তৃপ্তি সান্ত্রা
‘হেগে বড়া ভাজা’—কথাটি কর্মব্যস্ত মেয়েদের খুব পছন্দ হয়। তারা হো হো করে হাসে। ঘুঁটে, কয়লা উনুনের এক সকালে থোড়, মোচা, ছোটো মাছের চচ্চড়ি, ডাল, ভাজা, মাছের কালিয়ার হেঁসেল কী করে সামলালে জানতে চাইলে ছোড়দি মুখ খিঁচিয়ে বলে, কী করে সামলালাম আমিই জানি। হেগে বড়া ভাজলাম। ছোড়দি রন্ধনে দক্ষ শিল্পী। সে কোনোরকমে সামলেছে। হাসিমুখে পরিবেশনও করেছে। পরিবেশনের সময় নিশ্চয় ভাবেনি যে বর্জ্য পদার্থের বড়া ভেজে খেতে দিচ্ছে। নাকাল, হিমশিম অবস্থা বোঝানোর জন্যই হেগে বড়া ভাজা উপমাটি ব্যবহৃত। অনেকগুলো বল নিয়ে খেলতে গিয়ে নাকাল হওয়া মেয়েরা খুব সহজেই উপমাটির ব্যঞ্জনা ধরতে পারে। আমোদ পায়। বড়া ভাজা কাজটা কী মেয়েদের একচেটিয়া? ছেলেরাও তো এখন টুকটাক গেরস্থালি শিখেছে, বড়ো বড়ো কুকরাও তো পুরুষ–তবু তারা কী নানা কাজে নাজেহাল হলে, ল্যাজে-গোবরের বদলে এই কথাটি ব্যবহার করবে? কে জানে! দশচক্রে পড়লে কে কী হয় আর কী বলে, বলা মুশকিল। হেটোকথায় আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষের কথা বলি।
১৯.১২.১০
সুকুমারি বর্মন, পরিচিত কালাবুড়ি নামে। বাড়ি তুফানগঞ্জ (কোচবিহার)। ঝলমলে হাসিখুশি বুড়ি বলে—না খাটলেও চলে। তবু খাটি।
বয়স কত?
বয়স জানি না। দু পয়সার চাল তখন। ১৬ টাকার শাড়ি পরে বিয়া হইসে।
কটা ছেলে মেয়ে?
সিপিএমের পাল। নাতিপুতিন ১০ জন বর্তায় আছি।
বুড়ি রসিক। ঝটপট উত্তর দেয়। পাড়ায় সে সৎ বলে পরিচিত। সুকুমারি নিজের সততার সাফাই গায়:
আমি চুরি করি না
মানুষের সম্পত্তির ভাত কুলায় না
আবাদের ভাত কুলায় না
চাকরের ভাত কুলায় না
মুই এর ধার ধারম না।
তারপর ফোকলা দাঁতে হেসে বলে—আমি মাগি চোর করব গুয়া পান।
ছেলের বউ কেমন?
ভালো না। বলে, আমারে কী প্যেটে ধরেছে। পরের মাও...
বেশিক্ষণ পাইনি সুকুমারিকে। প্রাচীন কুলগাছ এক, ঝাঁকালে টুপটাপ কত যে কথা ছিল...
২০.০৪.১১
সমীরণ’দার রান্নার মাসি উমা দাস (৪২)। চমৎকার ঝরঝরে আর স্বচ্ছন্দ। স্বামী কার্তিক দাস। এক ছেলে চেন্নাই-এ থাকে, বউ নাতনি তার কাছে।
মমতা যখন রেলমন্ত্রী সেই সময় থেকে কেশপুরে নিজের ভিটেমাটি ছেড়ে মেদিনীপুরে বাস। বিঘা খানেক জমি–তিনবার সবজি চাষ হয়। টিএমসি সমর্থক—যারা ঘর ছাড়া করেছে তাদের উপর বর্ষিত গালাগালি—খানকির বেটা ছিনালের বেটা।
উমা বলে, কাস্তা নিয়ে ছুটে গেছি পাড়ার এক হার্মাদের পেছনে। চেঁচিয়েছি–‘তোর বিচি কেটে হাতে দিয়ে দিব’—সে দরজা এঁটে বসে থেকেছে, গাল শুনে।
আষাঢ় মাসে রথের সময় বিপত্তারিণী পুজো দিতে গিয়েছি—তো তখন ফর্ম দিচ্ছে। দুটো ফর্ম আনতে গেলাম সিপিএমের নেতা মাস্টার বসে আছে। বলে তোদের তো নাম কাটা। ৬ মাসের বাসিন্দা হতে হবে। তারপর নাম তুলতে হবে... সে রেগে, আঙুল তুলে কথা বলল।
আমি বলি–আঙুল তুলে কথা বলবা না। সমস্যা আমাদের সমাধান আমরা করব। ফসলের টাকা তোমরা খাচ্ছ। ভিটে মাটি ছাড়া করেছ—এখন আবার ছ’মাস থাকার কথা! নকশা! তোমাদের তেল মাখানো সিস্টেম, এভাবে চলবিনি। একদিন না একদিন দেশের বাড়িতে আসব...
কি অবস্থা! আমাদের কাঁধের গামছা কাঁধেই থেকে গেল। ওদের দিকে তাকালে মাথার টুপি খসে যায় এমন উঁচু উঁচু সব বাড়ি বানিয়েছে–ঘুঁটে কুড়ানির বেটা ছিল চলতি পারিনি এখন আবার পালকি চাইছে। খানকির ছেলে খানকিই হয়! গ্রামে বসে ওদের সঙ্গে কেউ বিরোধে যেতে পারে না। খানকির বেটারা ঘা দেয় কেমনভাবে?
প্রথমে জল বন্ধ, তারপর লেবার বন্ধ, তারপর দাও চাঁদ—একশো থেকে এক হাজার। এদিকে বলে, গরিবের পার্টি। কী ছিনু। কী হনু। আরো কী হব। ওরা হল রক্ত চোষা ড্রাকুলা। সিপিএম নামটা পর্যন্ত উচ্চারণ করতে ইচ্ছে হয় না। আগে ফিরি, তারপর বদলা নেব।
আমি ফুট কাটি–দিদি কিন্তু বদলের কথা বলেছে। বদলার নয়।
—দিদি’ তো দিদির মতোই বলবেন। উনি তো আর এখানে এসে থাকবেন না। জানেন তো এরা কী করেছে। আমার ভাশুরের লাং তির দিয়ে ফুটো করে দিয়েছিল। পিজিতে ভর্তি হয়েছিল। দিদি দেখতে গিয়েছে। নারিভুঁড়ি বাইরে এনে সব ধুয়ে পরিষ্কার করে আবার পেটে ঢোকানো হয়। বাঁচার কথা নয়। ভগবানের দয়ায় বাঁচল।
আমার ভাশুরের ছেলে কী করেছে শোনেন। আমাদের জমি উঁচুতে। তো উঁচু জমির জল তো নীচুতে যাবেই–তাই নিয়ে কাজিয়া লাগাল। গোরু মারার ছড় দিয়ে কাকাকে মারতে এল। আমি ছিলাম বলে বেঁচে গেল সবাই। তির, ধনুক, টাঙি-সব চালাতে জানি। শুধু বন্দুকটাই পুরোপুরি হল না।
—তোমরা কী মাওবাদীদের সঙ্গে যুক্ত ছিলে নাকি!
