শেয়াল আর বেড়ালের গল্প

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

একদিন বনের মধ্যে এক বেড়ালের সঙ্গে এক শেয়ালের দেখা। বেড়াল ভাবলে— হ্যাঁ, শেয়ালের বুদ্ধি আছে, বিবেচনা আছে। লোকে এর বিষয়ে অনেক কথাই বলে। যাই ওর সঙ্গে গিয়ে আলাপ করি। ভেবে বেড়াল গিয়ে বেশ মোলায়েম সুরে বললে— নমস্কার শেয়াল মশাই; কেমন আছেন? আজকালকার এই আক্রা-গণ্ডার দিনে কেমন কাটছে আপনার?

শেয়ালের ভারি অহঙ্কার। সে বেড়ালের পা থেকে মাথা পর্যন্ত একচোখ দেখে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। ভাবতে লাগল কী বলবে। শেষে বললে— ওরে বিল্লি, তোর কাজ তো শুধু গোঁফ পরিষ্কার করা ; ওরে ছাই রঙের পুষি, খিদের চোটে তুই তো ইঁদুর ধরে বেড়াস, হঠাৎ আমার কাছে এগিয়ে এসে ঐখানে দাঁড়িয়ে যে জিজ্ঞেস করলি আমি কেমন আছি, এর মানেটা কী? তুই কী শিখেছিস, আর কতরকম কায়দাই বা জানিস?

বেড়াল ভালোমানুষের মত বললে— আমি শুধু একটা কায়দাই জানি।

—শুনি সে কায়দাটা কী?

বেড়াল বললে— শিকারী কুকুর যদি আমায় তাড়া করে তাহলে আমি লাফিয়ে গাছে উঠে পালিয়ে নিজেকে বাঁচাতে পারি।

শেয়াল বললে— শুধু এই? আমি তো একশো রকমের কায়দা জানি! তা ছাড়া একথলি চালাকিও আমার কাছে আছে। কিন্তু তোর কথা ভেবে, মেনি, দুঃখ হয়। তুই আমার সঙ্গে আয়— তোকে দেখিয়ে দেব কেমন করে মানুষ আর শিকারী কুকুর দুইকেই ঠকাতে হয়।

সেই সময় দেখা গেল একজন শিকারী চারটে শিকারী কুকুর নিয়ে এগিয়ে আসছে। বেড়ালটা অনায়াসে একটা গাছে লাফিয়ে উঠে সবচেয়ে উঁচু ডালে চড়ে বসে রইল। ঘন পাতার আড়ালে একেবারে ঢাকা পড়ে গেল সে।

বেড়াল উপর থেকে বললে— আপনার থলি থেকে কিছু চালাকি বার করুন শেয়াল মশাই, আপনার থলি থেকে কিছু কায়দা কানুন বার করুন! কিন্তু কুকুররা তার আগেই তাকে ধরে ফেলল। শেয়াল আর পালাতেই পারলে না।

বেড়াল চেঁচিয়ে বললে— হায় শেয়াল মশাই, আপনার একশো কায়দা তো আপনার কোনোই কাজে লাগল না! আপনি যদি আমার মত অন্তত একটি কায়দা জানতেন তাহলে এত তাড়াতাড়ি আপনার জীবন নষ্ট হত না।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%