রাখাল ছেলে

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

এক সময় এক রাখাল ছেলে ছিল, সে সব প্রশ্নের উত্তর এমন বুদ্ধিমানের মতো দিতে পারত যে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে গিয়েছিল।

দেশের রাজার কানে এই সংবাদ পৌঁছল, কিন্তু তিনি বিশ্বাস করলেন না। ছেলেটিকে ডেকে পাঠালেন।

রাখাল ছেলে আসতে রাজা বললেন—আমার তিন প্রশ্নের ঠিক-ঠাক জবাব তুমি যদি দিতে পার, তাহলে তোমায় আমি নিজের ছেলের মত দেখব। তুমি রাজপ্রাসাদেই থাকতে পাবে।

ছেলেটি বললে—কী আপনার প্রশ্ন?

রাজা বললেন—প্রথম প্রশ্ন, সমুদ্রে ক-ফোঁটা জল?

রাখাল ছেলে জবাব দিলে—মহারাজ, যতক্ষণ আমি সমুদ্রের জলের ফোঁটা গুনব ততক্ষণ আপনি যদি পৃথিবীর সমস্ত নদীর মুখগুলি বাঁধ দিয়ে বন্ধ করে রাখতে পারেন যাতে এক ফোঁটা জলও সমুদ্রে গিয়ে না পড়ে তাহলে আমি গুনে বলে দিতে পারি সমুদ্রের জল ক-ফোঁটা।

রাজা বললেন—দ্বিতীয় প্রশ্ন, আকাশে কত তারা?

রাখাল ছেলে বললে—একটা বড় সাদা কাগজ দিন। বলে সেই কাগজের উপর সূক্ষ্ম কলমের ফোঁটা দিয়ে চলল। এত ফোঁটা দিল যে তাদের আর দেখাই যায় না, গোনা তো দূরের কথা। কেউ যদি চেষ্টা করতে যায় তার চোখই খারাপ হয়ে যাবে।

রাখাল বললে—এই কাগজে যতগুলি ফোঁটা আছে, আকাশেও ততগুলি তারা। গুনে দেখুক কেউ।

কিন্তু কেউ গুনতে পারল না।

রাজা বললেন—তৃতীয় প্রশ্ন হচ্ছে অনন্ত কালের মধ্যে কত সেকেন্ড আছে?

রাখাল ছেলে জবাব দিলে—নিম্ন পমেরানিয়াতে হীরক পর্বত আছে। সেই পাহাড় আড়াই মাইল উঁচু, আড়াই মাইল লম্বা আর আড়াই মাইল চওড়া। প্রতি একশো বছর অন্তর একটি ছোট্ট পাখি আসে এই হীরক পর্বতের উপর তার ঠোঁট শানাতে। এমনি করে ঠোঁট শানিয়ে যখন সমস্ত পাহাড় ক্ষয়ে যাবে তখনই বুঝবেন, অনন্ত কালের প্রথম সেকেন্ড কাটল।

রাজা বললেন—তুমি বুদ্ধিমানেরই মতো তিন প্রশ্নের জবাব দিয়েছ। এবার থেকে তুমি আমার প্রাসাদে এসে থাকবে। আমি তোমাকে নিজের ছেলের মতো গণ্য করব।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%