়লো। সে ভুলে গেলো তার জবানের কথা।

অবশেষে বাগদাদের এক সম্ভ্রান্ত বৃদ্ধ সওদাগরের সঙ্গে পাকাও হয়ে গেলো শাদীর কথা। কিন্তু কন্যা হাবিবা তার প্রিয় হাবিবের সঙ্গে একবার শেষ বারের মত দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠলো। প্রিয়তমের বিরহে দু’নয়নে অবিরত অশ্রু ‘রতে থাকলো তার। নিভৃত কক্ষের বন্দীশালায় সে তার দয়িতের উদ্দেশে আকুতি জানাতে লাগলো, তুমি তো জান, হাবিব, জন্মাবধি তোমাকে বই অন্য কাউকে আমি ভাবতে শিখিনি। আমার বাবা মাও তোমার হাতেই তুলে দেবেন, কথা ছিলো। কিন্তু আজ তারা সে-সব কথা বেমালুম ভুলে গিয়ে অন্য এক অজানা পাত্রের সঙ্গে আমাকে শাদী দিতে উঠে পড়ে লেগে গেছে। ওরা যাই করুক, তুমি আমাকে ভুল বুঝো না সোনা। জীবনে মরণে আমি তোমারই।

হাবিবার আকুল আহ্বান বুঝি শুনতে পেয়েছিলো হাবিব। শাদীর আগের দিন সে গোপনে হাবিবার সঙ্গে দেখা করলো। তার অন্তরের বাসনা শুনে বিচলিত হয়ে পড়লো হাবিব। কিন্তু এই মুহূর্তে কীই বা উপায়। হাবিবাকে সে বললো, শাদী যেমন ঠিক হয়েছে হয়ে যাক। তারপর আমি তোমার স্বামীর ঘরে গিয়ে দেখা করবো। তারপর কি করে আমরা আবার মিলিত হতে পারি তার ফিকির করবো।

শাদীর রাতে বাসরঘরে ঢুকে বৃদ্ধ সওদাগর দেখলো তার সদ্য শাদী করা বিবি হাপুস নয়নে কাঁদছে।

আহা বেচারী লাজুক মেয়ে। মা বাবাকে ছেড়ে এসে মন খারাপ করছে বোধহয়। তাই কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাই হোক, এরকম হয়, দুদিনেই সব সয়ে যাবে। তখন স্বামী ছেড়ে বাপের ঘরে যেতে চাইবে না আর। আদর আর ভালোবাসার মলম দিলে সব আপসে মোলায়েম হয়ে আসবে।

একি নয়নতারা কেঁদে কেঁদে তোমার সুন্দর ডাগর ঐ চোখ দুটো যে ফুলিয়ে ফেলেছ! ছিঃ কাঁদে না মণি! দুঃখের কি আছে। এই তো তোমার ঘর, আসল জায়গা। এখানেই তো তোমাকে থাকতে হবে চিরকাল, আপন করে নিতে হবে সব। দেখবে কত ভালো লাগবে তোমার। আর আমি? আমি কি তোমার ভালোবাসার পাত্র হবো না? বাজি রেখে বলতে পারি, বিবিজান, এমন দিন খুব শিগ্নিরই আসবে, এক দণ্ড তুমি আমাকে চোখের আড়াল করতে চাইবে না।

সওদাগরের কথা শুনে আরও উচ্চৈস্বরে কেঁদে ওঠে হাবিবা! বৃদ্ধা বৃথা সান্ত্বনা দেবার চেষ্টা করে তাকে, তুমি যদি চাও তোমার মা বাবার সঙ্গে দেখা করবে, এখুনি আমি তাদের কাছে নিয়ে যাচ্ছি, চলো।

হাবিবা মাথা নেড়ে বলে, না না সেজন্য নয়।

-তবে? তবে তোমার ভাইবোন কারও জন্য মন খারাপ করছে? হাবিবা আবার মাথা নেড়ে বলে, না সে জন্যও নয়।

বৃদ্ধ সওদাগর আবার বলে, তা হলে কি তোমাদের বাড়ির কোনও পোষা পাখি বা কোনও জন্তু জানোয়ারের জন্য মন খারাপ করছে?

