চুরি-করা আধলা

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

একদিন এক গৃহস্থ তাঁর স্ত্রী ও ছেলেমেয়েদের সঙ্গে খেতে বসেছেন, তাঁদের সঙ্গে বসেছেন একজন নিকট বন্ধু। যখন সবাই খাচ্ছে আর ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজছে সেই সময় বন্ধু দেখলেন দরজাটা খুলে গেল আর একটি পাঙাস বরণ শিশু বরফের মতো সাদা কাপড় পরে ঘরে এসে ঢুকল। কোনো দিকে না তাকিয়ে কোনো কথা না বলে সে সোজা চলে গেল পাশের ঘরে। একটু পরেই সে বেরিয়ে এল, তারপর কোনোদিকে না চেয়ে ধীর গতিতে বেরিয়ে গেল যে দরজা দিয়ে ঢুকেছিল সেই দরজা দিয়ে। দ্বিতীয় দিনেও ছেলেটি আবার এল গেল আগের মতো। তৃতীয় দিনেও একই ব্যাপার।

এ ক’দিন এ নিয়ে কোনো কথা বন্ধুটি বলেন নি। কিন্তু তৃতীয় দিনে তিনি জিজ্ঞেস করলেন—ঐ যে ছেলেটি রোজ পাশের ঘরে যায় আবার বেরিয়ে আসে, ও ছেলেটি কার?

গৃহস্থ বললেন—কই আমি তো কোনো ছেলে দেখিনি? কার ছেলে তা-ও জানি না।

পরদিন ছেলেটি যখন আবার এলো বন্ধু আঙুল তুলে তার দিকে দেখালেন। কিন্তু গৃহস্থ কিছুই দেখতে পেলেন না। গৃহিণী বা ছেলেমেয়েরাও কিছু দেখতে পেল না।

বন্ধু খানিকটা অবাক হয়ে উঠে গিয়ে পাশের ঘরের দরজার কাছে দাঁড়ালেন। তারপর দরজাটা একটু খুলে উঁকি মেরে দেখলেন। দেখেন ছেলেটি কাঠের মেঝের উপর হাঁটু গেড়ে বসে কাঠের ফাঁকে ফাঁকে কি যেন খুঁজছে। তাঁকে দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ছেলেটি মিলিয়ে গেল।

তিনি এসে গৃহস্থকে বললেন সব কথা। ছেলেটিকে কেমন দেখতে তা-ও ভাল করে বলতেই গৃহিণী বললেন—বুঝেছি, এ তো আমারই ছেলে যে এক মাস আগে মারা গেছে।

সকলে মিলে তখন পাশের ঘরে গিয়ে মেঝের কাঠ ফাঁক করতেই তার তলা থেকে দুটি তামার আধলা বেরিয়ে পড়ল।

গৃহিণী তখন বললেন—এই আধলা দুটি আমার ছেলেকে দিয়েছিলুম, গরীব দুঃখীকে দেবার জন্যে, মনে আছে।

ছেলেটি হয়তো বিস্কুট কেনবার জন্যে আধলা দুটি কাঠের ফাঁকে লুকিয়ে রেখেছিল। এই কারণেই কবরের মধ্যে থেকেও সে শান্তি পাচ্ছিল না। তাই প্রতিদিন দুপুর বেলা খুঁজতে আসছে।

গৃহস্থ তখনই একজন ভিখারীকে ডেকে আধলা দুটি দিয়ে দিলেন। তার পর থেকে আর সেই শিশুটিকে দেখা যায়নি।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%