খড়, কয়লা আর শিমের বিচি

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

এক গ্রামে এক গরিব গৃহিণী ছিল। সে একদিন একপাত্র শিমের বিচি নিয়ে রাঁধতে গেল। উনুনে আঁচ দিল। যাতে আঁচটা বেশি হয়, একবোঝা খড় পুরে দিল তার মধ্যে। যখন সে কড়ায় বীচগুলি ঢালতে যাচ্ছে, একটি বিচি বাইরে পড়ে গেল—গৃহিণীর চোখে পড়ল না। শিমের বিচিটি মাটিতে পড়ে রইল একটি খড়ের টুকরোর পাশে। তার একটু পরেই একটি জ্বলন্ত কয়লার টুকরো উনুন থেকে লাফিয়ে তাদের পাশে এসে পড়ল। খড় বললে—তোমরা কোথা থেকে এখানে এলে ভাই?

কয়লা বললে—আমি উনুন থেকে লাফিয়ে পড়েছি। যদি না জোর করে লাফিয়ে পালাতুম, নিশ্চয়ই আমার মৃত্যু হত উনুনের মধ্যে। একেবারে পুড়ে ছাই হয়ে যেতুম।

শিমের বিচি বললে—আমিও গায়ের চামড়া বাঁচিয়ে কোনরকমে পালিয়ে এসেছি। বুড়ি গিন্নি যদি আমায় একবার হাঁড়ির মধ্যে ফেলতে পারত তাহলে সূপ বানিয়ে ছেড়ে দিত। কোন দয়া দেখাতো না।

খড় বললে—আমারও ভাগ্যটা একবার দেখ। বুড়ি আমার ভাইদের সবাইকে আগুনে পুড়িয়েছে; তারা ধোঁয়া হয়ে উড়ে গেছে। একসঙ্গে ষাটখানাকে মুঠিয়ে ধরে তাদের প্রাণ নিয়েছে বুড়ি। ভাগ্যক্রমে তার আঙুল ফসকে পালিয়ে এসেছি।

কয়লা বললে—কিন্তু আমরা এখন করব কী?

শিমের বিচি বললে—আমার মনে হয় আমরা যখন সৌভাগ্যক্রমে বেঁচেই গেছি, আমাদের উচিত বন্ধুর মতো একসঙ্গে থাকা। আর কোন নতুন বিপদ আসার আগেই আমাদের উচিত একসঙ্গে কোন বিদেশে পালিয়ে যাওয়া।

প্রস্তাব শুনে অন্য দু-জন খুশি হল। তারা একসঙ্গে বেরিয়ে পড়ল পথে। একটু পরেই পথে পড়ল ছোট এক নদী। নদীর উপর কোন সাঁকো ছিল না বলে তারা ভেবেই পেলে না কী করে পার হওয়া যায়। খড়ের মাথায় এল এক বুদ্ধি; সে বললে—আমি এপার থেকে ওপারে শুয়ে পড়ি আর তোমরা আমার উপর দিয়ে পার হয়ে যাও, যেমন সাঁকো পার হও। খড় হাত-পা ছড়িয়ে শুয়ে পড়তে কয়লা লাফিয়ে উঠল সাঁকোর উপর। কিন্তু মাঝামাঝি জায়গায় এসে যখন পৌঁছেছে, শুনতে পেল পায়ের তলায় জল কলকল করে বয়ে চলেছে। তাতে ভয় পেয়ে সে চুপটি করে দাঁড়িয়ে গেল, আর সামনের দিকে এগোবার চেষ্টা করলে না। তার ফলে খড় পুড়তে লাগল আর দেখতে দেখতে দু-টুকরো হয়ে জলে পড়ে গেল। কয়লাও পড়ল সেইসঙ্গে জলে—ফোঁস করে বেরোলো খানিকটা ধোঁয়া—সে-ই হল তার শেষ নিশ্বাস। শিমের বিচি বুদ্ধিমানের মতো পারে দাঁড়িয়ে ছিল, সে না হেসে থাকতে পারল না। এমনই হাসল যে গেল ফেটে। ওতেই ওরও শেষ হয়ে যেত যদি না, কী ভাগ্যিস, এক দর্জি ওকে দেখতে পেত। কাজের খোঁজে বেরিয়ে দর্জি একটু জিরোবার জন্যে নদীর ধারে বসে ফাটা শিমের বিচিকে দেখতে পেয়ে হাতে নিল। তারপর ছুঁচ সুতো বার করে ফাটাটা জুড়ে দিলে। শিমের বিচি তাকে প্রাণভরে ধন্যবাদ দিল। কালো সুতো দিয়ে দর্জি সেলাই করেছিল বলে সেই থেকে শিমের বিচির গায়ে একটি কালো টানা রেখা দেখা যায়।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%