জান্তব
শিকার কাহিনির প্রতি সববয়েসি পাঠকের আকর্ষণ চিরকালের। আর সেগুলো যদি লেখার মুন্সিয়ানায় রুদ্ধশ্বাস গল্পের চেহারা নেয়, তো নাওয়া-খাওয়ার সময় থাকে না। অন্য পরিচয়ের বাইরে লেখক নির্বেদ রায় তেমনই এক ‘ঝোড়ো' কলমের অধিকারী। কাহিনিগুলিও পাল্লা দিয়েছে কলমের সঙ্গে। ‘খুনির বয়স তিন’, নীল পাহাড়ের আতঙ্ক’, ‘মাত্র আধ ইঞ্চির জন্য’, ‘রেড কিলার’ থেকে ‘এবার আমার পালা’ বা ‘প্রতিধ্বনির অভিশাপ’, ‘ভুলের ওজন পঁচিশ পাউন্ড’ ‘বিংশ শতাব্দীর ড্রাগন’...এইরকম মোট ১৭টি গায়ে কাঁটা দেওয়া অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার বা শিকার কাহিনি। সারা পৃথিবীর সব সেরা কাহিনি থেকে আহরণ করেছেন লেখক। পড়তে শুরু করলে শেষ না করে রেহাই নেই!
পাঠকদের রিভিউ
এখনও কোন রিভিউ নেই। প্রথম রিভিউ লিখুন!
আরও রিভিউ লোড হচ্ছে...