হাবিবা এবারও আগের মতো নাথা নেড়ে বলে, না ওসব কিছুর জন্যে নয়।

তবে কিসের জন্য? এই ঘর সংসার নতুন বলে তোমার মন বসতে চাইছে না?না আমি বুড়ো হাবড়া বলে তোমার মন বিরূপ হয়েছে। তা আগে কেন তোমার মা বাবার কাছে বলে নি মণি, আমি জানতে পারলে তোমাকে কি জোর করে শাদী করতাম।

হাবিবা বিচলিত হয়ে বলে, দোহাই আল্লাহ, সে জন্যে নয়। আপনার মতো সদাশয় স্বামী পাওয়া ভাগ্যের কথা।

-তা হলে কি কারণে কাদছো, সোনা? আমাকে খুলে বললো, আমার কাছে সঙ্কোচ করার কোনও কারণ নাই, তোমার। এটুকু বিশ্বাস কর কোনও কারণেই আমি তোমার মনে দুঃখ দিতে চাই না।

হাবিবা কুষ্ঠিত হয়, সে কথা আপনাকে বলতে পারবো না আমি। আপনি ক্রুদ্ধ হবেন।

-খোদা কসম, তোমার কোনও কথাতে বিন্দুমাত্র রুষ্ট হবো না আমি। বরং যদি প্রাণ খুলে বলো, তার একটা সহজ সমাধান করে দিতে পারবো।

হাবিবা ভরসা পেয়ে বলতে থাকে, আমার চাচার ছেলে হাবিবের সঙ্গে ছোট থেকে হেসে খেলে এক সঙ্গে মানুষ হয়েছি আমি। আমাদের দু’জনেরই মা বাবারও ইচ্ছে ছিলো দু’জনের শাদী হবে। কিন্তু নসীবের ফেরে হাবিব আজ বড় গরীব হয়ে গেছে। তাই আমার মা বাবা আর তাদের ওয়াদা পূরণ করলেন না। আপনার সঙ্গে শাদী দিয়ে দিলেন আমার। এখন আপনিই বলুন, এতটা বয়স পর্যন্ত যাকে ধ্যান জ্ঞান করে এসেছি স্বামী হিসেবে পাবো বলে, তাকে যদি হারাতে হয় তা হলে কেমন লাগে? হাবিব ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনও পুরুষ আমি কল্পনাও করিনি।

হাবিবার কথা শুনে কিছুক্ষণ বিমূঢ় হয়ে বসে রইলো বৃদ্ধ। তারপর বললো এসব কথা তো আমার জানা ছিলো না হাবিবা। যাই হোক, আমি জীবনে কখনও কোনও অধর্ম করিনি। আজ  তোমাকে শাদী করে ঘরে এনেছি বলে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে এখানে কয়েদ করে রাখবো না। তাতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না।

একটু থেমে আবার সে বললো, আজ থেকে তুমি আমার আর বিবিনও,হাবিবা। এখন থেকে তোমাকে আমি নিজের কন্যা বলে গ্রহণ করলাম। আমি অপুত্রক। আমার মৃত্যুর, পর আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তির একমাত্র তুমিই মালিক হবে। যদিও শাদী করেছি তবু তুমি অপাপবিদ্ধ; আমি তোমাকে স্পর্শ করিনি। আমার ইচ্ছা এই রাত ভোর হবার আগেই সকলের অলক্ষ্যে তুমি এ বাড়ি ছেড়ে। তোমার প্রিয়তমের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তোমাদের মিলনেই প্রকৃত ধর্মরক্ষা হবে আমার।

এর পরের কাহিনী সংক্ষিপ্ত। পরদিন প্রত্যুষে হাবিবা বৃদ্ধ সওদাগরের ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়ে।

হাবিব শোকে দুঃখে কেঁদে কেঁদে নিজেকে শেষ করতে উদ্যত হয়েছিলো। হাবিবাকে ফিরে পেয়ে আবার সে নতুন করে বাঁচার আশায় আনন্দে লাফিয়ে উঠলো।