—না। না। মাওবাদী-টাওবাদী নয়। কিন্তু আমাকে মারলে আমি কী পড়ে পড়ে মার খাব? নাকি দুটো মার দিয়ে ইতিহাস সৃষ্টি করব? আমি কেমন আপনি জানেন না। কাঁসাই পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে ৫০০০ লোকের প্রাণ বাঁচিয়েছি। সড়ক পথে গেলে ফোর্সের গুলিতে কতজন মারা যেত কে জানে! আমার ওপর রাগ কেন জানেন? আমি পোতিবাদ করি। আমার ঘরের পাশে ভিডিও ঘর। বুলু ফিল্ম চালাতো। আমি পোতিবাদ করেছিলাম। পার্টির নেতা আমাকে ধরলে বলেছি–তুই বাল কে হরিদাস পাল। তোর তো ঘর থেকে সূর্য দেখা যেত। বেশি ফুটানি করিস না।
পাঠক, আলাপ থেকেই বুঝতে পারছেন, উমা বেশ ঝাঁঝালো। পাশ করা মুখ। স্ল্যাং নিয়ে প্রশ্ন করতে চাইছি জেনে অনেকগুলো ধাঁধা ও প্রবাদ বলে।
১. তেলির গুদে তেল চপচপ
গয়লার গুদে ঘি
তাঁতির গুদে চুদতে গেলে
বেড়ায় সুতোর খি
(খি-পাকানো সুতো, উমা পৈতা’র কথা বলে)
২. গুয়ে গু তুষ্ট
এঁঠোয় তুষ্ট দেবা
বালে তুষ্ট কৃষ্ণ
উত্তর দিবে কেবা!
(এখানে এঁঠোয় অর্থে বাছুর দুধ খাচ্ছে, বালে তুষ্ট কৃষ্ণ—কৃষ্ণের মাথায় শিখিপাখা অর্থে)
উমা জানায় মেয়েরা ছেলেদের গালি দেয় বুড়া, কাল্লা বলে।
ছেলেরা গালি দেয় ছিনাল, খানকি বলে।
সেই সময় সিপিএমের এক নেতার ইন্টারভ্যু চলছিল। উমা গাল দিতে থাকে—খানকির ছেলে। শত্তুরের বাচ্চা—বলে কী না মমতা কালোটাকার ব্যাবসা করছে। পারবি প্রমাণ করতে—শালা নিমুরদা!
(নিমুরদা শব্দটি মুরোদ নেই, ধ্বজভঙ্গ হিসেবে ব্যবহৃত)
২০.১২.১২ উমা ধাঁধা শোনায় কয়েকটা
১. ছোটো নদীর ঘুরঘুরানি বড়ো নদীর ফ্যানা
যে না ভাঙতে পারে, সে বাজী ঘরের ছেনা।
উত্তর: ঘোল করার সময় কম করে জল দিয়ে আস্তে করে টানলে ছোটো নদী হবে আর বেশি করে জল উঠলে মাখন উঠবে।
২. ইল্লি গেলাম দিল্লি গেলাম, গেলাম কলকাতা/কলকাতাতে দেখে এলাম ফলের উপর পাতা।
উত্তর: আনারস।
৩. আঁকাবাঁকা নদীটি তেজচরণে যায়
১০০ টাকার গুলি খেয়ে আরো খেতে চায়।
উত্তর: জাঁতি আর সুপুরি
৪. স্বামী মাতাল, বাড়ি এসেছে। বউ বলছে—
ও ল্যালঠা। ঘুরবি এদালে কে দালে
ঘর ক্যায়া আয়া?
বর—ধরব চালের বাতা।
খাবো তোর মায়ের দুধ/মারবো তোর বোনের গুদ।
৫. গুদ গুদ পাথরবাটি
সেই গুদেতে বাটনাবাটি
বাটনা গেল এলিয়ে
গুদ গেল কেলিয়ে
(পায়ু সংগমের ইঙ্গিত–উমা খিলখিলিয়ে হাসে)
৬. ভাশুর, ভাদ্রবউয়ের আশনাই—
আসুদ (অশখ) গাছে টিকটিকিটি
লঙ্কা গাছে ছাল
সরে যাও গো গুণের ভাশুর
চাল ধুতে যাই
পড়ে মরলাম হড়কানে
তুলবে ভাশুর সাবধানে
এখন কথার কী বা জানি
যখন কথার যগ্য (যোগ্য) হব
এক কথাতে বশ করাবো
ধাঁধাটিতে এ ইঙ্গিত আছে, ভাদ্র বউ রগড় করার মতো যথেষ্ট সেয়ানা হয়নি। সেয়ানা হলে ভাশুরের রসিকতার জবা দেবে।
ভাশুরের প্রসঙ্গ দিয়েই শুরু করি চায়নার কথা।
লজ্জা প্রসঙ্গে, মাথায় ঘোমটা দেওয়া প্রসঙ্গে কথা হচ্ছিল–ভাশুরকে দেখে ছেলেমানুষ বউ পাছার কাপড় তুলে মাথায় দিচ্ছে, এ গল্প সবার জানা।
তো এ প্রসঙ্গে চায়না বলে—
হ্যাঁ। আগে ছিল তো এসব, ভাশুরের মুখ দেখা ছিল মানা। মানার চোদন করে কথাটার মানে বুঝতে না পেরে বলি
—সেটা আবার কী চায়না।
—মানা, মানে নাকি সবাই। ওই ইয়ে করে মানার। ভাশুর আর ভাই-ভাই-বউ ঝগড়া হলে তো গাল দিয়ে উদোম করে...
নিয়মের গুয়া মারির মতো মানার চোদন করে...
বিয়ে ১৫-১৬ বছরেই হয়েছিল। স্বাস্থ্যবতী ফর্সা চ্যাটালো চেহারার রাজবংশী যুবতি চায়না। বিয়ে হয়ে এসে পুকুরে স্নান করতে নামলে, শাশুড়ি বলে, ‘সাবধানে চান কোরো-হলদি চুনীর গাও—হাওয়া লেগে না যায়...’
বিয়ের পর বছর দুই কেটে গেল। ছেলেপুলে হয় না দেখে সেই শাশুড়ি গাল পাড়ে। ছেলেকে উসকায়—হাট কুড়ে, বাঁজা, ষাঁড় পালছে ভাত-কাপড় দিয়ে...
উসকানি খেয়ে বর চেঁচাত–চলে যা বাপের বাড়ি, বিয়ে হয়ে বাচ্চা হয় না...
লাত দিত। হাত দিয়ে মার দিত।
—বাচ্চা হত না কেন?
—বাদকের দোষ ছিল যে আমার। কালো কালো জটা জটা হত। কী আঁশটে গন্ধ। ননদের শাশুড়ি সাতরকমের বাদকের ওষুধ জানত। গাছাড়ি ওষুধ। হপ্তায় তিন দিন নিরামিষ খেতে হত। দু’মাস গাছাড়ি ওষুধ খেয়ে পেটে বাচ্চা এল। বাচ্চা হওয়ার পর বাদকের দোষ ছিল না। জটাও হল না গন্ধও হল না। একেবারে টকটকে লাল।
পর পর চায়নার তিন মেয়ে তারপর এক ছেলে বিক্রম। স্বামী সাধন সরকার কৃষ্ণনগরের নকশাল পার্টি করত–সংসারী করার জন্য মা বিয়ে দেয় ছেলের। মায়ের উসকানিতে বউকে গাল বা মার দিলেও পেটে বাচ্চা এলে যত্ন করেছে। রান্নাবান্না পারে। পরপর বাচ্চা–আতুড় তোলা, ভাত জল দেওয়া করেছে। বিয়ের পর পরদিনে তিন-চার বারও ক্রিয়াকর্ম হয়েছে। টগরী মানে ওর জা’র বরের সঙ্গে ছাড়াছাড়ির কারণও ওই বরের কাছে শোয়া নিয়ে অশান্তি। টগরী দিনে একবারের বেশি করে কাছে ভিড়তে চাইত না।
এ-ব্যাপারে চায়নার মতামত স্পষ্ট প্রথম প্রথম ব্যাটা ছেলের ওইরব ন ব্যাগ থাকে। ব্যাটা ছেলে যেটা বলবে ৩ বার, ৪ বার দিতে হবে। উয়ায় যদি পারে, তবে আমার আপত্তি কেন। আমি তো শুয়েই-খাটনি তো বরের-ই।
—মেয়েদের কোনো ভূমিকা নেই।
—না, তা না। শুধু কী ছেলেদেরই উতলায়, মেয়েদের উতলায় না?
