নেকড়ের বড়াই

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

এক শেয়াল এক নেকড়েকে বোঝাচ্ছিল যে মানুষের কত ক্ষমতা— বিশেষ করে পুরুষ মানুষের। শেয়াল বললে— দেখ নেকড়ে ভাই, মানুষের বিরুদ্ধে দাঁড়ায় এমন জন্তু কোথাও নেই। মানুষের আছে বুদ্ধি আর কৌশল। আমাদের তা কই? শুধু গায়ের জোরে কিছু হয় না।

নেকড়ে বললে— নিশ্চয় হয়। আমার খুব ইচ্ছে আমার সামনে একটা পুরুষ মানুষ এসে পড়ুক। আমার হাত থেকে তাকে আর পালাতে হবে না। কিছুতেই আমি ছেড়ে দেব না।

শেয়াল বললে— তোমার ইচ্ছাপূরণে আমি সাহায্য করতে পারি। কাল ভোরবেলা যদি তুমি আমার সঙ্গে আসো আমি তোমায় একজন পুরুষ মানুষ দেখিয়ে দেব।

নেকড়ে খুব ভোরেই তৈরি। শেয়াল তাকে একটা বেড়ার ভিতর দিয়ে এক রাস্তার ধারে নিয়ে গেল। শেয়াল জানত যে সেই রাস্তা দিয়ে শিকারীরা রোজ যায়।

প্রথমে এল একজন খুব বুড়ো মানুষ।

নেকড়ে বললে— এই কি পুরুষ মানুষ?

শেয়াল জবাব দিলে— একসময় ছিল। এখন আর নেই।

তারপর এল একটি ছোট ছেলে। সে ইস্কুলে যাচ্ছিল।

নেকড়ে আবার জিজ্ঞেস করলে— এই কি পুরুষ মানুষ নাকি?

শেয়াল বললে— এখনও হয়নি। একদিন না একদিন হবে।

শেষে একজন শিকারী এল। কাঁধে তার দু-নলা বন্দুক আর কোমরে শিকারী ছোরা।

শেয়াল বললে— ঐ যে, এতক্ষণে একজন পুরুষ মানুষ আসছে।. ওকে তোমার হাতে ছেড়ে দিয়ে গেলুম। আমি পালাচ্ছি আমার গর্তে।

নেকড়ে সঙ্গে সঙ্গে মানুষটির দিকে ছুটে গেল। শিকারী তৈরিই ছিল। বন্দুকটা তুলে সে বললে— বড়ই দুঃখের কথা আমার বন্দুকে আজ বড় গুলি ভরা নেই।

যাই হোক, নেকড়েটা লাফাতেই শিকারী তার মুখে ছর্‌রা গুলি ছিটিয়ে দিলে। কিন্তু বন্দুকের শব্দ বা ছর্‌রা গুলির জ্বালা— কিছুতেই নেকড়ে ভয় পেলে না, এগিয়ে এল। শিকারী আবার বন্দুক ছুঁড়ল। নেকড়ে মুখের জ্বালা সহ্য করে আবার এগিয়ে এসে বেগে ঝাঁপিয়ে পড়ল শিকারীর উপর। শিকারী চট করে তার ছোরা বার করে তাকে এমন দু-চার ঘা কসিয়ে দিল যে সে রক্তমাখা শরীর নিয়ে দৌড়ে পালালো শেয়ালের কাছে।

—কী ভাই নেকড়ে? মানুষকে জয় করছ?

নেকড়ে বললে— মানুষের ক্ষমতা সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। প্রথমে সে তার কাঁধ থেকে একটা লাঠি নিয়ে আমার মুখের মধ্যে কিসব ছুঁড়ে দিলে। ভীষণ জ্বালা করতে লাগল। তার কাছে আসবার আগেই সে তার লাঠির মধ্যে আবার ফুঁ দিতেই বিদ্যুৎ, চমকালো, বজ্রপাত হল আর শিলের মতো কিসব আমার নাকে লাগল। তবুও আমি হার মানলুম না। আমি ঝাঁপিয়ে পড়লুম। সঙ্গে সঙ্গে সে তার বুক থেকে একটা সাদা পাঁজরার হাড় টেনে বার করে এমনভাবে আমার গা কেটে দিলে যে আমার মনে হচ্ছে এইখানে শুয়েই আমি মরে যাব।

শেয়াল বললে— বুঝলে তো ভাই— না জেনে গর্ব করার কী ফল?

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%