শেয়াল আর হাঁসের দল

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

এক মাঠে একদিন এক শেয়াল এসে দেখল সেখানে এক দঙ্গল চমৎকার মোটা মোটা হাঁস চরছে। শেয়াল একটু হেসে বলল— বাঃ ঠিক সময় এসে পড়েছি। এদের আর পালাবার উপায় নেই! একটার পর একটার ঘাড় মটকে এবার আরামসে খেতে পারব।

হাঁসেরা তাকে দেখতে পেয়ে ভয়ে প্যাঁক প্যাঁক করে ছুটে পালাতে গেল। যখন দেখল আর উপায় নেই তখন তারা হাতজোড় করে মাথা নিচু করে শেয়ালের কাছে নিজেদের প্রাণ ভিক্ষা করতে লাগল।

শেয়াল তাতে কর্ণপাতও করল না, বলল— দয়াটয়া দেখাতে পারব না। তোমাদের মরতে হবে।

শেষে একজন হাঁস সাহস করে বললে— দেখুন মাননীয় শেয়াল মহাশয়! আমরা সবাই তরুণ হাঁস। কেউ বুড়ো নই। এমন ভাবে হঠাৎ যদি আমাদের জীবন শেষ হয়ে যায় তাহলে তা বড় দুঃখের কথা হবে। যা হোক, যা হবার তা তো হবেই, এখন আপনার কাছে শুধু একটি আরজি আছে আমাদের। সেটি যদি মঞ্জুর করেন তাহলে আমরা সকলে সারি বেঁধে দাঁড়াবো, আপনি যে কটি মোটাসোটা সব চেয়ে ভালো হাঁস পছন্দ করেন বেছে নিতে পারেন।

শেয়াল বললে— আরজিটা কি?

—মারা যাবার আগে এক ঘণ্টা আমাদের ভগবানের কাছে প্রার্থনা করবার অনুমতি দিন।

শেয়াল বললে— তাতে আমার আপত্তি নেই। এতে আমার কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না। বেশ প্রার্থনা শুরু কর— আমি অপেক্ষা করছি।

বলতেই হাঁসেরা এক সারিতে দাঁড়িয়ে গেল। তারপর হাঁসেরা যেমন করে প্রার্থনা করে তেমনি করে প্রার্থনা শুরু করে দিলে। হাঁসেদের প্রার্থনা মানে কান ফাটানো চিৎকার। আসলে তারা তাদের প্রাণ বাঁচাবার জন্যে চিৎকার করে আবেদন জানাচ্ছিল। ভগবান শুনলেন কিনা জানি না কিন্তু গ্রামের চাষীরা শুনতে পেল। এক ঘণ্টা শেষ হবার অনেক আগেই ব্যাপার বুঝতে পেরে চাষীর দল লাঠিসোটা নিয়ে ছুটে এল। শেয়াল তাই দেখে নিজের প্রাণ নিয়ে ছুটে পালালো।

হাঁসেদের সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে যেতে মোড়ল বললে— কাল ঐ ধূর্ত শেয়ালটাকে শিকার করে ফেলতে হবে।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%