—বউ ঠিকঠাক পারে না বলে তো বর অন্য বিয়ে করতে পারে। উলটোটা হলে? মেয়েরা কী করবে—
—ওই তো। সমাজে মেয়েদের নিন্দা হয়, অন্য কিছু করলে। তবে হয়ও তো। এই যে আমার ছোটো জা —তিন ছেলেমেয়ের মা—ভাগলো অন্নপুণ্যার ছেলের সঙ্গে। কুমার ছেলে। তবে ছেলেদের মতো মেয়েদের অত সুবিধা নাই। উপায়ও নাই। আমার ননদ সেদিন কী বলে জানেন—বালের নকসা, ১০ মিনিটের কাজ তাও পারে না। আমরা হাসি—তোর কী আরো বেশিক্ষণ লাগে—তো বরকে বললেই তো পারিস।
ননদ মুখখিস্তি করে বলে—ওই জন্যই তা বললাম—নকশা!
তো এই চায়নার বর গায়ে আগুন দিয়ে মরেছে। বড়ো, মেজো দুটো মেয়েই নেই। বড়ো মেয়ে দুই ছেলে রেখে মারা গেছে। আছে এক ছেলে বিক্রম। ছোটো মেয়ে লক্ষ্মীর বিয়ে হয়ে গেছে। ছেলে, নাতির সংসার সামলে ৪ বাড়ি কাজ করে এবং বাপের নাগাল ছেলের ঠ্যাটা স্বভাব দেখে তার মেজাজ খাড়া। ছেলেকে গাল পাড়ে— হারামির বাচ্চা, বাপের ল্যাওড়া দ্যাখেছিস... ইত্যাদি।
মেয়ে লক্ষ্মী নিজের পছন্দে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে। মায়ের সঙ্গে মিলমিশ হয়েছে। লক্ষ্মীর মেয়ে হয়েছে কিন্তু মামা বিক্রম দেখতে যায়নি–এই অপরাধ বিক্রমের।
মেয়েকে বাপের বাড়িতে রাখার কথা বলেছিল লক্ষ্মীর শাশুড়ি। চায়না ওর গঙ্গারামপুরের দিদিকে আসতে বলে, কারণ বাসা বাড়ির কাজ ছেড়ে তার বাড়িতে আতুড় তোলা সম্ভব নয়। দুপুরে একা মেয়েকে বাচ্চা নিয়ে রাখবে কীভাবে? তো দিদি আসতে রাজি হয়নি।
চায়না, নিজে সবার বিপদে আপদে সাধ্যমতো ছুটে যায়। তো দিদির ব্যবহারে বিরক্ত হয়ে বলে, আমাকেও দেখবেন, কারো সাথে সম্পর্ক রাখব না। তেল দিয়ে বরুই ভেজে কুটুম খেপাম না...
এর অর্থ বিপদে আত্মীয় দেখল না, আমিও ওর বিপদে দেখব না। (বরুই মানে কুল)
টিভি দেখা প্রসঙ্গে চায়নার বক্তব্য: যাদের কাজ নেই প্যার ওপর প্যা তুলে, দিনমান টিভি দেখতে পারে। আমাদের তো তা কটবি না, আমরা হল কাজের মানুষ।
—নিকা মিলে কী করো, চ্যাট কেটে চিক্কর করো...
আর বলে, আর কাজে জুত নাই। লাউ কুটার জুত আছে। মানে বেকাজে উস্তাদ।
প্রেমানন্দ কয়েকটি রাজবংশী স্ল্যাং শোনায়।
১. ক্যানে রে গোলামের বিটি ক্যানে এত দেরি
তোর মাও হইসে হাড়ি ভাতারি
২. যেলা দেখিব নাং-এর মুখ, সেলা দিব তুই আখাত ফুক।
প্রেমিককে দেখে রান্না চাপানোর জোগাড় শুরু হবে।
৩. স্বামীর উক্তি: হাটের চুরচুরা মাছ বাড়ির বাইগন
তাক খাইয়া হামার বাপই
জুড়ি সে নাচন
স্ত্রী: হাটের চুরচুরা মাছ খোলইটাতে নাই
মোর হাতে ভাত খাব তুই, কপাল খানে নাই।
৪. একজন রাজবংশী মহিলা বলছে আর একজনকে
—কী দেখিয়া আছিস?
উ: তোর বাপের বাঁড়া (বিরক্তি)
২২.০২.১০
যুগল বিশ্বাস। সামসীতে চাকরি, বাড়ি গাজোলে।
দুটি সূক্ষ্ম স্ল্যাং শোনায়।
১. গাজোলে চালের ব্যাবসা—ধান কিনে, চাল ভাঙিয়ে বিক্রি করে হাট ধরা।
দু’বার করে ধান ভাঙানো হয়। প্রথমবার ভাঙানোর পর হঠাৎ করে কারেন্ট চলে যায়। জনৈক সুশীল রায়ের ১ কোটা ধান ছাঁটা হয়ে গেছিল। অন্ধকার ঘরে সারা রাত অপেক্ষা। সকাল ৯টায় এলেও কাজটা হয়, হাট ধরা যায়। একটু হলেই হয়ে যায় কিন্তু কাজটা আটকে আছে। তারই বিলাপ বেশি। কারেন্ট আসে ১১টার পর।
সে বউকে খিস্তি করে বলে—মাগি, সেই বিধবাই হলি। আমি দেখতে পারলাম না।
কারেন্ট আসা মানে বিধবা হওয়া কারণ কারেন্ট আসল কিন্তু কাজের কাজ কিছু হল না। বাজার পেরিয়ে গেল। রায়ের কিছু লাভ নেই তাতে।
২. মেশিন ৩০ মিনিট চালু থাকলে, পুরো চালটা বেরিয়ে আসে—কিন্তু পুরানো চালটা না বেরিয়ে আসতেই কারেন্ট চলে যায়।
ব্যাপারীর হতাশ উক্তি—মাগি জুতের সময়, মাজা টান দিয়েছে।
৩. প্রচলিত ছাদের বাইরে অন্যরকম অনুষঙ্গ তাই যুগলের বলা স্ল্যাং দুটির উল্লেখ করলাম। ওর কাছে শোনা আর একটি গল্প:
আমি তখন দক্ষিণবঙ্গে। যে পাড়াতে থাকতাম বিকেলে মাঠে মেয়েদের আড্ডা ছিল। তো সেই আড্ডায় জনৈক বৃদ্ধার নতুন বিয়ে হওয়া বধূর উদ্দেশ্যে গালি:
এই মাগি। তুই এখানে কী করছিস! তোর তো এখন ভাতারের বাঁড়াতে লেবু লবণ মাখিয়ে চোষার কথা...
ওরাল সেক্স এবং যৌনতায় নারীর সক্রিয় ভূমিকা স্পষ্ট এই উক্তিতে। নারী তবে শুধু ক্রীড়নক মাত্র নন!
৩.০৬.১৪
কেয়ার ডাক্তার দাদুর বউ রাঙা দিদিমা ছিলেন ছোটোখাটো ফুটফুটে সুন্দরী। নাতি, নাতনি, ভাগ্নে ভাগ্নী আর যাবতীয় সবাইকে, থুতনি ধরে কী যে মিষ্টি করে বলতেন, কী রে বোকাচোদা কেমন আছিস?
আবার কখনও বলতেন, ‘ওরে আমার চাঁদবদনী বোকা চুদুনী’
হেটো নন, অভিজাত ব্রাহ্মণ ঘরের গৃহবধূ। ভদ্রঘরের প্রচলিত কাঠামোর সঙ্গে একদমই খাপ খায় না, এইরকম ভাষা—কেন বলতেন ওই রকম? অবদমন না উল্লাস?
