অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

সমর পাল

চৈত্র-সংক্রান্তি অর্থাৎ চৈত্রমাসের শেষ দিনে অনুষ্ঠিত শিবের পার্বণকে বলা হয় গাজন। বৌদ্ধ আমলে বৈশাখী পূর্ণিমা বা কাছাকাছি সময়ে হতো ধর্মরাজ বা ধর্মঠাকুরের গাজন উৎসব। অনেকের মতে ধর্মঠাকুরের গাজন উৎসব থেকেই শিবের গাজন চালু হয়েছে এদেশে। গ্রাম+জন থেকে অথবা গর্জন শব্দ থেকে গাজন শব্দ এসেছে বলে ধারণা করা হয়।

শিব অনার্য দেবতা। গাজন উৎসবে অনার্য ভাবনার বিষয় জড়িত। তথাকথিত নিম্নশ্রেণীর মানুষের সমষ্টিগত উৎসব গাজন। সাধারণ লোকের বিশ্বাস যে, শিবঠাকুর জন্মেছিলেন শ্রাবণ মাসে আর তার বিয়ে হয়েছিল চৈত্রমাসে। নীলচণ্ডিকা বা নীল-পরমেশ্বরীর সাথে চৈত্রের শেষে হয়েছিল শিবের বিয়ে

গাজনের সময় যারা ব্রত নেয় তারা সন্ন্যাসী বা ভক্ত। শিবের কাছে কিছু মানত করে তারা। তিন থেকে পনেরো দিন পর্যন্ত ব্রত গ্রহণের নিয়ম। অনেকে গোটা চৈত্র মাস ব্রত পালন করে। গাজন ও চড়ক চৈত্র- সংক্রান্তির আসল অনুষ্ঠান। ড. অতুল সুর (১৯০৪-১৯৯৯ খ্রি.) বলেছেন—

‘অঞ্চলভেদে গাজন উৎসবের আঞ্চলিক রূপান্তর থাকলেও মোট কাঠামোটা একই রকমের। ভক্ত সন্ন্যাসীরা ও বৈতনিক ও অবৈতনিক কর্মচারীরা এর অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করে। হর-পার্বতীর আরাধনা, মুখোশখেলা, মড়াখেলা, বাণফোঁড়া, নানারূপ কৃচ্ছ্রসাধন করা ও ঢাকঢোল বাজিয়ে শিবের নাম উচ্চারণ করে গাজনতলা মুখরিত করে রাখাই এর বৈশিষ্ট্য। উত্তর বাঙলায় এই উৎসবকে গম্ভীরা বল হয়। সেখানে গ্রামের মণ্ডলের অধীনে এই উৎসব অনুষ্ঠিত হয়।’

গাজন বা চড়কে সন্ন্যাসীদের ক্রিয়াকাণ্ড উল্লেখযোগ্য। কখনো আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া, কখনো জিহ্বায় শলা ফোঁড়া, পিঠের শিরদাঁড়ায় বড়শি বিঁধানো ইত্যাদি নানা ধরনের ভয়াবহ কাণ্ডও তারা করে। বেত-সন্ন্যাসী, বাণ-সন্ন্যাসী ইত্যাদি নানা ধরনের সন্ন্যাসীর উপস্থিতি আমরা গাজন ও চড়কে দেখি। চড়কগাছের সাথে ঘুরপাক খাবার দৃশ্যও লক্ষণীয়। সাধারণ দর্শক ভয় ও ভক্তির এসব অনুষ্ঠান দেখে থাকে। তবে সন্ন্যাসীর সংখ্যা যদি অতিরিক্ত হয় তবে তাদের মধ্যে দ্বন্দ্ব-কলহ ও শ্রেষ্ঠত্বের অশুভ প্রতিযোগিতা দেখা দেখা দেয়। ফলে আসল গাজন উৎসবে ব্যাঘাত সৃষ্টি হয়।

তেমনি অনেক মানুষ একটি কাজে একত্রে নিয়োজিত হলে তাদের মধ্যে অনৈক্যের ফলে কাজটি পণ্ড হতে পারে। গাজনে অনৈক্যে যেমন শৃঙ্খলার সাথে অনুষ্ঠান পরিচালিত হতে পারে না ঠিক তেমনি অনাবশ্যকভাবে অতিরিক্ত লোকের দ্বারা কোনো কাজ সুষ্ঠুভাবে না হয়ে তা বরবাদ হয়ে যায়। এজন্য বলা হল— অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ইংরেজিতে বলা হয়ে থাকে— Too many Cooks spoil the broth.

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%