এর পর শাহরাজাদ আর একটা গল্প বলতে শুরু করে।

সকল অধ্যায়
১.
১.০১ বাদশাহ শারিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী
২.
১.০২ গাধা, বলদ আর গৃহস্বামীর উপাখ্যান
৩.
১.০৩ সওদাগর আর আফ্রিদি দৈত্য
৪.
১.০৪ প্রথম শেখের কাহিনী
৫.
১.০৫ দ্বিতীয় শেখের কাহিনী
৬.
১.০৬ তৃতীয় শেখের কাহিনী
৭.
১.০৭ ধীবর আর আফ্রিদি দৈত্যের কাহিনী
৮.
১.০৮ উজির, সুলতান য়ুনান হেকিম রায়ানের কিসসা
৯.
১.০৯ সিনবাদ আর বাজপাখি
১০.
১.১০ শাহজাদা আর রাক্ষসী
১১.
১.১১ শাহজাদা আর রঙিন মাছ
১২.
১.১২ কুলি-ছেলে আর তিন কন্যা
১৩.
১.১৩ প্রথম কালান্দার ফকিরের কাহিনী
১৪.
১.১৪ দ্বিতীয় কালান্দর ফকিরের কাহিনী
১৫.
১.১৫ তৃতীয় কালান্দর ফকিরের কাহিনী 
১৬.
১.১৬ বড় বোন জুবেদার কাহিনী
১৭.
১.১৭ মেজো বোন আমিনার কাহিনী
১৮.
১.১৮ একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ, তিনটি আপেল ও নিগ্রো রাইহান
১৯.
১.১৯ উজির সামস অল-দিন তার ভাই নূর অল-দিন ও হাসান বদর অল-দিন
২০.
১.২০ দর্জি, কুঁজো, ইহুদি হেকিম, বাবুর্চি, খ্রীস্টান দালাল
২১.
১.২১ খ্ৰীষ্টান দালালের কাহিনী
২২.
১.২২ বাবুর্চির কাহিনী
২৩.
১.২৩ ইহুদী হেকিমের কাহিনী
২৪.
১.২৪ দর্জির কাহিনী
২৫.
১.২৫ নাপিতের কাহিনী
২৬.
১.২৬ মধুমিতা আর আলী নূর-এর কাহিনী
২৭.
১.২৭ ঘানিম আইয়ুব আর কুৎ-অল-এর কাহিনী
২৮.
১.২৮ উমর অল-নুমান, তার পুত্র সারকান ও দু-অল মাকানের কাহিনী
২৯.
১.২৯ আজিজ আর আজিজার কাহিনী
৩০.
১.৩০ শাহজাদা তাজ অল-মূলক ও শাহজাদী দুনিয়া
৩১.
১.৩১ দু-অল মাকানের পুত্র কান মা-কানা
৩২.
১.৩২ চরস খোরের কাহিনী
৩৩.
১.৩৩ রাজহাঁস ও ময়ূর-ময়ূরী
৩৪.
১.৩৪ মেষপালক রাখাল আর একটি মেয়ে
৩৫.
১.৩৫ কচ্ছপ ও বকের কাহিনী
৩৬.
১.৩৬ নেকড়ে আর খেঁকশিয়ালের কাহিনী
৩৭.
১.৩৭ ইঁদুর আর নেউলের গল্প
৩৮.
১.৩৮ কাক ও কাঠবেড়ালীর কাহিনী
৩৯.
১.৩৯ আলী-ইবন বকর ও সুন্দরী সামস আল-নাহারের কাহিনী
৪০.
১.৪০ শাহজাদা কামার আল-জামান আর শাহজাদী বদর-এর প্রণয় কাহিনী
৪১.
১.৪১ খুশ বাহার ও খুশ নাহারের কাহিনী
৪২.
১.৪২ আলা অল-দিন আবু সামাতের কাহিনী
৪৩.
১.৪৩ বিদূষী হাফিজার কাহিনী
৪৪.
১.৪৪ কবি আবু নবাসের দুঃসাহসিক কীর্তি
৪৫.
২.০১ সিন্দাবাদের প্রথম সমুদ্র-যাত্রা
৪৬.
২.০২ সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্র-যাত্রা
৪৭.
২.০৩ সিন্দাবাদের তৃতীয় সমুদ্র-যাত্রা
৪৮.
২.০৪ সিন্দাবাদের চতুর্থ সমুদ্র-যাত্রা
৪৯.
২.০৬ সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্র-যাত্রা