ডাক্তার দাদুর হাসপাতালে নার্স এবং অন্যত্র একটি রঙিন জগৎ ছিল। রাঙা দিদিমা প্রকাশ্য যুদ্ধে যাননি কিন্তু নিজেকে একদম আলাদা করে নিয়েছিলেন। আলাদা মহল। আলাদা রাজপাট। আলাদা ভাষা। আকাড়া ভাষা।
কাজের মেয়ে কাজে আসতে দেরি করেছে। রাঙা দিদিমা মিষ্টি করে গলা ফাটালেন—
‘এত দেরি কেন রে মাগি, বরের বাঁড়া চুষছিলি?’
মেয়েটি কানে হাত দেয়–দিদিমা, থামো। থামো। আর দেরি হবে না।
বীণাপাণিদিকেও এই রকম অনর্গল খিস্তি করতে দেখে, তার বাড়িতে বেড়াতে আসা শ্রাবণী হকচকিয়ে যায়।
নাটকের ডাকসাইটে নায়িকা বীণাপাণিদি...একচেটিয়া শ্রেষ্ঠ অভিনেত্রী সাতের, আটের দশকে। খুবই সরল, ডাকাবুকো, হুজুগে। ইরিগেশনের কর্মী। খোলামেলা মুখ। তাঁকে সবাই পছন্দ করে। রসিকতাও আছে প্রচুর তাকে নিয়ে। খুবই সাজগোজ করেছে বীণাপাণি দি। কেউ হয়তো বলল, দিদি, তোমাকে দারুণ লাগছে, কী সুন্দর সেজেছ।
দিদি খুব সরল মুখে বললেন-তাও তো সেন্ট মাখিইনি...বা মাথায় শ্যাম্পু করিইনি....
নিছক রসিকতা নয় সে সব। সত্যতাও ছিল। তো শ্রাবণী, নাটকেরই কোনো ব্যাপারে কথা বলতে গেছে। ডাইনিং-এ বসে ভালোই গালগল্প চলছিল। এই সময় তার বর ঘরে ঢোকেন। তাঁকে দেখেই মুখ খুলে যায় বীণাপাণিদির—এই যে ল্যাওড়াচোদা এল। শালা বিসি...বুর মারতে পারে না। গাঁড় মারাতে যায়। নাও, এবার সেবা করো ঠাকুরের। রোজগেরে ভাতার–ঠুটো জগন্নাথ। কোনো কাজই পারে না বাড়ির। নাও আমি হলাম চাকরানি...ইত্যাদি, ইত্যাদি।
শ্রাবণী স্তম্ভিত। পালাতে পারলে বাঁচে। ভদ্রলোক অফিস থেকে বাড়ি ফিরলেন। বাইরের লোকের সামনে এই অভ্যর্থনা–কারণ বুঝতে শ্রাবণী আমাদের অনেকের সঙ্গে আলোচনা করে।
আমরা দূর থেকে ঠিকঠাক কারণ বুঝতে পারি না।
কলকাতা থেকে ফেরার পথে বহরমপুর ব্রিজের ওপর থেকে স্টেট ট্রান্সপোর্টের বাস নদীতে গড়িয়ে পড়লে বীণাপাণিদি আর তার দুই কৈশোর উত্তীর্ণ ছেলেমেয়ে মারা যায়। খুবই নির্মম এই দুর্ঘটনা দীর্ঘদিন মফস্সলে শহরকে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না। বীণাপাণিদি মানে এক রাশ টাটকা বাতাস—ঝলমলে এক মনকাড়া ব্যক্তিত্ব। তাঁর এই পরিণতি মেনে নেওয়া যায় না।
মৃত্যুর এক বছরের মধ্যেই তাঁর বর বাড়ির পুরোনো কাজের মাসিকে বিয়ে করে নিয়ে আসে। রোজ সন্ধ্যায় নিয়মিত সেখানে যাতায়াত ছিল তাঁর। আমরা কী সত্যিসত্যিই অনর্গল খিস্তি খেউড়ের উৎসগুলো বুঝতে পারি!
স্পনটানিয়াস এই ওভার ফ্লো হয়তো স্বাস্থ্যর পক্ষে ভালো। মানসিক চাপে বিধ্বস্ত হয়ে ডাক্তারের কাছে ছুটে যেতে হয় না।
বাঙালি মধ্যবিত্তর জীবনে প্রধানতম ট্যাবু যৌনতা। বিবাহ-বহির্ভূত যৌন সম্ভোগ অনৈতিক এবং বিবাহ-আবদ্ধ যৌনতা পবিত্র এই বাতাবরণে এবং এই দর্শনে বাঙালি মধ্যবিত্তের জীবনে যখন পাঠক্রম বহির্ভূত অন্য কিছু ঘটে, তখন সে উন্মত্ত, দিশেহারা হয়ে পড়ে। প্রেম, ভালোবাসা, জীবন সম্বন্ধে রোমান্টিক ধারণায় লালিত একটি মেয়ে সংসার জীবনে প্রবেশ করে নানারকম অলীক স্বপ্ন নিয়ে। একগামিতা তার ক্ষেত্রে বাধ্যতামূলক হলেও, পুরুষের ক্ষেত্রে নয়। এই ধাক্কাটি সয়ে নেবার মতো মানসিকগঠন তার নয়। দেশজ, ইংরাজি শিক্ষা বর্জিতা দিদিমা, ঠাকুমা, মা মাসিরা এই সত্যটি জানতেন। সতীন নিয়ে ঘর করা আর তার রোজগেরে পুরুষের বারমুখো স্বভাব ছিল সমাজ স্বীকৃত ঘটনা। এই নিয়ে অসন্তোষ ছিল কিন্তু এ কখনো ঘটে না, ঘটতেই পারে না অন্যের ক্ষেত্রে ঘটলেও আমার নিজের জীবনে ঘটবে না এইরকম কাণ্ডজ্ঞানহীন মানসিক গঠন তৈরি হয়নি।
দীর্ঘদিনের উপনিবেশ বাদ, ভিক্টোরীয় নীতিশাস্ত্রের প্রভাবে এই অটল মানসিক স্থবিরতা ব্যক্তিকে ভারসাম্যহীন করে তোলে। সে ছোটে ডাক্তারের কাছে। হয়ে পড়ে মানসিক রোগী।
খুবই বিধ্বস্ত হয়ে ঢুকেছিল চন্দনা। কিছু বলবে বলে এসেছে। বলে। এবং জানতে চায়—বল, এখন আমি কী করব।
আমি প্রবল রি-অ্যাক্ট করে বৈপ্লবিক কিছু সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করতে পারলাম না। ওর ছয় বছরের মেয়ে দিঠি বাবার খুব ন্যাওটা। চন্দনা, মেয়েকে ছেড়ে থাকতে পারবে না। মেয়ে আবার বাবাকে ছেড়ে থাকতে পারবে না। এক্ষেত্রে কী করণীয়? চন্দনা স্কুলে যাওয়ার বাস না পেয়ে অসময়ে বাড়ি ফিরে কাজের মেয়ে ভারতীর সঙ্গে প্রভাতকে বিছানায় দেখে। ক্রিয়াকর্ম শুরু হয়নি তখন, প্রস্তুতি চলছিল। ভারতী কাপড়-চোপড় সামলিয়ে পালিয়েছে। প্রভাত কান্নাকাটি করে জানিয়েছে, তার দুর্বুদ্ধি হয়েছিল, কিন্তু এবারই প্রথম। তাওতো আসল কাজ হয়নি। সুতরাং চন্দনা যেন তাকে ক্ষমা করে দেয়। প্রবল ব্যক্তিত্বের বদরাগী প্রভাতের ক্ষমা চাওয়াতে চন্দনা নিজেও ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। সে শুধু জানতে চেয়েছে—ঘটনাটা আমার ক্ষেত্রে হলে তুমি কি করতে?
