চাষী আর শয়তান

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

অনেক কাল আগে এক খুব চতুর আর দূরদর্শী চাষী ছিল, তার কৌশলের নানারকম গল্প লোকমুখে শোনা যায়। সবচেয়ে ভাল গল্প হচ্ছে, একবার কেমন করে সে শয়তানকে ধরে বোকা বানিয়ে দিয়েছিল।

চাষী একদিন তার খেতে কাজ করছিল। সূর্য অস্ত গেছেন কিন্তু তখনও আলো রয়েছে। সে তখন বাড়ি ফেরবার জন্যে তৈরি হচ্ছে, সেই সময় দেখল তার খেতের মাঝখানে একরাশ জ্বলন্ত কয়লা। অত্যন্ত অবাক হয়ে সে কাছে এগিয়ে যেতেই দেখতে পেল, একটি ছোট, কালো শয়তান জ্বলন্ত কয়লার উপর বসে আছে।

চাষী বললে—আপনি তো দেখছি মহামূল্য ধনের উপর বসে আছেন!

শয়তান বললে—সত্যিই তাই। আমি যেখানে বসে আছি সেখানে এত সোনা আর রূপো আছে যা কোনোদিন তুমি চোখে দেখনি।

চাষী বললে—রত্ন যদি থেকে থাকে তাহলে সে রত্ন তো আমার।

শয়তান বললে—তোমারই হবে, যদি তুমি বল যে তোমার খেতে সামনের দু-বছরে যা ফসল হবে তার অর্ধেক আমাকে দেবে। টাকা আমার অনেক আছে, কিন্তু মাটির ফসলের উপর আমার লোভ।

শয়তানের শর্তে চাষী রাজী হল। বললে—দেখ ভাই, যাতে ফসলের ভাগাভাগি নিয়ে পরে কোন গোলমাল না হয়, এখন থেকেই এস ঠিক করি মাটির উপরে যা হবে সব তোমার, আর মাটির নিচে যা হবে সব আমার। সমান দু-ভাগ হয়ে গেল।

শয়তান রাজি হল। বললে—এ তো সুবিচার। চাষী তখন খেতে শালগম লাগালো।

যখন ফসল তোলবার সময় এল শয়তান এসে হাজির তার ভাগ নেবার জন্যে। সে পেল শুধু হলদে আধ-শুকনো পাতা আর চাষী মনের আনন্দে মাটি খুঁড়ে খুঁড়ে পুরুষ্টু শালগম তুলে গাড়ি বোঝাই করে বাড়ি নিয়ে গেল।

শয়তান বললে—এবার তো তুমিই ভাই ভাল অংশটা পেয়ে গেলে। এস পরের বছর শর্ত করি, মাটির উপরে যা হবে তা তোমার আর মাটির নিচে যা হবে তা আমার।

চাষী বললে—বেশ, এই শর্তে আমি রাজি।

কিন্তু আবার যখন বীজ বোনার সময় এল চাষী আর শালগম বুনলে না। এবারে বুনলে গম।

ক্রমে গমের গাছ বড় হয়ে গমের শিস পেকে এল। চাষী যখন খেতে গিয়ে গম কাটতে শুরু করলে, শয়তান এসে দেখল তার জন্যে রয়েছে মুড়োনো গমের গাছ আর তার শিকড়গুলো। রাগে ফুলতে ফুলতে সে চলে গিয়ে পাহাড়ের ফাটলের মধ্যে লুকিয়ে রইল।

চাষী বললে—এমনি করেই শয়তানকে ঠকাতে হয়। বলে খেত থেকে ধনরত্ন তুলে ঘরে নিয়ে গেল।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%