৫০.
২.০৭ সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
৫১.
২.০৮ সুন্দরী জুমুর‍্যুদ এবং আলী শার-এর কাহিনী
৫২.
২.০৯ নানা রঙের ছয় কন্যার কাহিনী
৫৩.
২.১০ তাম্র নগরীর কাহিনী
৫৪.
২.১১ ইবন আল-মনসুর এবং দুই নারীর কাহিনী
৫৫.
২.১২ কসাই ওয়াঁর্দার ও উজির-কন্যার কাহিনী
৫৬.
২.১৩ জামালিকার কাহিনী
৫৭.
২.১৪ বুলুকিয়ার কাহিনী
৫৮.
২.১৫ খুবসুরৎ নওজোয়ান সাদ-এর কাহিনী
৫৯.
২.১৬ হাসি-তামাশায় হারুন অল-রসিদ
৬০.
২.১৭ ছাত্র ও শিক্ষকের কাহিনী
৬১.
২.১৮ অদ্ভুত বটুয়ার কাহিনী
৬২.
২.১৯ হারুন অল রসিদের মহব্বতের কাহিনী
৬৩.
২.২০ কে ভালো—উঠতি বয়সের ছোকরা, না—মাঝ-বয়সী মরদ
৬৪.
২.২১ শসা-শাহজাদা
৬৫.
২.২২ পালিত কেশ
৬৬.
২.২৩ সমস্যা-সমাধান
৬৭.
২.২৪ আবু নবাস আর জুবেদার গোসলের কাহিনী
৬৮.
২.২৫ আবু নবাসের কবির লড়াই
৬৯.
২.২৬ গাধার গল্প
৭০.
২.২৭ আইনের প্যাঁচে জুবেদা
৭১.
২.২৮ স্ত্রী না পুরুষ
৭২.
২.২৯ বখরা
৭৩.
২.৩০ মাদ্রাসার মৌলভীর কিসসা
৭৪.
২.৩১ মেয়েদের সেমিজের কারুকর্মের কথা
৭৫.
২.৩২ পেয়ালার বাণী
৭৬.
২.৩৩ মসুলের বিখ্যাত কালোয়াতী গায়ক ইশাকের কাহিনী – বাক্সের মধ্যে খলিফা
৭৭.
২.৩৪ মুদ্যোফরাশ
৭৮.
২.৩৫ সুর্মার কাহিনী
৭৯.
২.৩৬ ছেলে অথবা মেয়ে
৮০.
২.৩৭ আজব খলিফা
৮১.
২.৩৮ গুলাবী এবং রোশন এর কাহিনী
৮২.
২.৩৯ কালো ঘোড়ার আশ্চর্য যাদু কাহিনী
৮৩.
২.০৫ সিন্দাবাদের পঞ্চম সমুদ্র-যাত্রা
৮৪.
৩.০১.১ ধূর্ত ডিলাইলাহ ও তার জালিয়াৎ কন্যা জাইনাবের কাহিনী
৮৫.
৩.০১.২ সওদাগর সিদি মুসিন আর খাতুনের কথা
৮৬.
৩.০১.৩ সেয়ানা চোর আলীচাঁদ-এর কিসসা
৮৭.
৩.০২ ধীবর যুদর অথবা আশ্চর্য যাদু-থলের কাহিনী
৮৮.
৩.০৩ আবু কাইর আর আবু শাইর-এর মজাদার কাহিনী
৮৯.
৩.০৪ দুই আবদাল্লার উপকথা
৯০.
৩.০৫ পীতাম্বর যুবকের কাহিনী
৯১.
৩.০৬ আনারকলি এবং বদর বাসিমের কিসসা
৯২.
৩.০৭ মিশরের ফাল্লাহ ও তার ফর্সা ছেলেমেয়েরা
৯৩.
৩.০৮ খলিফা ও জেলের কাহিনী
৯৪.
৩.০৯ বসরাহর হাসানের দুঃসাহসিক অভিযান
৯৫.
৩.১০ স্ত্রীলোকের চাতুরী
৯৬.
৩.১১ আবু অল হাসানের কাহিনী
৯৭.
৩.১২ জাইন মাওয়াসিফের মহম্মতের কিসসা
৯৮.
৩.১৩ কুঁড়ের বাদশার কাহিনী
৯৯.
৩.১৪ নওজোয়ান নূর এবং এক লড়াকু মেয়ের কিসসা
১০০.
৩.১৫ সপ্তম হীরক কন্যার কাহিনী
১০১.
৩.১৬.১ আলা অল-দিন ও আশ্চর্য চিরাগ বাতি
১০২.
৩.১৬.২ আলাদিনের চেরাগ (পার্ট ২)
১০৩.
৩.১৬.৩ আলাদিনের আশ্চর্য প্রদীপ (পার্ট ৩)
১০৪.
৩.১৬.৪ আলাদিনের দৈত্য (পার্ট ৪)
১০৫.
৩.১৬.৫ আলাদিনের জাদুর চেরাগ (পার্ট ৫ / শেষ পর্ব)