—মেরে ফেলতাম। উত্তর দিতে এক মুহূর্ত দেরি করেনি প্রভাত। যাই হোক শেষ পর্যন্ত চন্দনা থেকেই গেল। কিন্তু অন্য মেয়ের সঙ্গে নাকি কাজের মেয়ের সঙ্গে প্রভাতকে বিছানায় দেখেছে বলে ঘটনাটি ভুলতে পারল না। ভাবো, কী রুচি। কাজের মেয়ে। তো সেই হিসেবে আমরা সবাই তো কাজের মেয়ে। কাজের মেয়ে মানে ভারতী হেজিপেজি কিছু নয়। রীতিমতো সুন্দরী। গৃহস্থ ঘরের বউ। কারখানা বন্ধ হওয়ায়, তাকে ঝি-এর কাজে নামতে হয়েছে। চন্দনাও সুন্দরী। ছোটোবেলায় একেবারে ফুটফুটে ডলপুতুলের মতো ছিল। তো এই ঘটনার বছর দু’য়েকের মধ্যে ও কীরকম বিশ্রী মোটা হয়ে গেল! যারা রোগা থাকে, প্রথম প্রথম মোটা হওয়ার আনন্দে বিভোর হয়। তারপর সত্যিসত্যি যখন নাগালের বাইরে চলে যায়, তখন মোটা হতেই চেয়েছিলাম–এইরকম বলা ছাড়া কোনো গতি থাকে না।
ইদানীং প্রভাত দেখি সবার সামনেই চন্দনার মোটা হওয়া, ভুঁড়ি হওয়া নিয়ে টিস্ করে। ‘এত এত ভাত খায়, মোটা হবে না’—সবার সামনে খাওয়া দেখায়। চন্দনা রাগে না। হাসে। থসথসে হাসি। পরে খুলে বলে
—নার্ভের ওষুধ খাই তো। তাই জন্য এইরকম।
—কেন খাস্।
—খুব ইল টেম্পারড হয়ে যাচ্ছিলাম যে।
—তুই এত কবিতা করতি, নাচগান করতি, ওদিকে মাথা দেওয়া যায় না?
—পারছি না তো। ওষুধ বন্ধ করে দেখেছি। আবার রেগে যাচ্ছি অল্পতে।
কবিতার কথা শুনতে পেয়ে প্রভাত বলে, কবিতা? ও একলাইন কাগজ পড়ে কি না জিজ্ঞাসা করো তো! এই সব দেখতে দেখতে শুনতে শুনতে মনে হয় কেয়ার সেই ডাক্তার দাদুর বউ, বীণাপাণি দি, উমা আর চায়নারাই ভালো। মন খালি করে গালি দিয়ে হালকা ফুরফুরে। ডাক্তার দিদিমার আরো কটি অপূর্ব বাণী লিখি—
১. রাম চোদে লখন চোদে, চোদে হনুমান
শ্যাওড়া গাছে ল্যাওড়া ঝোলে চোদে জাম্বুবান।
২. কুত্তা চোদে রাস্তায়, বাঁদর চোদে বনে,
বোকাচোদা মানুষ চোদে, লুকিয়ে ঘরের কোণে।
৩. ওই পাড়ার ওই গোয়ালিনী দুই ছিল দুদ
দু ঠ্যাঙের মাঝখানে দেখা যাচ্ছিল গুদ
বাঁড়া টুণ্ডুস টুণ্ডুস
৪. কপাল থুয়ে হোলে চন্দন—অলস অর্থে কথাটির ব্যবহার। চন্দন কপালে মাখার জন্য দেওয়া হয়েছে ভক্তকে কিন্তু ভক্ত এমনই অলস, হাত উঠিয়ে কপালে মাখার শ্রমটুকু করতেও রাজি নয়। কাছে পিঠে যে অঙ্গ আছে, তাতেই চন্দন মাখিয়েছে।
মালদা-দিনাজপুর অঞ্চলের নারীর কিছু কথ্য ভাষা পেলাম তনুশ্রী ঘোষের সমীক্ষায়। একই প্রবাদ, প্রবচন, গালি অঞ্চল ভেদে পালটে যায় কেমন।
কালনা, বর্ধমানের মেয়ে সবিতাদিকে তাঁর ঠাকুমা বলতেন—‘আলগিদারী রাধা বরকে বলে দাদা’ সেটাই বরিন্দ অঞ্চলের ভাষায় হয়েছে।
১. ‘আলকোটানি রাধা
ভাতারকে কহে দাদা’
অর্থ অবশ্য দুই ক্ষেত্রেই এক। মেয়ে খুবই আহ্লাদি, উড়ুক ফুড়ুক, লঘু গুরু জ্ঞান কম, বরকে তাই দাদা সম্বোধন।
আরো কয়েকটি গালি শুনি গ্রামীণ মেয়েদের
২. ‘খাও জামাই খাও/গ্যার ঝাড়া ধানের ভাত
চোদ্দন খুড়ের পাত/বাল ঝাড়া জাল মাছ।’
জামাই আদর একটি বাধ্যতামূলক সামাজিক রীতি। সেই রীতি মানতে গিয়ে, খেটে খাওয়া মানুষের জান কয়লা। পাছার কাপড় খুলে, চোদ্দো পুরুষের জমিতে অনেক কষ্টে ভাতের জোগাড়, মাছের জোগাড়—এইরকম ইঙ্গিত পদটিতে।
এরকমই একটি
৩. ‘খুদ্দিখাকির বেটি
গুড়া দেখ্যা পাগল’
নিম্নবর্গ মানুষের অর্থনৈতিক অবস্থার ইঙ্গিত আছে এখানে। খুদ খেয়ে বড়ো হওয়া গরিবের মেয়ে, গুড়া দেখে পাগল হয়।
মানুষ কত গরিব হয়, দেখুন তাঁদের যাপন চিত্র
৪. ‘নিন্দ মাসি নিন্দ মাসি
নিন্দ দিয়ে যা
একটা কলাই গুয়ত পড়ল
ধুয়ে ধুয়ে খা
খিদে পেলে গুয়ে খাবার পড়লেও বুঝি খাওয়া যায়! নাকি এটা শুধুই গালাগাল। তেমন ঘুম পেলে ভালো মন্দের বাছবিচার থাকে না। সেটা কেমন? আসুন পড়ি—
৫. ‘হাগা না চিন্হে বাঘা
নিন্ না চিন্হে খাল আর ডোবা’
পায়খানা বা হাগা পেলে বাঘকেও ভয় পায় না মানুষ। ঘুম পেলে কোথায় খাল, আর কোথায় ডোবা, কে হিসেব রাখে।
স্থানীয় উচ্চারণের কথা দু-একটা বলা দরকার। গার্লস স্কুলে চাকরি করার সুবাদে চিরদিন শুনে আসছি গাট ইশকুল। এর মানে যে আসলে গার্ড ইশকুল, মেয়েদের নজর বন্দি করে রাখার ইশকুল তা জানলাম অতি সম্প্রতি। তেমনই লাভ ম্যারেজ মানে লাফ ম্যারেজ—লাফ দিয়ে বিয়ে মানে পালিয়ে গিয়ে বিয়ে।
বিয়ে তো হল, শাশুড়িও বুঝল ‘যার আসেনি বহু/তার বাড়ায়নি লহু’ এ তো শ্বশুরবাড়ির চিরকালীন ক্ষোভ বউকে নিয়ে। ননদ নিয়ে বউমারও খুব জ্বালা। বউয়ের কাছ থেকে এমন সংক্ষিপ্ত ইঙ্গিতময় গালি আমরা আগে শুনিনি—
‘শুকানো মরিচের বড়োই তেজ গো—বড়োই তেজ।
বরের বহিনি গিলার বিনা ভাতারের পেট।’
এই ননদের বিহাতে বউদিরা কী করবে নন্দাইকে নিয়ে?
