নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

নেকড়ে-বৌয়ের একটি বাচ্চা হল। শেয়ালকে সে তার বাচ্চার ধর্মবাপ হবার জন্যে নিমন্ত্রণ জানালে।

—যে যাই বলুক না শেয়াল তো আমাদের একরকম আত্মীয়ই। তা ছাড়া বুদ্ধিমান, বিদ্যেও আছে। শেয়াল ধর্মবাপ হলে ছেলেকে আমার কিছু শিক্ষাও দিতে পারবে— বড় হয়ে বাছার তা কাজে লাগবে।

শেয়াল শুনে বলল— ভাল মানুষের বৌ, আমায় আপনি যে সম্মান দিচ্ছেন তার জন্যে আমি বড়ই কৃতজ্ঞ। যা যা দরকার আমি তার সবই করব। আমাকে ধর্মবাপ নিযুক্ত করায় দেখবেন আপনি লাভবানই হবেন।

নেকড়ে-বৌ যে ভোজ দিল শেয়াল তাতে এসে পেট পুরে খেল। খুব গাল-গল্প করল। তারপর বলল— শ্ৰীমতী নেকড়ে! দেখুন ছেলে মানুষ করা এক মস্ত দায়িত্ব। ছেলেকে পুষ্টিকর খাদ্য গোড়া থেকেই খাওয়াতে হবে যাতে সে শক্ত সমর্থ হয়ে বেড়ে উঠতে পারে। আমার একটা ভেড়ার খোঁয়াড় জানা আছে যেখান থেকে একটু চেষ্টা করলে নধর নধর মেষ শিশু ধরে আনা যাবে।

শেয়ালের কথা শুনে নেকড়ে-বৌ একেবারে মুগ্ধ। সে শেয়ালের সঙ্গে বেরল গোলাবাড়ির দিকে। দূর থেকে শেয়াল নেকড়ে-বৌকে একটা ঢালুর মধ্যে গোলাবাড়িটা দেখিয়ে দিয়ে বলল— আপনি গুঁড়ি মেরে বেড়ার ফাঁক দিয়ে গোলাবাড়ির মধ্যে ঢুকুন। আমি দেখি এদিকে কোনো মুরগি-টুরগি ধরতে পারি কিনা।

বলে নেকড়ে-বৌকে গোলাবাড়ির দিকে পাঠিয়ে দিয়ে নিজে বনের ধারে হাত-পা ছড়িয়ে দিব্যি শুয়ে রইল। নেকড়ে-বৌ বেড়ার নিচে দিয়ে সেঁধিয়ে আস্তাবলে গিয়ে ঢুকল। সেখানে ছিল পাহারাদার কুকুর। কুকুর এমন চিৎকার জুড়ে দিল যে তাই শুনে চাষীরা ছুটে এসে নেকড়েকে দেখতে পেয়েই তাকে ধরে ফেলল। ধরে তাদের কাপড় কাচবার জন্যে যে কড়া আরক জমা করে রেখেছিল, তাই ঢেলে দিল তার পিঠে। চিড়বিড় করে উঠল নেকড়ের সারা পিঠ, মুখ, ঘাড়, ল্যাজ পর্যন্ত! কোনো রকমে পালিয়ে বাঁচল নেকড়ে-বৌ। ধুঁকতে ধুঁকতে বাইরে বেরিয়ে এসে দেখে শেয়াল বনের ধারে শুয়ে আছে।

শেয়াল সঙ্গে সঙ্গে শুরু করলে— দেখুন শ্রীমতী নেকড়ে, আপনার ছেলের উপকার করতে গিয়ে আমি কি বিপদেই না পড়েছিলুম। চাষীরা আমাকে ধরে লাঠি দিয়ে এমন বেদম পিটন দিয়েছে— বোধ করি গায়ের একখানা হাড়ও আর আস্ত নেই। এখন যদি আমায় কাঁধে করে না নিয়ে যান নেকড়ে-গিন্নী, তাহলে এখানেই আমি মরে পড়ে থাকব।

নেকড়ে-বৌয়ের নিজের অবস্থাই তখন প্রায় মর-মর। কিন্তু তার নিজের ছেলের ধর্মবাপ—তাকে এমত অবস্থায় ফেলে দিয়ে যায় কি করে? কাজেই শেয়ালকে পিঠে তুলে নিয়ে নেকড়ে-বৌ ধীর গতিতে বাড়ি পর্যন্ত গেল।

বাড়ির কাছে পৌঁছতেই শেয়াল তড়াক করে তার পিঠ থেকে নেমে চেঁচিয়ে বলল— বিদায় নেকড়ে-গিন্নী, বিদায়। আজকের ধোলাইয়ে আশা করি আপনার কিছু শিক্ষা হয়েছে। বলে হাসতে হাসতে সে এক দৌড়ে পগার পার হয়ে গেল।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%