১০৬.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৭.
৪.০১ হিতোপদেশের গল্প
১০৮.
৪.০২ গোলাপ-সুন্দরী ফারিজাদের কাহিনী
১০৯.
৪.০৩ কামর ও হালিমার কাহিনী
১১০.
৪.০৪ হারাম-আকিলের কাহিনী
১১১.
৪.০৫ সুলতান মহম্মদের ন্যায় বিচার
১১২.
৪.০৬ শেখ হাসান আবদাল্লার কাহিনী
১১৩.
৪.০৭ আবু কাশেমের অঙ্গবাস
১১৪.
৪.০৮ চরসের নেশায়
১১৫.
৪.০৯ ভ্রষ্টা নারী এবং তার নওজোয়ান নাগর
১১৬.
৪.১০ বৃদ্ধ কাজীর তরুণী বিবি
১১৭.
৪.১১ সুন্দরীর নূরের পাণিপ্রার্থীরা
১১৮.
৪.১২ মুতাবাকিল আল্লাহর বিত্ত বৈভব
১১৯.
৪.১৩ সুলতান মামুদের কাহিনী
১২০.
৪.১৪ বসরাহর আবু কাশেম
১২১.
৪.১৫ তিন কুলজী বিদ্যা-বিশারদের কাহিনী
১২২.
৪.১৬ সুলতান মাহমুদের বাঁদর
১২৩.
৪.১৭ তিন পাগলের কাহিনী
১২৪.
৪.১৮ আলিবাবা ও চল্লিশ চোর
১২৫.
৪.১৯ বাগদাদের বড় সেতুর উপরে অল-রসিদ
১২৬.
৪.২০ সিদি নুমানের কাহিনী
১২৭.
৪.২১ কাঠুরিয়া যুবরাজ
১২৮.
৪.২২ বৃদ্ধ শেখের কাহিনী
১২৯.
৪.২৩ খঞ্জ মাদ্রাসা শিক্ষকের কাহিনী
১৩০.
৪.২৪ অন্ধ ভিক্ষারীর কাহিনী
১৩১.
৪.২৫ গবেটচন্দরের কাহিনী
১৩২.
৪.২৬ তিন বোনের কাহিনী
১৩৩.
৪.২৭ তিন কন্যার কাহিনী
১৩৪.
৪.২৮ ফেরিওয়ালার তিন কন্যা
১৩৫.
৪.২৯ দামাসকাসের রূপবান সওদাগর
১৩৬.
৪.৩০ হাবিব হাবিবার কাহিনী
১৩৭.
৪.৩১ সর্দারের নষ্টাচরিত্রা বিবি
১৩৮.
৪.৩২ নফর ফিরুজের বিবি ও সুলতান
১৩৯.
৪.৩৩ অপরিণামদর্শী সিরিয়া সওদাগরের শিক্ষা
১৪০.
৪.৩৪ হারুন অল রসিদের গ্রন্থপাঠ
১৪১.
৪.৩৫ শাহজাদা হীরার কাহিনী
১৪২.
৪.৩৬ গোহা ও তার ইয়ার-বন্ধুরা
১৪৩.
৪.৩৭ তুফা অল কুলবের কাহিনী
১৪৪.
৪.৩৮ অল মালিক বাইবারসের দরবারে – দ্বাদশ সর্দারের কাহিনী
১৪৫.
৪.৩৯ চীন শাহজাদীর বাগানের সমুদ্র-গোলাপ
১৪৬.
৪.৪০ দজ্জাল বিবির অত্যাচারে দেশত্যাগী মারুফ-মুচির ভাগ্য-বিবর্তন
১৪৭.
৪.৪১ আলেকজান্দ্রা শহরের ধনী যুবকের কাহিনী
১৪৮.
৪.৪২ ফিন্দের দুই বীরাঙ্গনা কন্যা
১৪৯.
৪.৪৩ ফতিমার কাহিনী
১৫০.
৪.৪৪ কিণ্ডাইটের সম্রাট হজর ও তার স্ত্রী হিন্দের গল্প
১৫১.
৪.৪৫ আয়েশা কথিত কাহিনী
১৫২.
৪.৪৬ খলিফা ওমর ইবন অল-খাতাবের কাহিনী
১৫৩.
৪.৪৭ কুফার কবি মহম্মদ কথিত কাহিনী
১৫৪.
৪.৪৮ পরান্নভোজী তুফেনের কাহিনী
১৫৫.
৪.৪৯ খলিফা অল হাদীর অন্তিম দশা
১৫৬.
৪.৫০ অভিশপ্ত কণ্ঠহার
১৫৭.
৪.৫১ মশুলের গায়ক ইশাকের রোজনামচা
১৫৮.
৪.৫২ অল মামুন ও জুবেদা বেগমের কাহিনী
১৫৯.
৪.৫৩ জাফরের অন্তিম দশা
১৬০.
৪.৫৪ শাহজাদা জুঁই আর শাহজাদী বাদামের প্রেম উপাখ্যান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%