‘এমন নাচন নাচিমু
পায়ের তোড়া ভাঙিমু
ঢুলিয়া সালাক্ খাড়াই মুতামু।’
রীতি সংস্কার আর সামাজিক বেড়াজালে আবদ্ধ নারীর পারিবারিক উৎসবে বাঁধন হারা উল্লাসের প্রকাশ। তীব্র যৌন ইঙ্গিত। নিয়মের বেড়া জালের বাইরে খোলামেলা যাপনের আহ্বান—
‘অ্যাস করনু ভ্যাস করনু
কাপড় দিনু ধুতে
নাঙের মাথায় টনক নড়ল
ভাতার অ্যাল নিতে।’
ব্যাখ্যা নিষ্প্রয়োজন। ভাতার হয়তো শান্তশিষ্টই ভাবত বউকে, জানত না ‘মিনমিনা গোরু গু খ্যাতে কানা’। বন্ধুকে বিশ্বাসেরও কোনো কারণ নেই
‘বন্ধু বন্ধু রাম রাম
তোমার পুটকি হামার কাম।’
আর শুধু তো সে না, তার বাপও তো ছিল তেমন লায়েক। ব্যাটা-বেটি বাপ-মায়ের মতো হবে এ আর নতুন কথা কী!
‘মা গুণে বেটি, খাপরি গুণে রুটি
বাপ গুণে ব্যাটা, উখলি গুণে আটা।’
আর যার এসবের বালাই নাই, চালচুলোহীন বাউন্ডুলে, তার অবস্থা কেমন? অনেকটা এইরকম
‘মাগ নাই ছেলা
ঢেঁকি নাই কুলা
ভাত রানছে
আলক্ চুলহা’
গ্রাম বাংলার সাধারণ মানুষের এই সব মেঠো আলাপন শহরে সংস্কৃতিতে অশ্লীল। অলোক গোস্বামীর একটা গল্প পড়লাম। গল্পটির নাম ‘হাসির গল্প’। প্রাইমারি স্কুলের ছাত্র অন্যায়ভাবে খেলায় হেরে গিয়ে, বন্ধুকে বলে, তোর মাকে...। এই শুনে শান্তশিষ্ট শিপ্রা দিদিমণি ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়ে, এলোপাথাড়ি মারে। তাকে স্কুলে আসতে বারণ করে। বাবাকে দেখা করতে বলে। বাবা নেতা নিয়ে আসে। ছেলের অপরাধ বুঝতে পারে না কারণ ছেলে তো শুধুই বলেছে। কিছু তো করেনি। করলে বাবা, নিজের হাতে ছেলেকে কেটে ফেলতো, ইত্যাদি...
দিদিমণিকে মারধর খেয়ে স্কুল ছাড়তে হয়।
শিপ্রা ছাত্রপ্রিয়, আদর্শবাদী, তবু তার সঙ্গে এরকম ঘটল—‘দেশ গুণে ভেস’ এই সত্যটা না জানার জন্য। গ্রাউন্ড লেভেল এক্সপিরিয়েন্স—মাটির সঙ্গে যোগাযোগ না থাকার জন্য আমরা অনেক কিছু বুঝি না। ভাষাও বুঝি না। বর্ণহিন্দু বা রক্ষণশীল পরিবারে মেয়েদের কৌমার্য রক্ষার যে মেশিনারি, খালিপা গ্রামগঞ্জের পাঠক্রমের থেকে তার বিস্তর ফারাক রয়েছে।
প্রত্যুষের উল্লিখিত ঘটনাটি যেমন।
প্রাইমারি স্কুল। দরিদ্রসীমার নীচে ইভাঁটার সংলগ্ন স্কুলে মাস্টারমশায় খুব যত্ন নিয়ে ভালোবেসে ছাত্রছাত্রীকে পড়ান। তো একদিন—মাস্টার কীরে আতর কই—দেখছি না তো! ছেলেমেয়েদের গা টেপাটেপি করে হাসাহাসি।
—হাসছিস কেন। কী হয়েছে?
—উ আর বাবু তো পাট খেতে ধরা পড়েছে না!
—পাটখেতে কী করছিল
—লাগাচ্ছিল না?
অথবা এগারো বছরের ছাত্রীর সরল স্বীকারোক্তি
—কাল রাতে মাঠে গেনু তো, উই ভাট্টার বাবুটা ধরে... দিলে
ভাট্টার বাবুদের এটা স্বাভাবিক ক্রিয়া। আর মাস্টারমশাই দিদিমণি যতই সংকোচে, অধঃপতনের লজ্জায় মাটিতে মিশাক অন্ত্যজ দরিদ্র বালিকার কাছে এটা একটা সাধারণ বিষয়। কারণ এরকমই তো ঘটে।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন ঘুষ, চুরি। আমলা বা বাবু সংস্কৃতির যেমন বিভিন্ন সুবিধা অর্জনের মৌলিক অধিকার। তেমনই, খোলা আকাশের নীচে থাকা মেয়েদের যোনি-বিপর্যয়তা। চেঁচামেচি, প্রতিবাদ হলে অর্থ দিয়ে মিটিয়ে দেওয়ার নেটওয়ার্ক আছে। রফা পছন্দের না হলে, তবেই ধর্ষণের অভিযোগ। ব্যাপারটা এমনও হতে পারে যে মেয়েটি বা তার পরিবার উপলক্ষ্য মাত্র—আসল কাজিয়া জমি বা টেন্ডার নিয়ে দুই যুযুধান পক্ষের।
অঞ্চল ভেদে এক-একটা শব্দ কেমন পালটে যায়। সমাজ স্বীকৃত বিবাহিত জীবনে স্বামী বা ভাতার-এর বিশেষ স্থান আছে। সংসারের কর্তা হবার সুবাদে তার মান্যতা, প্রতিপত্তি ও সম্মান। কিন্তু সেই ভাতার যখন ভাত দিতে অপারগ, যখন পেটের ভাতের জন্য অন্য বাবু ধরতে হবে, তখন নিজের সেই ভাতারকে সঙ্গ দেওয়া মানে বেগার খাটা। শহরের পাড়ার লাগোয়া গণিকাপল্লি’র পাশ দিয়ে যাওয়ার সময় স্বপনদা ‘ভাতার-চোদা’ শব্দটি শুনেছিলেন। মহল্লার মাসি জাতীয় এক মহিলা, একটি মেয়েকে তোড়ে গাল দিচ্ছে ‘নিকম্মা ভাতার-চোদা কোথাকার। বাবু ফেলে, ভাতার চুদিস?’ খুবই গর্হিত কাজ। পয়সা যেখানে মেলে না, সেখানে সময় নষ্ট করার কোনো মানে নেই।
বাংলা স্ল্যাংয়ের ভুবন পুরুষশাসিত। সমাজে পুরুষের অগ্রাধিকার, যৌনক্ষেত্রেও তাই। স্ল্যাং তৈরি ও ব্যবহারেও সেই আধিপত্য স্পষ্ট। পুরুষের স্ল্যাংয়ের যে ব্যপ্তি তা মেয়েদের স্ল্যাং-এ নেই। ক্বচিৎ স্ন্যাং-এর মাধ্যমে কারো অকল্যাণ কামনা করা কিংবা অন্যের অসতীত্বের ইঙ্গিত করা—মেয়েদের স্ল্যাংয়ের ব্যাপ্তি এর এমন বেশি কিছু নয়। ‘ভাতারখাকি’ ইত্যাদির মধ্যে আছে অমঙ্গলের কামনা, ‘পেটফেলানি’, ‘খানকি’ ইত্যাদিতে রয়েছে অসতীত্বের আরোপ মেয়েদের চোরাগোপ্তা স্ল্যাংয়ে লিখেছিলাম। কিন্তু এই ‘ভাতার-চোদা’ শব্দটি বিশাল একটা ব্যাপ্তি নিয়ে দাঁড়িয়ে। ভাবুন আধুনিক কোনো গৃহবধূ প্রচুর ডিগ্রিটিগ্রি নিয়ে চাকরি পায়নি, শুধু স্বামীর ঘর সংসার সামলানো কাজকে প্রকাশ করছে এই ভাবে।
—‘কী করি? ভাতার-চুদি...।’
বা বলছে, ‘আমরা তো ভাতার-চোদা’। না! এই শব্দটা সবরকম আর্থ সামাজিক ব্যবস্থা, পুরুষ আধিপত্যবাদ ভেঙে অন্য কথা বলে!
