মাৎস্যন্যায় অবস্থা

সমর পাল

মাৎস্যন্যায় অবস্থা

সপ্তম শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে অষ্টম শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সুদীর্ঘ প্রায় একশো বছর বাংলার রাষ্ট্রক্ষেত্রে জটিল ও গভীর আবর্ত অস্তিমান ছিল। নানা অঞ্চলে ছোট ছোট ক্ষণস্থায়ী রাজবংশের অস্তিত্ব, ভিনদেশী সমরাভিযান, স্থানীয় পর্যায়ে চলমান দ্বন্দ্ব-সংঘর্ষ, যুদ্ধ-বিগ্রহ এবং তিব্বত, কাশ্মীর, নেপাল, কামরূপ ইত্যাদি হিমালয়-সন্নিহিত দেশের সাথে বাংলার নানামুখী যোগাযোগ এদেশের রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় তথা সামগ্রিক ক্ষেত্রে সঙ্কট ও জটিলতা সৃষ্টি করেছিল। বিদ্যমান অবস্থায় লেগেছিল ব্যাপক বিবর্তনের ধাক্কা।

গৌড়বঙ্গের ঐ সময়কাল সাধারণভাবে মাৎস্যন্যায় বলে অভিহিত। একক কোনো রাজা নেই অথচ সকলেই রাষ্ট্রীয় প্রভুত্বের দাবিদার। বাহুবলই একমাত্র বল। সারা দেশময় উচ্ছৃঙ্খল-বিশৃঙ্খল অপশক্তির তাণ্ডবনৃত্য—এমন দুর্যোগময় কালকে প্রাচীন অর্থশাস্ত্রে মাৎস্যন্যায় বলে চিহ্নিত করা হয়েছে। বড় মাছ কর্তৃক ছোট মাছকে গিলে খাওয়ার যে ন্যায় বা যুক্তি, সেই ন্যায়ের অপ্রতিহত রাজত্বই মাৎস্যন্যায়।

মাৎস্যন্যায় যুগের গৌড়বঙ্গ সম্পর্কে তিব্বতীয় ঐতিহাসিক লামা তারনাথ ১৬০৮ খ্রিস্টাব্দে লেখা গ্যাগার ছোজুঙ্গ বা ভারতে বৌদ্ধধর্মের ইতিহাস-গ্রন্থে বলেছেন—

‘উড়িষ্যা, বঙ্গ এবং প্রাচ্যদেশের আর পাঁচটি প্রদেশের বিভিন্ন অংশে প্রত্যেক ক্ষত্রিয়, প্রত্যেক ব্রাহ্মণ এবং প্রত্যেক বৈশ্য পার্শ্ববর্তী ভূভাগে নিজ নিজ প্রাধান্য প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু সমগ্র দেশের কোনো রাজা ছিল না।’

মূলকথা হলো, শশাঙ্ক ও হর্ষবর্ধনের পর এদেশে একচ্ছত্র অধিপতি না থাকায় দেশটি চরম নৈরাজ্য ও অস্থিরতার মধ্যে ছিল। স্থায়ী ও শক্তিশালী শাসন-ব্যবস্থার অনুপস্থিতি, পূর্ব প্রত্যন্ত দেশে নিদারুণ দুর্ভিক্ষ, উৎপীড়িত প্রজা-সাধারণের দুর্ভোগ, উপর্যুপরি বৈদেশিক আক্রমণ এবং ক্রমাগত আঞ্চলিক বিচ্ছিন্ন শক্তিসমূহের আক্রমণ-প্রতি আক্রমণ গৌড়বঙ্গকে প্রকৃত মাৎস্যন্যায় অবস্থার মধ্যে নিপতিত করে।

সংক্ষেপে মাৎস্যন্যায়ের প্রকৃতি আলোচনা করা হলো। দুর্বলের প্রতি সবলের অত্যাচার, পরস্পর হানাহানি, অরাজকতা এবং বিশৃঙ্খলা পরিবেশ লক্ষ করলে তা মাৎস্যন্যায় অবস্থা হিসেবে প্রতীয়মান হয় এবং প্ৰবাদকথায় উল্লিখিত হয়।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%