শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

শ্লাউরাফ্‌ফেনের যুগে গিয়েছিলাম আমি শ্লাউরাফ্‌ফেনের দেশে। সেখানে গিয়ে দেখলুম রোম নগরী ছোট্ট একটা রেশমী সুতোয় ঝুলছে; আর একটি পা-কাটা লোক দেখলুম যে দ্রুতগামী ঘোড়ার চেয়েও জোরে দৌড়োয়; একটি ধারালো তলোয়ার দেখলুম, তা দিয়ে এক কোপে একটা সাঁকো কেটে ফেলা যায়। একটি কমবয়সী গাধা দেখলুম, তার রূপোর নাক, সে দু’ ঝাঁক খরগোসকে তাড়া করে যাচ্ছে; একটা প্রকাণ্ড লেবু গাছ দেখলুম যার ডালে ডালে গরম কেক হচ্ছে। সেখানে দেখলুম একটি রোগা বুড়ো ছাগল পিঠে করে এক-শ গরুর গাড়ির মতো চর্বি আর ষাট বস্তা নুন নিয়ে যাচ্ছে। এই কি যথেষ্ট মিছে কথা বলা হল না?

সেখানে দেখলুম একটা লাঙল জমি চষছে কিন্তু লাঙল টানা ঘোড়াও নেই গরুও নেই; দেখলুম এক বছর বয়সের একটি শিশু একটি যাঁতার চাকি নিয়ে রাটিস্‌বন শহর থেকে ত্রিভ্‌স্‌ শহর পর্যন্ত, তারপর ত্রিভ্‌স্‌ থেকে স্ত্রাস্‌বুৰ্গ পর্যন্ত ছুঁড়ে ফেলে দিল। একটি বাজপাখি রাইন নদী সাঁতার দিয়ে পার হল। সেই নদীতে কয়েকটি মাছ পরস্পরের মধ্যে এমনই গোলমাল শুরু করে দিল যে স্বর্গ পর্যন্ত তার আওয়াজ পৌঁছতে লাগল; আর একটা উঁচু পাহাড়ের চূড়ো থেকে এক গভীর উপত্যকা বেয়ে জলের মতো মধুর স্রোত নেমে আসছিল—এ সবই অতি অদ্ভুত। দুটো কাক দেখলুম্‌, তারা মাঠের ঘাস কাটছিল। দুটো ডাঁশ দেখলুম যারা একটা সাঁকো তৈরী করছিল; আর দুটো ঘুঘু একটা নেকড়ে বাঘকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল; দুটো ব্যাং মিলে ধান ঝাড়ছিল। সেখানে দুটো ইঁদুর দেখলুম, তারা ধর্মযাজককে পূত পবিত্র করছিল; দুটো বেড়াল দেখলুম তারা একটা ভাল্লুকের জিভ আঁচড়ে ছিঁড়ে দিল। তারপর একটি গুগলি ছুটতে ছুটতে এসে দুটো ভীষণ সিংহকে মেরে ফেলল। একজন নাপিত দাঁড়িয়ে ছিল, সে এক মহিলার দাড়ি কামিয়ে দিল; দুটি দুগ্ধপোষ্য শিশু তাদের মাকে এক ধমক দিল চুপ করে থাকবার জন্যে। সেখানে দুটি গ্ৰেহাউণ্ড কুকুর দেখলুম যারা জল থেকে একটা কারখানা বাড়ি টেনে তুললো; তার পাশে মুখ শুকনো করে দাঁড়িয়ে ছিল একটি ঘোড়া, সে বললে—ঠিক করেছে! আর দেখলুম উঠোনে দাঁড়িয়ে আছে চারটি ঘোড়া, তারা প্রাণপণে ধানের আঁটি আছড়াচ্ছে; দুটি ছাগল উনুনে আঁচ দিচ্ছে আর একটি লাল গরু উনুনের মধ্যে একটা পাঁউরুটি ছুঁড়ে মারল।

তারপর একটা মোরগ ডেকে উঠল—কক্কর কোঁ কোঁ! গল্প শেষ হল—কক্কর কোঁ কোঁ !

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%