বাঙালি জীবনে রমণী, নীরদচন্দ্র চৌধুরির বিখ্যাত বই। সেই বইয়ের ‘দেশাচার’ অধ্যায়ে তিনি কাম থেকে প্রেমের বিবর্তনের কাহিনি লিখেছেন। ‘ভাববিপ্লবের প্রারম্ভে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ও ঊনবিংশ শতাব্দীর প্রথমে কামের যে রূপ বাংলা দেশে দেখা যাইত উহা অতিশয় জগুপ্সাজনক’—লিখেছেন শ্রীচৌধুরি। এবং এর প্রমাণ স্বরূপ এই পরিচ্ছেদে অনেক কিছু লিখেছেন যা অনেকে ‘রুচিবিরুদ্ধ ও অশ্লীল’ বলে মনে করবে।
তিনি জানিয়েছেন ‘সেকালে বাঙালীদের মধ্যে ‘শাশুড়ে’ এবং ‘বৌও বলিয়া দুটি গাল শোনা যাইত, উহার প্রথমটির অর্থ শাশুড়িরত, ও দ্বিতীয়টির অর্থ পুত্রবধূরত। শ্বশুর-পুত্রবধূর ব্যাপার সম্ভবত খুবই কম দেখা যাইত, কিন্তু শাশুড়ি-জামাই ঘটিত ব্যাপার বিরল ছিল না।’ বালিকা কন্যার সঙ্গে জোয়ান পুরুষের বিয়ে হত। দেখা যেত শাশুড়ি-জামাইয়ের বয়সের ফারাক, শাশুড়ি-শ্বশুরের বয়সের ফারাকের থেকে অনেক কম। তাদের মধ্যে প্রণয় হওয়া একদমই বিচিত্র নয়। এইজন্যই শাশুড়ি-জামাইয়ের আলাপ নিষিদ্ধ, তবু অঘটন ঘটে। ‘কিষৎ কি কাম করিল, জোঁয়াই ভাতারী হইল’—১টি রাজবংশী কথন। জামাই-ভাতারী হয়েছে কেউ, এই ভুল কাজের জন্য ধিক্কার জানানো হচ্ছে। তার বইয়ে শ্রীচৌধুরি মেয়েদের মধ্যে সমকামিতার উদাহরণ দিয়েছেন। হতে পারে ব্যক্তিগত আক্রমণের জন্য এসব সংবাদপত্রে ছাপা হত। যশোলোভী কবিদের ঈর্ষাপ্রসূত আড়াআড়ি কত কুৎসিত হত, উদাহরণ দিয়েছেন তিনি। এক কবি অন্য কবির মাতা সম্বন্ধে বলিতেছেন যে মাতা পুত্রবধূর সহিত (অর্থাৎ প্রতিদ্বন্দ্বী কবির স্ত্রীর সহিত) অস্বাভাবিকভাবে কাম পরিতৃপ্ত করিতেছে। ইহার খোলসা বর্ণনা আছে। পুত্রবধূ হতভম্ব হইয়া, শাশুড়ি কি করো কি করো,’ বলিয়া চেঁচাইতেছে, কিন্তু শ্বশ্রূমাতা কিছুমাত্র গ্রাহ্য না করিয়ে কাজ সমাধা করিতেছে, ও এই কাজের কী সুখ তাহা পুত্রবধূকে বুঝাইতেছে।
বাঙালি সমাজে পাশ্চাত্য প্রভাব আসবার আগে স্ত্রী-পুরুষের সম্পর্ক নিয়ে যে সব ধ্যান-ধারণা জন-প্রচলিত ছিল, তার মধ্যে কোনো মহত্ত্ব, মাধুর্য বা সৌন্দর্য ছিল না—মন্তব্য করেছেন শ্রীচৌধুরি।
অনেক উদাহরণ দিয়েছেন।
স্ত্রীলোককে ‘মাগী’ স্ত্রী জাতিকে ‘মাগী-ছাগী’ বলে তুচ্ছ করা হত। ভদ্র যুবারাও স্ত্রী স্তন-নিতম্বের সঙ্গে গোপন স্থানের বর্ণনা নিয়ে আলাপ করত। স্ত্রী পিত্রালয় থেকে ফিরলে, মিলিটারি অ্যাকাউন্টস্ ডিপার্টমেন্টের কেরানিরা তাদের সহকর্মীকে ঘিরে ধরত, পূর্বরাতে কয়বার হইয়াছে তা জানার জন্য। এর উপর রসিকতা চাগলে তো কথাই নাই। তখন যে কোনো বস্তুর উল্লেখ নরনারীর সঙ্গমের প্রতীক হয়ে দাঁড়াত। প্রেসে কাজ করলে ‘লেড’ ও ‘স্পেস’ বলার উপায় ছিল না। কেরানিগিরি করলে দোয়াত-কলমের উল্লেখ করলে সকলে হাসত।
অসূয়া বা দ্বেষপ্রসূত নিন্দার কথা উল্লেখ করেছেন শ্রীচৌধুরি। লেখকের ভাষাতেই শুনি, এক উচ্চশিক্ষিত ভদ্র ব্যক্তি একদিন আমাকে কলিকাতায় একজন বিশেষ গণ্যমান্য বিদ্বান ও নেতৃস্থানীয় ব্যক্তি সম্বন্ধে বলিলেন, ‘ও তো মাসতুতো বোনের পেট করেছিল।’ আমি কথাটা উড়াইয়া দেওয়াতে বলিলেন “আমি আই ‘উইটনেস’ এনে দেব।” তখন আমি না বলিয়া পরিলাম না, ‘কেউ যে কারো পেট ‘আই-উইটনেস’ রেখে করে তা তো আমার জানা ছিল না।’ তখন তিনি আমাকে বলিলেন, যে দাই গর্ভপাত করাইয়াছিল, তাহার সাক্ষ্যের কথা তিনি বলিতেছেন।
আর একজন আমাকে একদিন কলিকাতার আর একজন সম্ভ্রান্ত ভদ্রলোক সম্বন্ধে বলিলেন, ‘ও তো ভাইঝির সঙ্গে শোয়।’ ইহাও আমি অবিশ্বাস করাতে আপত্তি অগ্রাহ্য করিলেন, তবে ভাইঝির সাফাই হিসেবে বলিলেন, ‘ওর স্বামীর অমুক স্থানে গোদ। তা বলে কি মেয়ে খালি পেটে বসে থাকবে?’
