ট্রুডে গিন্নী

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

ছোট্ট একটি মেয়ে ছিল, সে ছিল যেমন একগুঁয়ে তেমনি ছিল তার সব কিছুতে কৌতূহল। তা ছাড়া তার বাপ-মা যখন তাকে কিছু করতে বলতেন, সে তাতে কানই দিত না। এমন মেয়ের কপালে যে দুঃখ থাকবে এ আর আশ্চর্য কি?

একদিন সে তার বাপ-মাকে বলল— বাবা, মা, ট্রুডে গিন্নী কে?

তাঁরা বললেন— সে জেনে তোর কি দরকার?

মেয়ে বলল— আমি ট্রুডে গিন্নীর কথা এত শুনেছি যে আমার খুব কৌতূহল হচ্ছে তাকে দেখতে। যাবো একদিন। লোকে বলে সে এমন সব অদ্ভুত জিনিস নিয়ে ঘর করে, সে নিজেও এমন অদ্ভুত যে আমি আর থাকতে পারছি না। একদিন তাকে দেখবই।

বাবা-মা বললেন— খবরদার, আমরা একদম মানা করছি তোমায় সেখানে যেতে। ট্রুডে গিন্নী খুব খারাপ লোক। সে অনেক কুকাজ করে। তুমি যদি সেখানে যাও তাহলে তুমি আর আমাদের মেয়ে নও।

কিন্তু সেই একগুঁয়ে মেয়ে বাবা-মার বারণ শুনল না। সে একদিন গিয়ে হাজির হল ট্রুডে গিন্নীর কাছে।

ট্রুডে গিন্নী তাকে দেখে বললেন— তোমার মুখ অমন সাদা হয়ে গেছে কেন?

মেয়েটি কাঁপতে কাঁপতে বলল— মা গো! যা দেখলুম তাতেই আমার হাত-পা পেটের মধ্যে সেঁধিয়ে গেছে।

—কি দেখেছ?

—দেখলুম তোমার সিঁড়ির উপর বসে মিশকালো একজন লোক।

—সে তো কয়লা-ওয়ালা।

—তারপর দেখলুম একজন সবুজ লোক।

—সে তো বনের রক্ষী।

—তারপর দেখলুম রক্তের মতো রাঙা একজন লোক।

—সে তো কসাই।

—ট্রুডে গিন্নী, আমি বড় ভয় পেয়েছি। জানলা দিয়ে উঁকি মেরে দেখলুম— দেখি সেখানে তুমি নেই। বললে না পেত্যয় যাবে দেখি স্বয়ং শয়তান বসে—মাথা দিয়ে তার আগুন বেরুচ্ছে।

গিন্নী বললেন— ও হো! তবে তো তুমি ডাইনি বুড়িকে তার আসল রূপেই দেখেছ। তোমার জন্যে আমি অপেক্ষা করছিলুম; অনেক দিন ধরেই করছিলুম। তোমাকে দিয়ে আমি খানিকটা আলো পাবো।

বলে ট্রুডে গিন্নী মেয়েটিকে এক কুঁদো কাঠে পরিণত করে ফেলল। তারপর কাঠটাকে তুলে আগুনের মধ্যে গুঁজে দিল। দেখতে দেখতে কাঠ পুড়ে আলো আর উত্তাপ বেরোতে লাগল। বুড়ি তখন বসল আগুনের ধারে আরাম করে আগুন পোয়াতে।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%