সর্বনেশে অতিথি

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

এক ছিল মোরগ আর তার মুরগী।

তারা একদিন ঠিক করল যে তাদের পুরোনো প্রভু ডাক্তার কর্বেস্-এর সঙ্গে দেখা করতে যাবে। ভারি সুন্দর দেখতে একটা গাড়ি তৈরি করল তারা— তাতে চারটি লাল চাকা লাগালো আর গাড়িতে জুতলো চারটি ইঁদুর। তারপর তারা তাইতে বসে চললো ডাক্তার কর্বেস্‌-এর বাড়ি।

কিছুদূর গিয়েই তাদের এক বেড়ালের সঙ্গে দেখা। বেড়াল বললে— কোথায় চললে গো?

মুরগী জবাব দিলে— চলেছি আমাদের পুরোনো প্রভু ডাক্তার কর্বেস্‌-এর সঙ্গে দেখা করতে।

বেড়াল বললে— তবে আমাকেও নিয়ে চলো।

মুরগী বলল— সে তো খুব ভালো কথা। তবে তুমি পিছনে উঠে বস ভাই, সামনে বসলে উল্টে পড়ে যাবে।

আট জনে বসা যায় ভিতরে ও বাহিরে

চার-চাকা গাড়ি মোর আর কি বা চাহি রে?

টানিছে ইঁদুর তাহা বড় মনোহর—

চলিয়াছি ডাক্তার কর্বেস-ঘর।

তারপর গাড়িতে উঠল এক যাঁতা কলের পাথর, তারপর উঠল এক ডিম, এক হাঁস, মোজা সেলাইয়ের ছুঁচ আর শেষে এক আলপিন। আটজন যাত্রী নিয়ে গাড়ি চললো ছুটে। তারা যখন ডাক্তার কর্বেস্‌-এর বাড়ি এসে পৌঁছল, তিনি বাড়ি ছিলেন না। কাজেই বাড়িতে ঢুকে যে-যার আয়েস করে বসল।

ইঁদুররা গাড়িটাকে টেনে নিয়ে গেল আস্তাবলে। মোরগ আর মুরগী উড়ে গিয়ে দাঁড়ে বসল। বেড়াল উনুনের ছাইগাদায় কুণ্ডলি পাকিয়ে বসল। হাঁস গেল ঝরনার জলে সাঁতার কাটতে। ডিম নিজেকে তোয়ালেতে জড়িয়ে আরাম করে রইল। মোজা সেলাইয়ের ছুঁচ চেয়ারে ফুটে রইল মাথা নিচু করে আর আলপিন বিছানায় লাফিয়ে উঠে বালিসে ঢুকে গেল। যাঁতাকলের পাথর করল কি, সদর দরজার উপর ঝুলে রইল।

খানিক পরে ডাক্তার কর্বেস এসে ঢুকলেন। তাঁর চাকর বাড়ি ছিল না। কি আর করেন? নিজেকেই আগুন জ্বালাতে হবে। ঢুকলেন রান্না ঘরে। উনুনের কাছে আসতেই ছাইগাদা থেকে একরাশ ছাই ছুঁড়ে মারল বেড়াল তাঁর মুখে। তিনি ছুটলেন ঝরনায় মুখ ধুতে। সেখানে ছিল হাঁস; সে এত জল ছিটিয়ে দিল যে ডাক্তার কর্বেস ছুটলেন তোয়ালে আনতে। যেই না তোয়ালে দিয়ে মুখ মুছতে যাওয়া অমনি তার ভিতর থেকে ডিম লাফিয়ে উঠে তাঁর মুখের উপর ভেঙে গেল। চোখে ডিমের রস আঠার মত লেগে চোখ জুড়ে গেল। তিনি একটু শান্ত হবার জন্যে বসতে গেলেন চেয়ারে। সঙ্গে সঙ্গে মোজা সেলাইয়ের ছুঁচ ঢুকে গেল তার পায়ে। ভীষণ রেগে তিনি লাফিয়ে উঠে ঝাঁপ দিয়ে পড়লেন বিছানায়। অমনি প্যাঁট করে আলপিন ফুটে গেল তাঁর মুখে। আর সহ্য করতে পারলেন না। চিৎকার করে এই বলতে বলতে ছুটে বেরোলেন— কোন শয়তান আমার বাড়ির সব কিছুকে মন্তর করেছে! ছুটে বেরতে গিয়ে যেই সদর দরজা খুলেছেন অমনি মাথার উপর থেকে যাঁতা কলের পাথর খসে দিয়েছে তাঁকে চাপা। সেই ভারি পাথরের আঘাতেই তাঁর প্রাণ বেরিয়ে গেল।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%