অশ্বত্থামা হত ইতি গজ

সমর পাল

ঋকবেদের অনেক শ্লোক লিখেছেন ঋষি অঙ্গিরা। তিনি ব্রহ্মার মানসপুত্র হিসেবে পরিচিত। কর্দম ঋষির কন্যা শ্রদ্ধাকে তিনি বিয়ে করেন। অঙ্গিরার পুত্র উতথ্য মুনি। উতথ্যের স্ত্রী মমতার গর্ভে উতথ্যের ছোট ভাই বৃহস্পতির ঔরসে জন্ম হয় ভরদ্বাজমুনির। ভরদ্বাজের পুত্র দ্রোণাচার্য ছিলেন কুরু-পাণ্ডব উভয় বংশের অস্ত্রগুরু। তবে কুরুক্ষেত্র যুদ্ধের সময় তিনি ছিলেন দুর্যোধনের পক্ষে, কারণ তিনি কৌরবদের অন্নে প্রতিপালিত ছিলেন।

দ্রোণের স্ত্রী কৃপীর (মহর্ষি শরদ্বানের কন্যা। এর ভাই কৃপাচার্য। মহারাজ শান্তনু এদের কৃপা করে পালন করেছিলেন বলে এই নাম) গর্ভে জন্ম হয় পুত্ৰ অশ্বত্থামার। পিতা দ্রোণের কাছে তিনি অস্ত্রবিদ্যায় পারদর্শী হন। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি পিতার মতোই দুর্যোধনের পক্ষে ছিলেন।

কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবপক্ষে মালবরাজ ইন্দ্রবর্মা ছিলেন। তার একটি হাতির নাম অশ্বত্থামা। যুদ্ধে প্রবল পরাক্রান্ত দ্রোণের হাতে (একাদশ থেকে পঞ্চদশ দিবস এই পাঁচদিন দ্রোণ ছিলেন কৌরব পক্ষের সেনাপতিত্বে) পাণ্ডবপক্ষের বহু সেনাপতির প্রাণ যায়। তাকে থামাতে না পারলে পাণ্ডবদের পরাজয় অবশ্যম্ভাবী। পুত্র অশ্বত্থামাকে প্রচণ্ড ভালোবাসতেন দ্রোণ। সুতরাং কৃষ্ণের পরামর্শ অনুযায়ী জোরে জোরে প্রচার করা হয় যে, যুদ্ধে অশ্বত্থামা নিহত হয়েছেন। এ প্রচারণা দ্রোণ সহসা বিশ্বাস না করে সত্যবাদী যুধিষ্ঠিরের বক্তব্য শুনতে চাইলেন। যুধিষ্ঠির এই মিথ্যা অপপ্রচারে রাজি হলেন না। সবাই বিমর্ষ।

ভীম গদার আঘাতে ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামক হাতিকে মেরে ফেলেন। তখন শ্রীকৃষ্ণের প্ররোচনায় ভীমের সমর্থনে যুধিষ্ঠির উচ্চৈঃস্বরে দ্রোণকে বললেন— অশ্বত্থামা হতঃ। অতঃপর ধীরে ধীরে বললেন—ইতি গজঃ। অর্থাৎ-অশ্বত্থামা নামের হাতি নিহত হয়েছে। ইতি গজঃ অংশটি যুদ্ধের প্রবল কোলাহলে দ্রোণের কানে পৌঁছেনি বলে যুধিষ্ঠিরের অশ্বত্থামা হতঃ অংশটি শুনে দ্রোণাচার্য পুত্রশোকে অধীর হয়ে অস্ত্রত্যাগ করেন। রথের উপরেই তার মৃত্যু ঘটে। এই মিথ্যা ভাষণের জন্য অবশ্য পরবর্তীকালে যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছিল। কোনো কথা সম্পূর্ণ পরিষ্কার করে না বলে কিছু সত্য গোপন করা বিষয়ে আমাদের সমাজে এই প্রবাদ ব্যবহৃত হয়। সংক্ষেপে ‘হত গজ করা’ ‘কিংবা ‘হত গজ করে সারা’- এভাবেও প্রবাদটি প্রয়োগ করা হয়ে থাকে।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%