আকাশ-ঝরা টাকা

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

একটি ছিল ছোট্ট মেয়ে—তার বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন। মেয়েটি এতই গরীব যে তার থাকবার কোনো ঘর ছিল না। শেষে তার সব গেল, শুধু রইল গায়ের কাপড়টুকু আর রইল এক টুকরো রুটি। দয়া করে কে যেন রুটিটুকু তার হাতে তুলে দিয়েছিল। মেয়েটি ছিল বড় ভালো, বড় ধার্মিক। সবাই যখন তাকে ত্যাগ করল, সে কি আর করে, ভগবানের উপর আস্থা রেখে যে দিকে দু-চোখ যায় বেরিয়ে পড়ল।

কিছুদূর যেতেই এক গরীবের সঙ্গে তার দেখা। সে বললে—আমার বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও।

মেয়েটি তার রুটিটা বাড়িয়ে দিয়ে বললে—আর তো কিছু নেই। ভগবানের আশীর্বাদ ভেবে এইটুকুই গ্রহণ কর। বলে রুটিটি তার হাতে দিয়ে সে এগিয়ে চললো।

তারপর একটি ছেলে এল। সে কাঁদো কাঁদো গলায় বললে—আমার মাথায় এত শীত করছে, মাথা ঢাকবার জন্যে একটা কিছু দাও না!

মেয়েটি তার মাথা-ঢাকা খুলে ছেলেটির মাথাতে পরিয়ে দিল।

তারপর আরও কিছু দূর যেতে আর একটি শিশুর সঙ্গে দেখা। তার গায়ে কোনো কোট নেই—শীতে প্রায় জমে গেছে।

মেয়েটি নিজের কোট খুলে তার গায়ে পরিয়ে দিল।

আর কিছু দূর গিয়ে একজন তার ফ্রক চাইলো। মেয়েটি সেটিও দিয়ে দিল।

শেষে যখন সে বনের মধ্যে এসে পৌঁছল তখন অন্ধকার হয়ে আসছে। সেই সময় আর একটি শিশু এসে তার কাছ থেকে তার জামাটা চাইল।

মেয়েটি ভাবল—অন্ধকার তো হয়েই গেছে, কে আর আমায় খালি গায়ে দেখবে—জামাটা দিয়েই দি। ভেবে নিজের গা থেকে জামা খুলে ছেলের গায়ে পরিয়ে দিল।

এই ভাবে যখন রিক্ত হয়ে সে বনের মধ্যে চুপটি করে দাঁড়িয়ে আছে, হঠাৎ আকাশ থেকে কতকগুলি তারা ঝরে পড়ল। মেয়েটি দেখে তারা নয় তো, একমুঠো টাকা, আর সেই সঙ্গে মসৃণ কাপড়ের একটা নতুন পোষাক। মেয়েটির চারিদিকে টাকা ঝরে ঝরে পড়তে লাগল। সে সবগুলি টাকা সংগ্রহ করে গ্রামে ফিরে গেল। তারপর সারা জীবন তার আর কোনোদিন কোনো অভাব হয়নি।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%