ধনী বয়স্ক কামুকরা অল্পবয়স্ক বালকদের ইন্দ্রিয়পরতন্ত্রতায় দীক্ষিত করত। লেখকের মুখেই শুনি সে কথা—
‘আমার এক বন্ধু আমাকে বলিয়াছেন যে, তাঁহার জ্ঞাতি সম্পর্কের এক কাকা ছিলেন, তিনি তাঁহার যখন দশ বৎসর তখন হইতে তাঁহাকে বারাঙ্গনা জগতের সংবাদ দিতে আরম্ভ করেন। একদিন তাঁহাকে বলেন, ‘যাবি আজ সন্ধেবেলা আমার সঙ্গে এক জায়গায়? বড়ো জবর মেয়ে মানুষ। ঘরে ঢুকতে হলেই পাঁচ টাকা দিতে হয়, আর মাই-এ হাত দিতে দশ টাকা।’
প্রাচীন ভারত ও অর্বাচীন ভারতের বেশ্যাদের শিক্ষার পার্থক্য নিয়েও কথা বলেছেন লেখক। বাবুকে কব্জায় আনার জন্য বেশ্যাদের পঞ্চ মকারের মতো ছয়ে ছ। যথা—ছলনা, ছেনালি, ছেলেমি, ছাপান, ছেমো, ছেঁচড়ামি।
ছেমো? রক্ষিতা অবস্থায় থাকার সময়ে বাবু সন্দেহ করিয়া রাগ করিলে তাহাকে জব্দ করিবার উপায়কে ‘ছেমো’ বলা হয়।
শহরের নানা অভিজ্ঞতা থাকলেও গ্রামেরও যে অধঃপতন হয়েছে লেখকের এ ধারণা ছিল না। তিনি গজেন্দ্রকুমার মিত্রর উপন্যাস ত্রয়ী—‘কলকাতার কাছেই,’ ‘উপকণ্ঠে ও পৌষ ফাগুনের পালা’ এবং জীতেন্দ্রনাথ চক্রবর্তীর ‘পিছু ডাকে’ উপন্যাস ‘পীড়াদায়ক কলুষিত’ চিত্র পেয়ে, তা বিশ্বাস করতে চাননি। জীতেন্দ্রনাথের বইকে ‘করোসিভ’-ও বলেছেন। লেখক ক্ষুণ্ণ হয়ে উত্তর করেন, বইটা গল্প হলেও, গ্রাম্য জীবনের সাক্ষাৎ অভিজ্ঞতা থেকে লেখা। গজেনবাবুও তাঁকে জানিয়েছিলেন যে, তাঁর কাহিনি বাস্তবজীবনের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত।
‘হেটো কথা’য় চারপাশের মানুষজনের বুলি, গালি নিয়েই বলতে চেয়েছি। বাংলা সাহিত্যে অশ্লীলতা নিয়ে পৃথক কাজ হতে পারে। এই অধ্যায়ের তেমন কিছু উদ্দেশ্য নেই।
গজেন্দ্রকুমার মিত্রর উপন্যাস ত্রয়ী নীরদচন্দ্র চৌধুরির ভালো লাগেনি, বিশ্বাস করতে পারেননি। এই উপন্যাসের মূল চরিত্র চিত্র শ্যামা ঠাকরুণ আমাদের অন্য এক অজ্ঞাত জগতের সামনে দাঁড় করিয়ে দেন। যে জগৎ নিষ্ঠুর। জগদ্ধাত্রীর মতো রূপসী দশবছরের এক বালিকা ফুলশয্যার রাতে লজ্জায় মুখ তুলতে পারছে না। মিনিট খানেক চেষ্টা করার পর স্বামী বালিকা বধূ শ্যামার মাথায় সজোরে এক গাঁট্টা মেরে বলল, ‘ও আবার কি ছেনালি হচ্ছে—সোজা হয়ে বোস বলছি নইলে মেরে একেবারে পস্তা উড়িয়ে দেব। ...হুঁ-হুঁ, আমি বাবা পুরুষ-বাচ্চা। মাগের ভেড়ো হবার বান্দা নয়।’ ছাত্রবৃত্তি পড়া, রুচিশীল পরিবারের শ্যামা—কীভাবে বামুনের গোরু দুশ্চরিত্র নরেনের সঙ্গে জীবন কাটিয়ে ঊনআশি বছরের টাক পড়া, মাজাভাঙা, ত্রিভঙ্গ চ্যালাকাঠের মতো বুড়ি হল —সে এক বিচিত্র জীবন কাহিনি। ‘চোখখাকী শতেক-খোয়ারী’ ‘ফম্বাজ মিন্সে’, ‘উন পাঁজুরে বরাখুরে ছোঁড়া, ‘ধোঁককেশো ঘাটের মড়া’ বর, মেয়েরা এই সব বিশেষণ ব্যবহার করছেন। বামুন ঘরের পুরোহিত ছেলে মাকে ‘মাইরি’ বলে কিরা কাটে, সম্বোধন করে ‘মা-মাগী’ বলে। ‘শুয়োর কমনেকার’ গালাগালটি অনেকবার ব্যবহার হয়েছে। কমনেকার শব্দটির অর্থ বুঝতে পারিনি।
খ্যাস্টা শব্দটি মালদহ অঞ্চলে ব্যবহার হয়—অর্থ রসকষহীন। খুইষ্টা শব্দটি শুনিনি। এর অর্থ নোংরা, শৌচাশৌচ বিচারহীন। শ্রী কামিনীকুমার রায়ের ‘লৌকিক শব্দকোষে’, কতকগুলি অন্যরকম শব্দ পেলাম। সবগুলিই মেয়েদের বিশেষণ—
আভাতারী—যার স্বামী নাই
উট কপালী (উঁচ কপালী) উঁচু কপাল দুর্ভাগ্যের চিহ্ন। খাইমুছী—যে স্ত্রীলোক সকলকে মুছিয়া খাইয়াছে। গঙ্গাজলী—সরল। পহেলা ঘর—বিবাহিত প্রথম স্ত্রী। পাটাবুকী—পাষাণী। সন্তানহীনা। হুড়কো—যে মেয়ে স্বামীর কাছে যাইতে ভয় পায়।
অপিণ্ডে, অশ্রাদ্ধে—শব্দগুলি গ্রাম্য স্ত্রী-লোকের গালি বিশেষ। মূল অর্থ, যার পিণ্ড দেবার বা শ্রাদ্ধ করার কেউ নাই।
অপ্পাই, অলপ পাইয়া, অল্প পেয়ে—ওই ‘তুই শিগগির মর’ এই রূপ কামনাব্যঞ্জক।
‘পোতা’ শব্দটি তারা ব্যবহার করেন অণ্ডকোষ, বিচি বা হোল বোঝাতে।
বাদিয়া মেয়েদের গালি-গালাজ
বৈচিত্র্যময় জনজাতির বাস মালদহে। সাঁওতাল, ওরাওঁ, কোরা মুন্ডা, মাহালী, মালপাহাড়িয়া উপজাতির সঙ্গে আছেন বিভিন্ন তপশিলী জাতি—রাজবংশী, পলিয়া, নমশূদ্র, পোদ, পাটনি, বাগদি, ভুঁইমালি, বিন্দ, চামার, ধোপা, ডোম, মালো-ঝালোমালো, কেওড়া, খয়রা এরকম ৩৯টি জনজাতি (প্রদ্যোৎ ঘোষ: মালদহ জেলার ইতিহাস, প্রথম পর্ব, পৃ. ১৩৩)। বৈচিত্র্যময় ভাষা ও যাপন প্রণালী।
স্ন্যাং-এদের কাছে গালি। গালি খুব প্রয়োজনীয় কারণ ‘গালি দিলে মন খালি’…গালির এত সংক্ষিপ্ত ব্যঞ্জনা কোথাও পাইনি।
আবদুস সামাদ ‘শের বাদিয়াদের কথা লেখ্য’ বইয়ে (পৃ. ১২১) মেয়ে বা স্ত্রীলোকদের কিছু গালি-গালাজের উদাহরণ দিয়েছেন। যেমন—আঁওইর্যা চোদা, ইষ্টাইল্যা চোদা, ঘিক্ট্রনাহাচোদা বা ঘিনহীচুদি, বিতাসিরাচোদা, মোস্না চোদা, লেল্হিচুদি, শীল্যাচুদি, শীতল্যা মুখি, উট্কামারানি, ভাতারকাম্ড়ি, জগ্জিট্ঠি, গাঁটঠা, মরা, খালেভরা, গিধ্নী, কামাসুৎ মিন্স্যা বা মাগি, কাচ্চিম্যা ভরানি, ল্যাড়চুদি, লিচ্চোড়মাগি বা মিন্সা, উগ্রা উঠানি, বনবুঁতাতি, ড্যাহিনমাগি, হায়াখোর, খোবিশ্ মাগি বা মিন্স্যা, খেপীচুদি, ছুঁচ্ল্যা মুখী ইত্যাদি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইনএই বইয়ে প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয়বস্তু রয়েছে।
পড়া চালিয়ে যেতে নিশ্চিত করুন যে আপনার বয়স ১৮ বছর বা তার বেশি।