শবাচ্ছাদনী

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

এক ছিল মা, তার ছিল সাত বছরের একটি ছোট্ট ছেলে। ছেলেটি এত সুন্দর, যে তাকে দেখত সেই ভালবাসত। আর মা তাকে ভালবাসত পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি। এখন হল কি, ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ভগবান এসে তাকে নিয়ে গেলেন। মায়ের বুক ভেঙে গেল। কোনোমতেই তাঁকে শান্ত করা গেল না। তিনি সারাদিন সারা রাত কাঁদতে লাগলেন।

এদিকে ছেলেটিকে কবর দেবার কয়েকদিন পর থেকেই তাকে রাত্রিবেলা দেখা যেতে লাগল। বেঁচে থাকতে যেখানে সে বসত, খেলা করত, সেইখানে সে আসত আর তার মা কাঁদলে সে-ও কাঁদত। সকাল হলে আর তাকে দেখা যেত না। মায়ের কান্না থামল না। একদিন রাত্রে ছেলেটি এল গায়ে তার সাদা শবাচ্ছাদনী জড়িয়ে। যে আচ্ছাদনী দিয়ে ঢেকে তাকে কফিনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছিল, মাথায় যে ফুলের মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল সেই সব পরে মায়ের বিছানায় তাঁর পায়ের কাছে এসে দাঁড়াল। দাঁড়িয়ে বলল— মা, তোমার কান্না থামাও, নইলে কফিনের মধ্যে আমি ঘুমিয়ে পড়তে পারছি না। তোমার চোখের সমস্ত জল আমার আচ্ছাদনীর উপর এসে পড়ছে।

শুনে মায়ের ভয় হল। সেই থেকে সে আর কাঁদল না। তার পরের রাত্রে ছেলেটি আবার এল। হাতে তার ছোট্ট একটি আলো। সেই আলো তুলে ধরে সে বললে— দেখ মা, আমার আচ্ছাদনী প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি আমার কবরে ঘুমোতে পারব।

সেই থেকে মা তার দুঃখ ভগবানের পায়ে নিবেদন করলো। সহ্য করলো তার মনের কষ্ট। ছেলেটিও তার পর থেকে আসা বন্ধ করে তার ছোট্ট বিছানায় ঘুমিয়ে রইল।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%