স্বর্গের দ্বারে কৃষক

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

একবার একটি ধর্মপ্রাণ কৃষক জীবনলীলা সাঙ্গ করে স্বর্গের দুয়ারে এসে উপস্থিত হল। ঠিক সেই সময় একজন মস্ত ধনী তিনিও জীবনলীলা সাঙ্গ করে স্বর্গে প্রবেশ করতে এলেন। সন্ত পীটার চাবি এনে দরজা খুলে সেই বিরাট ধনীকে ভিতরে ঢুকিয়ে নিলেন কিন্তু মনে হল কৃষকটিকে তিনি দেখতেই পেলেন না। দরজা বন্ধ হয়ে গেল। কৃষক বাইরে থেকে শুনতে পেল বড়লোকটিকে কি ভাবে অভিনন্দিত করা হচ্ছে! গান কানে এল, বাজনা কানে এল; শোনা গেল আনন্দে সবাই কোলাহল করছে। চারিধারে যেন আনন্দের আর সঙ্গীতের স্রোত বইতে লাগল।

খানিক পরে সব থেমে গেল। তখন সন্ত পীটার এসে স্বর্গের ফটক খুলে চাষীকে ভিতরে ঢুকিয়ে নিলেন। কৃষক ভেবেছিল সে-ও যখন ভিতরে ঢুকবে, চারিদিক থেকে গান হবে বাজনা বেজে উঠবে—কিন্তু কিছুই হল না, সব চুপচাপ। যথেষ্ট আদর, স্নেহ দেখিয়ে তাকে গ্রহণ করা হল বটে, দেবদূতেরাও তাকে অভিনন্দন জানালো। কিন্তু কেউ গান গাইল না, কেউ বাজনাও বাজাল না ।

তখন কৃষক সন্ত পীটারকে জিজ্ঞেস করল—আচ্ছা বড়লোকটি যখন স্বর্গে ঢুকলেন তখন কত গান হল, আর আমি যখন ঢুকলুম, কই কিছুই তো হল না! সব দেখলুম চুপচাপ। তবে কি আমাদের পৃথিবীতে যেমন বড়লোকের প্রতি পক্ষপাতিত্ব দেখানো হয়, তেমনি এখানেও?

পীটার বললেন—মোটেই তা নয়। আমাদের কাছে অন্য সবাই যত প্রিয় তুমিও তাই। এখানে বড়লোকেরাও যেসব স্বর্গসুখ উপভোগ করবে, তুমিও করবে। কিন্তু আসলে কি জানো, তোমার মতো গরীব লোক প্রতিদিনই স্বর্গে আসছে—কিন্তু এঁর মতো বড়লোক স্বর্গে ঢোকবার অধিকার পায় হয়তো এক-শ বছরে একবার।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%