একটি পেরেক

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

এক মেলায় এক বণিক তার মাল বেচে অনেক পয়সা কামালো। পসরা বিক্রি করে সে সোনা আর রুপোয় বাক্স ভরে ফেললে। ভাবলো রাত হবার আগেই বাড়ি ফিরে যাওয়া যাক। ভেবে তার টাকা-ভরা বাক্স ঘোড়ার পিঠে চাপিয়ে বেরিয়ে পড়ল বাড়ির পথে।

দুপুরবেলা সে এক শহরে খানিক জিরিয়ে নিলে। তারপর যখন আবার বেরোতে যাবে, আস্তাবলের সহিস তার ঘোড়াকে বার করে এনে বললে—দেখুন বাবু, আপনার ঘোড়ার পিছনের বাঁ পায়ের নালে একটি পেরেক কম। কোথাও পড়ে গেছে মনে হয়। লাগিয়ে দেব?

বণিক উত্তর করলেন—ছ-মাইল তত পথ—ঐটুকু সময়ের মধ্যে ঘোড়ার নাল খসে পড়বে না। আমার বিষম তাড়া—এখন পেরেক থাক।

বিকেলে তিনি আর-এক জায়গায় নেমে ঘোড়ার আস্তাবলে ঘোড়াকে খেতে পাঠালেন। নিজে বসলেন সরাইখানার ঘরে। আস্তাবলের সহিস তাঁর কাছে এসে বললে—হুজুর, আপনার ঘোড়র পিছনের বাঁ পায়ে কোন নাল নেই। ওকে কি কামারের বাড়ি নাল পরাতে নিয়ে যাব?

বণিক বললেন—নাল পরাবার দরকার নেই। আর তো দু-মাইল মাত্র পথ। ওটুকু ঠিক যেতে পারবে। আমার বেজায় তাড়া।

ঘোড়ায় চড়ে আবার তিনি বেরিয়ে পড়লেন। কিন্তু কিছুদূর যেতে না যেতেই ঘোড়া খোঁড়াতে লাগল। খুঁড়িয়ে চলে তারপর হোঁচট খেতে শুরু করলে। হোঁচট খেতে খেতে কিছুদূর গিয়ে হঠাৎ উল্টে পড়ে পা-টাই ভেঙে ফেলল। বণিককে তখন ঘোড়াকে সেইখানেই রেখে যেতে হল। ঘোড়ার পিঠ থেকে ভারি বাক্স নামিয়ে নিজের পিঠে তুলে হেঁটে বাড়ি ফিরতে হল। বাড়ি পৌঁছতে হয়ে গেল অনেক রাত। তিনি বললেন—ঐ অপয়া পেরেকটার জনেই এত বিপদ!

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%