সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

এক দর্জির এক সাকরেদ ছিল। সাকরেদ কাজের খোঁজে নানা জায়গায় ঘুরছিল, কিন্তু কোথাও কাজ পাচ্ছিল না। তার সব টাকা ফুরিয়ে গেল, পকেটে একটি আধলাও রইল না। কি খাবে এই হল তার ভাবনা। সেই সময় রাস্তায় তার এক ইহুদির সঙ্গে দেখা। সাকরেদের মনে হল এর কাছে প্রচুর টাকা থাকতে পারে। অমনি তার মনে শয়তানের উদয় হল। ইহুদিকে চেপে ধরে বললে— দে তোর কাছে যা টাকা কড়ি আছে। নইলে এক ঘায়ে তোকে মেরে ফেলব।

ইহুদি বললে— মহাশয়, আমার প্রাণ রক্ষা করুন। আমার কাছে মাত্র আট্‌টি পয়সা আছে।

সাকরেদ বললে— ফের মিথ্যে কথা! অনেক টাকা তোর কাছে আছে। দিবিনে? এই বলে এমন কয়েক ঘা কষালো যে সে মর-মর হয়ে পড়ল।

মারা যাবার সময় ইহুদি বলল— নিরীহ লোককে তুমি মারলে বটে, সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে। বলে সে মারা গেল।

দর্জির সাকরেদ তার এ পকেট ও পকেট খুঁজলো কিন্তু আটটি পয়সার বেশি বেরল না। তখন সে ইহুদির দেহ কাঁধে চড়িয়ে একটা ঝোপের পিছনে ফেলে দিয়ে এল। তারপর নিজের পথে চললো কাজের খোঁজে।

অনেক দূর যাবার পর শেষে এক শহরে পৌঁছে এক দর্জির দোকানে কাজ পেল। ওস্তাদের ছিল একটি সুন্দরী মেয়ে। তার আবার পছন্দ হয়ে গেল সাকরেদকে। সাকরেদের সঙ্গে ওস্তাদের মেয়ের বিয়ে হয়ে গেল। দুজনে সুখে ঘরকন্না করতে লাগল।

এর অনেকদিন পরে তাদের দুটি সন্তান হল। আর এদিকে ওস্তাদ আর ওস্তাদের বৌ দুজনেরই বয়েস হয়েছিল— তারা মারা গেল। তখন সাকরেদই হল ওস্তাদ আর দোকানের মালিক।

এই সময় একদিন সকালবেলা দর্জি জানলার ধারে খাবার টেবিলের পাশে বসে আছে, তার বৌ পেয়ালা ভর্তি কফি নিয়ে এল। দর্জি পেয়ালা থেকে পিরিচে কফি ঢেলে ফুঁ দিয়ে চুমুক দিতে যাচ্ছে সেই সময় সে দেখলে পিরিচের উপর সূর্যের আলো এসে পড়েছে আর তাই থেকে আলো ঠিকরে উঠে দেয়ালের গায়ে চিত্রবিচিত্র করছে।

দর্জি সেইদিকে খানিক তাকিয়ে থেকে বলল— হাঃ হাঃ, সূর্য চেষ্টা করছে বটে কিন্তু প্রকাশ করতে পারছে না!

বৌ বললে— কি বলছ তুমি? ওর মানে কি?

দর্জি বলল— বলতে মানা।

বৌ বলল— বা রে, তুমি যদি আমায় ভালবাস তাহলে নিশ্চয় বলবে।

দর্জিও বলবে না, বৌ-ও ছাড়বে না।

বৌ কেবলই বলে— শুধু আমাকে বলো। আমি কাউকে বলব না!

বৌয়ের ঘ্যানঘ্যানানি আর সহ্য করতে না পেরে শেষে দর্জি বললে— বহু বছর আগে যখন আমি কপর্দকহীন হয়ে কাজের খোঁজে ঘুরে ঘুরে বেড়াচ্ছি সেই সময় পথে এক ইহুদিকে খুন করেছিলুম তার টাকা কেড়ে নেবার জন্যে। সেই ইহুদি মরবার সময় শেষ কথা বলেছিল— সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে। আজকের সকালের সুর্য সেই কথাই প্রকাশ করবার জন্যে আমার কফির পিরিচে পড়ে ঠিকরে গিয়ে দেয়ালের গায়ে চিত্র-বিচিত্র করেছিল। কিন্তু প্রকাশ করতে পারল কি?

এই বলে সে বৌকে বার বার বলে দিল এই ঘটনা যেন প্রকাশ না হয়। হলে তার প্রাণ সংশয়। বৌ বললে, সে কাউকেই বলবে না।

কফি খেয়ে দর্জি যেই তার কাপড়ের টুকরো নিয়ে বসল, অমনি তার বৌ উঠে গিয়ে তার প্রাণের সখীকে অতি গোপনে তার স্বামীর কীর্তির কথা বলে এল। সইকে বার বার সাবধান করে দিয়ে এল একথা সে যেন কাউকে না বলে।

দু’ দিনও কাটলো না সারা শহর জেনে গেল ব্যাপারটা। সকলেরই মুখে ওই এক গল্প। দর্জিকে ধরে কাজীর কাছে আনা হল। কাজীর বিচারে খুনের যা শাস্তি তাই প্রাপ্য হল দর্জির।

সূর্যের আলোতেই সব কিছু প্রকাশ হল।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%